০৮:০৭ পি.এম
রংপুরে এক রোগীর মৃত্যুর ঘটনায় স্বজন ও চিকিৎসকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা লাশ মর্গে আটকে রেখেছেন। মৃত্যুর পর লাশের দাবিতে স্থানীয়রা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে, দুপুর ৩ টার দিকে লাশ হস্তান্তর করা হলে অবরোধ তুলে নেন তারা।
রোগীর স্বজন এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা নুর নাহার বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকের কাছে অক্সিজেন দেওয়ার অনুরোধ করা হয়। তবে চিকিৎসক প্রথমে ভর্তি করার পরামর্শ দেন। এ সময় রোগীর অবস্থার অবনতি ঘটলে তার মৃত্যু হয়। এরপর ক্ষিপ্ত হয়ে স্বজনরা চিকিৎসকের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এর ফল হিসেবে লাশ মর্গে রাখা হয় এবং জরুরি বিভাগের কার্যক্রমও ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘন্টার জন্য বন্ধ ছিল।
আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন
রোগীর বড় ছেলে নুরুজ্জামান রিন্টু বলেন, "সরকারি মেডিকেলের চিকিৎসা নিতে এসে যদি এই হাল হয়, তাহলে মানুষ কিভাবে আসবে। আমি আমার মায়ের লাশ চাই।"
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার আশিকুর রহমান বলেছেন, "হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। রোগী শেষ সময় নিতে আসার পর মারা যায়। এ ঘটনায় আমরা এজাহার দাখিল করব। আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন