০৪:৪৯ পি.এম
চট্টগ্রাম, ৮ নভেম্বর, ২০২৬ : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উল্লেখ করেছেন, দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগণের সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে সমন্বয় করে সমবায় সমিতিগুলোকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।
আজ নগরীর ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে চট্টগ্রাম সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন: নওগাঁর মান্দায় চোলাইমদ পান করে মাতলামির অভিযোগে ১০ জন গ্রেপ্তার
প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগণ সমবায় সমিতির আওতায় বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবে।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির পর জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়াও, বিভিন্ন সমবায় সংগঠনের অংশগ্রহণে সমবায় পণ্য মেলার আয়োজন করা হয়।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সমবায় সমিতিগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন: কারাগারে অসুস্থ আ. লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের হাসপাতালে মৃত্যু
বিশেষ করে, নবায়নযোগ্য জ্বালানি খাতের সোলার প্রকল্প, যেমন— রুফটপ সোলার ও গ্রামীণ এলাকায় কৃষিকাজে সেচের জন্য সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণে সমবায় সমিতিগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনে শতভাগ সফল হওয়া সম্ভব।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত সিএমপি কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান ও চট্টগ্রাম সমবায় বিভাগীয় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা।
আরও পড়ুন: দারিদ্র্য বিমোচনে তিন প্রকল্পে দেড় লাখ মানুষের সুবিধা : মঈন খান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন