০৭:২৮ পি.এম
মৌলভীবাজারের জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের হাতলিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (৩১) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৬ জুলাই) দুপুরের দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া (সফরপুর) এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আলী হোসেন হচ্ছেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের হাজী সোয়াব উদ্দিনের পুত্র।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, দুপুরের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বড়লেখা থেকে জুড়ীর দিকে যাচ্ছিল। হাতলিয়া এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বিষয়টিকে নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যান্য আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন