০৫:৪৫ পি.এম
সৌদি প্রো লিগের অন্যতম হেভিওয়েট ক্লাব আল নাসের বর্তমানে একটি বিশাল আর্থিক সংকটে পড়েছে। ক্লাবটি প্রায় ৮০০ মিলিয়ন সৌদি রিয়াল (২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি) ঋণের বোঝায় জর্জরিত।
এই অবস্থার ফলে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তারা নতুন প্লেয়ারও সই করাতে পারছে না। অনেকেই দলের এই সংকটের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপুল বেতনের দিকে আঙুল তুলেছেন। পরিস্থিতি মোকাবিলা করার জন্য ক্লাবটির মালিক পক্ষ ‘সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে’ (পিআইএফ) কাছে দল বিক্রির পরিকল্পনা শুরু করেছে।
সৌদি সংবাদমাধ্যম ‘আরিয়াদিয়া’র রিপোর্ট অনুযায়ী, আল নাসের কেনার জন্য ইতিমধ্যেই পিআইএফ দুটি বড় প্রস্তাব পেয়েছে। তবে তারা পুরো ক্লাব বিক্রি না করে মূলত আংশিক অংশীদারিরি বা ‘পার্শিয়াল টেকওভার’-এর দিকে বেশি আগ্রহ দেখাচ্ছে।
আরও পড়ুন: চোরাচালানের অভিযোগে দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি
এদিকে, পিআইএফ ক্লাবটির বর্তমান আর্থিক ক্ষমতায় কিছু বিধিনিষেধ জারি করেছে। এসব বিধিনিষেধের মধ্যে রয়েছে, তারা নিজেদের আয় ছাড়া নতুন খেলোয়াড় কেনা যাবে না। দ্বিতীয়ত, আয় বাড়ানোর এবং খরচ কমানোর জন্য অতিরিক্ত আর্থিক, বাণিজ্যিক ও আইনি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তৃতীয়ত, ক্লাবের আংশিক বা পূর্ণাঙ্গ মালিকানা বিক্রির পথ খোলা রাখা হয়েছে।
বিশাল ঋণের কারণে আল নাসেরের বর্তমান দলবদল সম্পূর্ণ থেমে গেছে। রিয়াল মায়োর্কার মিডফিল্ডার সামু কোস্টারের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়া সত্ত্বেও অর্থের অভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হয়নি। এছাড়া উইঙ্গার আব্দুলরহমান ঘরিবের চুক্তি নবায়নও আটকে রয়েছে। গত মৌসুমে বেশ কিছু বড় আকারের চুক্তি, খেলোয়াড়দের আকাশছোঁয়া বেতন এবং দুর্বল আর্থিক সিদ্ধান্তের কারণেই মূলত আল নাসেরের ঘাড়ে এই ৮০০ মিলিয়ন সৌদি রিয়ালের দেনা চাপিয়ে রেখেছে।
আরও পড়ুন: লিটনকে নিয়ে সুখবর পেল বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন