ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মিরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার


মিরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৬০৬ পিস ইয়াবাসহ নুর আলম (৪৩) নামের একজন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া নুর আলম কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ৬ নম্বর ক্যাম্পের গুরা মিয়ার ছেলে হিসেবে পরিচিত।

আরও পড়ুন: জিয়ানগরে ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের সমর্থকদের নিয়ে জনসংযোগ ও পথসভা

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানিয়েছেন, অভিযানের সময় নুর আলমের কাছে থাকা একটি কালো পলিথিনে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ৬০৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম স্বীকার করেছেন যে তিনি কক্সবাজার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহ করতেন। গ্রেপ্তারের সময় তিনি ওই ইয়াবার চালানটি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

ওসি আরো জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চলতি বছরে ৯ মাসে ‘মব’ সহিংসতায় নিহত ১৮৭ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে বেসামরিকদের ওপর হামলা বেড়েছে, পর্যবেক্ষক সংস্থার সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


মিয়ানমারে বেসামরিকদের ওপর হামলা বেড়েছে, পর্যবেক্ষক সংস্থার সতর্কবার্তা

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি) জানিয়েছে, যে নতুন প্রশাসন ক্ষমতায় এসেছে এরপর থেকে মিয়ানমারের সামরিক বাহিনী বেসামরিক মানুষের ওপর হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মার্চের শেষের দিকে নতুন সামরিক প্রধান দায়িত্ব গ্রহণ করার পর সেনাবাহিনীর কৌশলে কিছু পরিবর্তন দেখা দিয়েছে।

ওই সময়, আগের সামরিক প্রধান মিন অং হ্লাইং রাষ্ট্রপতি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসিএলইডির মতে, সামরিক কমান্ড কাঠামো পুনর্গঠনের পর থেকেই বেসামরিক মানুষ আরো বেশি দমনপীড়ন এবং তীব্র বিমান হামলার শিকার হচ্ছেন।

প্রতিবেদন অনুসারে, নতুন কৌশলের অংশ হিসেবে দুই থেকে পাঁচটি যুদ্ধবিমান নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই বিশেষ দলগুলো একই লক্ষ্যবস্তুতে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

রয়টার্সের এক প্রশ্নের জবাবে মিয়ানমার সরকার তাৎক্ষণিক কোনো উত্তর দেয়নি। এসিএলইডি জানিয়েছে, তারা গণমাধ্যম, স্থানীয় সহযোগী, জাতিসংঘ, আন্তর্জাতিক পর্যবেক্ষণকারী সংস্থা এবং স্থানীয় মানবাধিকার সংগঠনের তথ্য বিশ্লেষণ করে মিয়ানমারের সংঘাত পরিস্থিতির প্রতিবেদন তৈরি করে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হলে মিয়ানমার গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত হয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সাম্প্রতিক নির্বাচনের পর, যেখানে বেশিরভাগ বিরোধী দল অংশ নিতে পারেনি, মিন অং হ্লাইং রাষ্ট্রপতি হওয়ার কয়েক দিন আগে তার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক গোয়েন্দা প্রধান ইয়ে উইন উ-কে সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেন। নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করার পর সেনাবাহিনী দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় নতুন অভিযান শুরু করেছে। এমন এলাকাগুলোতে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও বাণিজ্যপথ রয়েছে।

এসিএলইডি জানিয়েছে, মিন অং হ্লাইং রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর সামরিক সরকার নিজেদের নিয়ন্ত্রণ আরো শক্তিশালী করার চেষ্টা করছে। ফলে বেসামরিক মানুষের জন্য পরিস্থিতির উন্নতির সম্ভাবনা অত্যন্ত কম।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এপ্রিলে মিন অং হ্লাইং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার পর থেকে বেসামরিক মানুষের ওপর সামরিক বাহিনীর হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এসিএলইডি দাবি করেছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে তারা মিয়ানমারে এক ডজনেরও বেশি গণহত্যার ঘটনার তথ্য নথিভুক্ত করেছে। এসব ঘটনার মধ্যে ৪৫০ জনের বেশি বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে প্রায় ৪০ শতাংশই দেশের মধ্যাঞ্চলের শুষ্ক আনিয়ার অঞ্চলের বাসিন্দা।

সংস্থাটির তথ্যে বলা হয়েছে, মে মাসে শত শত সেনা বাগানের প্রাচীন মন্দির এলাকার নিকটবর্তী নদীতীরবর্তী মিত চায় শহরে অভিযান চালায়। স্থানীয় তিন বাসিন্দার দাবি অনুযায়ী, ওই অভিযানে অন্তত ৪০ জন নিহত হন। স্থানীয় বাসিন্দা ইয়ে নাউং রয়টার্সকে জানান, প্রায় ৭০০ সেনা শহরে ঢুকে মানুষের জিনিসপত্র লুট এবং অনেককে মারধর ও হত্যা করেছে। তবে রয়টার্স এই ঘটনার পূর্ণ বিবরণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এসিএলইডির তথ্যভান্ডারে এই ঘটনার নথি অন্তর্ভুক্ত রয়েছে এবং স্থানীয় গণমাধ্যমে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে।

এসিএলইডির মতে, ২০২৬ সালে সামরিক বাহিনীর কৌশলে কিছু পরিবর্তন এলেও বেসামরিক মানুষের ওপর নির্যাতন কমেনি। বরং হামলার ধরনের পরিবর্তন ঘটেছে। অন্যদিকে, মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরে দেশটিকে ঘিরে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। এর মধ্যে রাষ্ট্রপতি মিন অং হ্লাইং সম্প্রতি ভারত ও চীন সফর করেছেন।

নতুন প্রশাসন দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান-এর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টাও করছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পরে আসিয়ান মিয়ানমারের সামরিক শাসকদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে দেয়নি। তবে সম্প্রতি দুই পক্ষের মধ্যে সীমিত পরিসরে আবার যোগাযোগ শুরু হয়েছে।

কূটনৈতিক স্বীকৃতি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে মিন অং হ্লাইং আগামী ৬ ও ৭ আগস্ট থাইল্যান্ডে সরকারি সফর করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরম আর্থিক সংকটে বিক্রি হয়ে যাচ্ছে রোনালদোর ক্লাব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


চরম আর্থিক সংকটে বিক্রি হয়ে যাচ্ছে রোনালদোর ক্লাব

সৌদি প্রো লিগের অন্যতম হেভিওয়েট ক্লাব আল নাসের বর্তমানে একটি বিশাল আর্থিক সংকটে পড়েছে। ক্লাবটি প্রায় ৮০০ মিলিয়ন সৌদি রিয়াল (২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি) ঋণের বোঝায় জর্জরিত।

এই অবস্থার ফলে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তারা নতুন প্লেয়ারও সই করাতে পারছে না। অনেকেই দলের এই সংকটের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপুল বেতনের দিকে আঙুল তুলেছেন। পরিস্থিতি মোকাবিলা করার জন্য ক্লাবটির মালিক পক্ষ ‘সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে’ (পিআইএফ) কাছে দল বিক্রির পরিকল্পনা শুরু করেছে।

সৌদি সংবাদমাধ্যম ‘আরিয়াদিয়া’র রিপোর্ট অনুযায়ী, আল নাসের কেনার জন্য ইতিমধ্যেই পিআইএফ দুটি বড় প্রস্তাব পেয়েছে। তবে তারা পুরো ক্লাব বিক্রি না করে মূলত আংশিক অংশীদারিরি বা ‘পার্শিয়াল টেকওভার’-এর দিকে বেশি আগ্রহ দেখাচ্ছে।

এদিকে, পিআইএফ ক্লাবটির বর্তমান আর্থিক ক্ষমতায় কিছু বিধিনিষেধ জারি করেছে। এসব বিধিনিষেধের মধ্যে রয়েছে, তারা নিজেদের আয় ছাড়া নতুন খেলোয়াড় কেনা যাবে না। দ্বিতীয়ত, আয় বাড়ানোর এবং খরচ কমানোর জন্য অতিরিক্ত আর্থিক, বাণিজ্যিক ও আইনি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৃতীয়ত, ক্লাবের আংশিক বা পূর্ণাঙ্গ মালিকানা বিক্রির পথ খোলা রাখা হয়েছে।

বিশাল ঋণের কারণে আল নাসেরের বর্তমান দলবদল সম্পূর্ণ থেমে গেছে। রিয়াল মায়োর্কার মিডফিল্ডার সামু কোস্টারের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়া সত্ত্বেও অর্থের অভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হয়নি। এছাড়া উইঙ্গার আব্দুলরহমান ঘরিবের চুক্তি নবায়নও আটকে রয়েছে। গত মৌসুমে বেশ কিছু বড় আকারের চুক্তি, খেলোয়াড়দের আকাশছোঁয়া বেতন এবং দুর্বল আর্থিক সিদ্ধান্তের কারণেই মূলত আল নাসেরের ঘাড়ে এই ৮০০ মিলিয়ন সৌদি রিয়ালের দেনা চাপিয়ে রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীতে ৬ বছরের শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার শিক্ষক ইব্রাহিমকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (২৭ জুলাই) সকালে দুমকি উপজেলার ওই প্রতিষ্ঠানে যখন যৌন নিপীড়ন করা হচ্ছিল, তখন স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তার ইব্রাহিম পটুয়াখালী সদর উপজেলার চারাবুনিয়া এলাকার নুরুল ইসলাম মুন্সীর ছেলে। তিনি দুমকি উপজেলার পশ্চিম মুরাদিয়া মুহেব্বিয়া হাফিজিয়া ইলমুল কিরাত দ্বিনিয়া মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

যৌন নিপীড়নের শিকার ওই শিক্ষার্থীর (৬) বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জামলা আবাসন প্রকল্প এলাকায়। এই ঘটনার পর বিদ্যেতো শিশুটির মা বাদী হয়ে সোমবার দুপুরে দুমকি থানায় একটি মামলা করেছেন।

 

প্রত্যর্কদর্শী ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকাল ৬টার দিকে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম ওই শিশু শিক্ষার্থীকে একা পেয়ে একটি কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে। এর পর তিনি শিশুটিকে বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখান। ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ঐ শিক্ষককে আটক করে দুমকি থানা পুলিশের কাছে সোপর্দ করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানিয়েছেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মাদরাসা শিক্ষক ইব্রাহিম ওই শিশু শিক্ষার্থীর সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন। স্থানীয়দের খবর পাওয়ার পর তাকে হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের

ভারতের মণিপুরের মেয়ে সাইকম মীরাবাই চানু কমনওয়েথ গেমসে মেয়েদের ৪৮ কেজি বিভাগের মধ্যে একটি রেকর্ড গড়ে সোনা জিতেছেন।

৩১ বছর বয়সী এই অ্যাথেলেট পদক গ্রহণের পর অশ্রুসিক্ত হন। গতকাল রবিবার স্কটল্যান্ডের গ্লাসগোয় কমনওয়েথ গেমসে অনুষ্ঠিত মেয়েদের ৪৮ কেজি বিভাগে তিনি সোনা জয় করেন।

দিনের শুরুতে একটু নার্ভাস ছিলেন মীরাবাই। স্ন্যাচে ৮২ কেজি তোলার সিদ্ধান্ত নেন। তবে প্রথম প্রচেষ্টায় তাঁর বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাসের অভাব ছিল এবং তিনি তুলতে ব্যর্থ হন।

কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮২ কেজি সফলভাবে তুলে ফেলেন। এরপর তৃতীয় প্রচেষ্টায় ৮৫ কেজি তুলেন। গেমসের ইতিহাসে মেয়েদের ৪৮ কেজি বিভাগের স্ন্যাচে এটি সর্বোচ্চ ৮৪ কেজি তোলার নজির ছিল। ৮৫ কেজি তুলার মাধ্যমে তিনি নতুন রেকর্ড গড়েন। এরপর ক্লিন অ্যান্ড জার্কে মীরাবাই ১০৫ কেজি তোলার সিদ্ধান্ত নেন।

একই দিনে, মীরাবাইয়ের আগে ছেলেদের ভারোত্তোলনে ভারতকে রৌপ্য এনে দিয়েছিলেন মণিপুরের ২৮ বছরের চানাম্বাম ঋষিকান্ত সিং। তিনি পুরুষদের ৬০ কেজি বিভাগে মোট ২৮০ কেজি তোলেন, স্ন্যাচে ১২১ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৪৩ কেজি। গেমসের চার নম্বর দিনে ভারতের দখলে তিনটি পদক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%