ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন


রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন

রাজশাহীর পবা থানার নওহাটায় প্রভাবশালী ভূমিদস্যু ও ক্যাডার বাহিনী কর্তৃক দীর্ঘ ১৭ বছর ধরে অমানবিক নির্যাতন, প্রাণনাশের হুমকি এবং পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সোনালী আলো মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মোঃ ফেরদৌস।
বুধবার (২৪ জুন) দুপুর দেড়টায় রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ ফেরদৌস বলেন, ২০০৯ সাল থেকে তিনি এবং তার পরিবার স্থানীয় প্রভাবশালী চক্র, বিশেষ করে নওহাটা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ২নং প্যানেল মেয়র দিদার হোসেন ভুলু এবং মোঃ সাদিকুল ইসলাম মেজো’র চরম জুলুম ও ষড়যন্ত্রের শিকার। মাত্র ১৬ বছর বয়সে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশি হেফাজতে শারীরিক নির্যাতন করে হাত ভেঙে দেওয়া হয়েছিল।
ফেরদৌস অভিযোগ করেন, ২০১৯ সালে তার তিল তিল করে গড়ে তোলা সোনালী আলো মাদক নিরাময় কেন্দ্রটি বন্ধ করতে শত শত পুলিশ দিয়ে তল্লাশি চালিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়। পরবর্তীতে ২০২২ সালে তার পৈতৃক সম্পত্তি দখল করে নেয় ওই চক্রটি। এর প্রতিবাদ করায় তাকে এবং তার বৃদ্ধা মাকে সিএনজি ও মোটরসাইকেল দিয়ে চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।
সাম্প্রতিক পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি জানান, গত ২০ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের কর্মসূচি প্রস্তুতিকালীন সাদিকুল ইসলাম মেজোর অনুসারীরা তার স্ত্রী ও সহকর্মীদের ওপর হামলা ও অপহরণের চেষ্টা চালায়।
বুধবার (২৪ জুন) সন্ধ্যার মধ্যে এলাকা ছেড়ে না গেলে বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি কোনো সক্রিয় রাজনীতির সাথে যুক্ত না থাকলেও শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হওয়ার কারণে দীর্ঘ ১৭ বছর আমাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে। প্রশাসনের কাছে বারবার প্রতিকার চেয়েও আমি কোনো সুরাহা পাইনি। এ সময় তিনি প্রশাসনের কাছে তিনটি দাবি উত্থাপন করেন, তার এবং তার পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। সন্ত্রাসী ও দখলদার মোঃ সাদিকুল ইসলাম মেজো, দিদার হোসেন ভুলুসহ জড়িতদের আইনের আওতায় আনা।স সোনালী আলো মাদক নিরাময় কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করা। ভুক্তভোগী ফেরদৌস জানান, পুরো বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক অবগত আছেন। জীবনের চরম নিরাপত্তাহীনতায় থাকা এই সমাজসেবক ন্যায়বিচার পেতে প্রধানমন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যপারে জানতে চাইলে অভিযোগ অস্বিকার করে মোঃ সাদিকুল ইসলাম মেজো বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় আমার বাড়ির পেছলে কয়েকজন গাঁজা সেবন করছিলো। আমি গিয়ে তাদের নিষেধ করলে আমার সাথে খারাপ ব্যবহার করে এবং মারমুখি আচারণ করে তারা। একই সময় মোঃ ফেরদৌসের স্ত্রী আমাকে গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়। পরে আমার আত্নীয় স্বজন ও প্রতিবেশীরা জড়ো হয়ে তাদের প্রদিবাদ করে এবং নিরাময় কেন্দ্র অন্যত্র সরিয়ে নিতে ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়। আজ বুধবার তাদের চলে যাওয়ার কথা।
জানতে চাইলে পবা থানার অফিসার ইনচার্জ জানান, মাদকাশক্ত নিরাময় কেন্দ্রে গন্ডগোলের বিষয়ে আমার কিছু জানা নাই। তবে ওই প্রতিষ্ঠান থেকে অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াইকে ভারত বিদ্বেষের নামে চিহ্নিত করা হয়: ফুয়াদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াইকে ভারত বিদ্বেষের নামে চিহ্নিত করা হয়: ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করাকে নাম দেয়া হয় ভারত বিদ্বেষ।

বুধবার (২৪ জুন) রাজধানীর তোপখানা রোডে আয়োজিত ‘সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ৫৬ বছরে সীমান্ত শহীদ হতাহতের পূর্ণাঙ্গ তালিকা বহির্বিশ্বের সামনে আনতে হবে। বাইরের দেশের মানবাধিকার সংগঠনগুলোকেও ডাকতে হবে। কূটনীতিকদের সীমান্তের আসল পরিস্থিতি দেখানো জরুরি।

এ সময় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও উমামা ফাতেমাসহ তরুণ রাজনীতিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্শ্ববর্তী দেশের বৈষম্যমূলক আচরণে নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


পার্শ্ববর্তী দেশের বৈষম্যমূলক আচরণে নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন যে, পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, "আমাদের দেশের নদীগুলোর পানি দিন দিন শুকিয়ে যাচ্ছে। আমরা ঠিকমতো পানি পাচ্ছি না।"

বুধবার (২৪ জুন) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমডালা খাল পুনঃখননের কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এই সময় ত্রাণমন্ত্রী আরও বলেন, "দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে।"

এ কার্যক্রমের ফলে শুকনো মৌসুমে পানি সংরক্ষণ সম্ভব হবে, অন্যদিকে বর্ষাকালে দ্রুত পানি নিষ্কাশনের মাধ্যমে ফসলহানি কমানোর সুযোগ তৈরি হবে।

মন্ত্রী বলেন, "খাল শুধুমাত্র খাল নয়, খালের মধ্যে পানি সংরক্ষণ করে রাখা যাবে শুকনো মৌসুমে। আবার বর্ষাকালে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা থাকায় কৃষিজমিতে জলাবদ্ধতা ও ফসলহানি কমবে।" তিনি উল্লেখ করেছেন, "দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। একদিনে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে খাল খননে কোথাও কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

মন্ত্রী আরো জানান, "সরকারের লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে আরো গতিশীল করা। যদি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি স্বাবলম্বী করা যায়, তাহলে দেশের সামগ্রিক অর্থনীতিও স্বাবলম্বী হবে।"

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ, শিবালয় ইউএনও মনিষা রানী কর্মকার, মানিকগঞ্জ জেলা বিএনপুর আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মানিকগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্রের মজুত কমায় উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে ট্রাম্পের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


অস্ত্রের মজুত কমায় উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে ট্রাম্পের বৈঠক

যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে চাপ বেড়ে গেছে। বিভিন্ন সংঘাতে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের ফলস্বরূপ অস্ত্র উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে বড় কিছু প্রতিরক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

মার্কিন প্রশাসন জানায়, দেশটির সামরিক মজুত থেকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করা হয়েছে মিত্র দেশগুলোকে। পাশাপাশি, বিভিন্ন সামরিক অভিযানে ব্যাপকভাবে গোলাবারুদ ও উন্নত অস্ত্র ব্যবহার করা হয়েছে। এই কারণে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

হোয়াইট হাউসের এই বৈঠক অস্ত্র উৎপাদন বাড়ানোর বিষয়ে প্রতিরক্ষা খাতের প্রধান নির্বাহীদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় বড় আলোচনা হবে। চলতি বছরের মার্চে একই ধরনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে বিশ্ববাজারের শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছিল, যার মধ্যে ছিল- বিএই সিস্টেমস, লকহিড মারটিন, নর্থরপ গ্রুম্যান, আরটিএক্স করপোরেশন, বোয়িং, হানিওয়েল অ্যারোস্পেস এবং এল৩হ্যারিস টেকনোলজিস। বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্রগুলো জানিয়েছে, চলতি বছরের শুরুতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উৎপাদন বাড়ানোর ব্যাপারে কিছু প্রাথমিক চুক্তি করা হয়েছিল। তবে পেন্টাগনের আলোচনাকারীরা বর্তমানে এসব চুক্তির বাস্তবায়ন আরও দ্রুত করার জন্য চাপ দিচ্ছেন।

বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জামের চাহিদা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের নিরাপত্তা চাহিদার কারণে এসব অস্ত্রের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে।

মার্কিন কর্মকর্তাদের ধারণা, দীর্ঘমেয়াদি সংঘাত মোকাবেলার জন্য শুধু বর্তমান অস্ত্র মজুতের ওপর নির্ভর করা যথেষ্ট নয়। এজন্য প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার দিকে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পের সম্প্রসারণ ঘটানোর পাশাপাশি বৈশ্বিক অস্ত্র বাজারেও একটি বড় প্রভাব ফেলতে পারে। তবে অস্ত্র উৎপাদন বাড়ানোর এই পদক্ষেপ নতুন করে সামরিক ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক অস্ত্র প্রতিযোগিতা নিয়ে বিতর্কও সৃষ্টি করতে পারে। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচিটি বুধবার (২৪ জুন) সংগঠিত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা এবং কর্মচারীদের উদ্যোগে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, ঢাকা মেডিকেল কলেজের কে-৪৩ ব্যাচের শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান এমবিবিএস সম্পন্ন করেন এবং চিকিৎসা পেশায় যুক্ত হন। পরবর্তীতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়ে সরকারি স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি আরও বলেন, উচ্চতর শিক্ষা অর্জনের লক্ষ্যে ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে কার্ডিওলজিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

এই প্রশিক্ষণ তার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।

অধ্যাপক রফিকুল ইসলাম উল্লেখ করেন, ঢাকায় দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে থাকলেও ডা. জুবাইদা রহমান রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং দেশে ফিরে আবারও জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন।

তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাপনা ও সমন্বয়ে ডা. জুবাইদা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বৃক্ষরোপণ কর্মসূচির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় পরিবেশবান্ধব কর্মকাণ্ডে বিশ্বাস করে।

সেই ধারাবাহিকতায় ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিমসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

আয়োজকরা জানান, চিকিৎসা পেশাজীবীদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবছর এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন, অর্থোপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাকির হোসেন বিপ্লব, নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমান, নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মেজবাহ উদ্দিন নোমান, হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান নোমান, চর্ম ও যৌনরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফখরুজ্জামান রনি, শিক্ষক সমিতির সদস্য সচিব সহযোগী অধ্যাপক আহমেদ সামি আল হাসান, বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক সহকারী অধ্যাপক ডা. মির্জা আসাদুজ্জামান রতন, ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%