ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে লিটন-শরিফুলকে ছাড়াই খেলবে বাংলাদেশ


অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে লিটন-শরিফুলকে ছাড়াই খেলবে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুটি ম্যাচের টেস্ট সিরিজের দিকে নজর রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথম টেস্টের জন্য দলের ঘোষণা করেছে। রবিবার যা ঘোষণা করা হয়েছে, সেখানে ১৫ সদস্যের দলে লিটন দাস ও শরিফুল ইসলাম অন্তর্ভুক্ত নেই।

লিটন দাস বর্তমানে বাঁ পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। তিনি সিঙ্গাপুরে একজন বিশেষজ্ঞ ডাক্তারের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। তার সেরে উঠতে কিছুটা সময় লাগবে।

অন্যদিকে, পেসার শরিফুল ইসলামের ইনজুরি সম্পর্কিত সমস্যাও রয়েছে। তবে তার পুনর্বাসনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছে। ১২ আগস্ট নাগাদ তার একটি ফিটনেস অ্যাসেসমেন্ট হওয়ার কথা রয়েছে। যদিও প্রথম টেস্টে তিনি থাকছেন না, কিন্তু চিকিৎসকের ছাড়পত্র ও কাজের চাপের ভিত্তিতে তাকে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করা হতে পারে।

আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা

এদিকে, বাংলাদেশ টেস্ট দলে ফিরেছেন জাকের আলি অনিক এবং সৌম্য সরকার। সঙ্গে চমক হিসেবে যোগ হয়েছেন পেসার মুশফিক হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে উপস্থিত রয়েছে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হক ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন এবং মুশফিক হাসান। স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান।

আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্টের খেলা ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ: নারী উদ্যোক্তা সাথী আক্তার গ্রেপ্তার

বাংলাদেশের টেস্ট স্কোয়াড তালিকা:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান এবং তাসকিন আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

মৌলভীবাজারের জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের হাতলিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (৩১) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) দুপুরের দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া (সফরপুর) এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আলী হোসেন হচ্ছেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের হাজী সোয়াব উদ্দিনের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, দুপুরের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বড়লেখা থেকে জুড়ীর দিকে যাচ্ছিল। হাতলিয়া এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ চারজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বিষয়টিকে নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যান্য আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী অনেক দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী অনেক দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চীন, জাপান, আমেরিকা সহ অনেক দেশ এখন বাংলাদেশের বিনিয়োগের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ নিয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

শামা ওবায়েদ বলেন, ইতিমধ্যে অনেক দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে, তারা বিভিন্ন খাতে কীভাবে বিনিয়োগ করতে পারে। বহু বিনিয়োগকারী ইতোমধ্যে বিডার সঙ্গে যোগাযোগ করছে, তাদের সঙ্গে কাজ করছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে।

তিনি আরও বলেন, চীন, জাপান, আমেরিকা সহ বিভিন্ন দেশ বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে এবং এই বিষয়টি নিয়ে কথাবার্তা চলছে।

আরেক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগ প্রক্রিয়া নিয়ে কথাবার্তা চলছে। বিনিয়োগ তো আর নির্দিষ্ট দিনক্ষণ বা চাঁদ দেখে হবে না। বিনিয়োগের প্রক্রিয়াটি ইতোমধ্যে চলমান রয়েছে।

এরপর বিনিয়োগ আনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হচ্ছে কি না, এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, বিভিন্ন ধরনের সমস্যা তো আছেই। বিনিয়োগকারীদের সমস্যা আছে, আবার ধরুন যেসব বাংলাদেশি বিদেশে থাকেন এবং দেশে বিনিয়োগ করতে চান, তাদেরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে।

তিনি বলেন, বিএনপি উত্তরাধিকার সূত্রে একটি পঙ্গু অর্থনীতি পেয়েছে। গত ১৭ বছরে যেভাবে ব্যাংকিং খাতকে ধ্বংস করা হয়েছে, পুঁজিবাজার ধ্বংস করা হয়েছে, পুরো সিস্টেমকে ধ্বংস করা হয়েছে, সেই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য যেসব নীতি বা পদক্ষেপ নেওয়া দরকার, সরকার বর্তমানে সেই পদক্ষেপগুলোই নিচ্ছে।

সরকার বিনিয়োগের অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করেছে কি না, এটি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগের কথা বললে জ্বালানি একটি বিশেষ খাত। এছাড়া, আমাদের বিনিয়োগের স্থানগুলো হল— টেক্সটাইল, তৈরি পোশাক শিল্প, কৃষি খাত এবং কৃষিভিত্তিক বিভিন্ন খাত।

তিনি বলেন, বিশেষভাবে যখন আমরা সৃজনশীল অর্থনীতির কথা বলছি, সেখানে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, কুটির শিল্প এবং আমাদের শিল্প-সংস্কৃতি ক্ষেত্রেও অর্থনৈতিক বিনিয়োগের একটি বিশাল সুযোগ তৈরি করার চেষ্টা আমরা করছি। স্পোর্টস বা খেলাধুলা এমন একটি খাত, যেখানে প্রচুর বিনিয়োগ সম্ভব।

শামা ওবায়েদ আরও বলেন, আমাদের ক্রীড়া জগতেও অনেক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। খেলাধুলায় বিনিয়োগ আনার জন্যই পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে ক্রীড়া কূটনীতিকে কাজে লাগাচ্ছে। আমাদের সংস্কৃতিতেও যেন আমরা বিনিয়োগ আনতে পারি, সেই দিকেই আমাদের মন্ত্রণালয় কাজ করছে।

এ সময় ব্লু-ইকোনমি নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্লু-ইকোনমি নিয়ে কথাবার্তা হয়েছে। কারণ, এটি আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা চাই, আমাদের দেশে ব্লু ইকোনমিতে বিনিয়োগ হোক। ইউরোপের বিভিন্ন দেশও এখানে বিনিয়োগ করতে আগ্রহী এবং বাংলাদেশে এর অনেক সুযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যাসেমিরোর অভিষেকে পেনাল্টিতে জয় মায়ামি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


ক্যাসেমিরোর অভিষেকে পেনাল্টিতে জয় মায়ামি

মেজর সকার লিগে ইন্টার মায়ামির জন্য ব্রাজিলিয়ান অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর অভিষেক ম্যাচে দলটি একটি কষ্টার্জিত জয় পেয়েছে। শনিবার, লিওনেল মেসি ছাড়া মায়ামি মন্ট্রিয়ালকে একমাত্র পেনাল্টি গোলে পরাস্ত করেছে।

পুরো ম্যাচে উভয় দলের পক্ষ থেকে গোল করার সুযোগ সৃষ্টি হলেও কোন দলই গোল করতে পারেনি। কিন্তু ৮১ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র জয়ের জন্য প্রয়োজনীয় গোলটি করেন লুইস সুয়ারেস। এর আগে, মায়ামির মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বার্তেরাস মাথায় একটি ভয়াবহ আঘাত পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন।

বল দখল করার লড়াইয়ে লাফিয়ে ওঠার সময় এফ্রাইন মোরালেসের সঙ্গে মাথায় সংঘর্ষ হয় বার্তেরামের, যার ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ নিস্তেজ অবস্থায় থাকেন।

উভয় দলের খেলোয়াড়রা সাথে সাথে চিকিৎসা সহায়তার জন্য সংকেত দেন। চিকিৎসকদের একটি দীর্ঘ সেবার পরে, দীর্ঘ বিরতির শেষে বার্তেরামকে অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

এমএলএসের পুনরায় শুরু হওয়ার পর, মায়ামির কোচ গিয়ের্মো হোয়োস পরে জানান, বার্তেরাম ভালো আছেন এবং তিনি জ্ঞান হারাননি। তিনি বলেন, ‘তার পরিবারের সদস্যদের সবকিছু জানানো হয়েছে। আমরা কী করব বুঝতে পারছিলাম না। পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক।’

স্পট কিক থেকে গোল করে সুয়রেজ মায়ামিকে এগিয়ে দিয়েছেন। গোল উদ্‌যাপনের সময় তিনি বার্তেরামের জার্সি তুলে ধরে তাকে উৎসর্গ করেছেন। বিশ্বকাপ বিরতির পর এমএলএস পুনরায় শুরু হওয়ার পর, মায়ামি টানা দুই ম্যাচে জয় লাভ করেছে।

সব মিলিয়ে, তাদের জয়ের ধারা এখন ছয় ম্যাচে পৌঁছেছে। তবে তারা এখনও ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে। উল্লেখ্য, ন্যাশভিল শনিবার অরল্যান্ডো সিটির কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী, মুগদা ও বংশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


যাত্রাবাড়ী, মুগদা ও বংশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪২

 রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও বংশাল থানার অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নানা অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী, মুগদা ও বংশাল থানা পুলিশ।

আজ (রোববার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য তুলে ধরেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-নূর আলম (৪০), বিজয় (১৯), মো. রমজান (২০), বিপ্লব (৩৫), মো. শাকিল (৩৫), সুমি (৩৩), মো. সানজু, মোছা. সুমি (২৮), মো. জাহিদ, মোছা. সুমি (২৮), মো. রিদয় মিয়া, মো. বিপ্লব ঠিকাদার (৪৫), মো. সাইফ (৩০), মো. মানিক (৩০), শ্রী সুনীল (৫০), আ. রহমান (২১), মো. সোহেল (৩০), মো. জাহাঙ্গীর (৪৫), বুলু (৪৫), মো. রিয়াজ (৩৭), মো. মিরাজ (২৮) ও মো. শান্ত (২৪)।

শুক্রবার মুগদা এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-নাহিদুল ইসলাম, মো. নাজমুল হোসেন, মো. আরমান (২৩), পাবেল মোল্লা শাওন, মো. বাবুল হোসেন ওরফে বাবু (৩৬), মো. তারেক আজিজ, মো. বিল্লাল হোসেন (২৫), মো. সাগর (২৪), মো. রিপন (৪০), মো. রানা (২২), মো. রফিকুল ইসলাম (২০) ও উজ্বল রায় (১৯)।

শনিবার বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-মো. আমির হোসেন সম্রাট (২৭), মো. উজ্বল (২৪), মো. ফয়সাল হোসেন আলভী (২৪), সুরুজ মিয়া (৩৬), মো. সেলিম (৫২), মো. রাজিব হোসেন (২৮), মো. মোশারফ (৩১) ও আবুল হোসেন (৫৬)।

এছাড়া আরো জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%