০৪:১৬ পি.এম
চার দিন পর বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার এবং ঢাকার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর থেকে সড়কের পানি নেমে যাওয়ায় বান্দরবান থেকে যাত্রী নিয়ে বিভিন্ন গণপরিবহন চট্টগ্রাম ও কক্সবাজারগামী যাত্রা শুরু করেছে। তবে যাত্রী সংখ্যা কম থাকায় যান চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এর আগে, গত ৮ জুলাই থেকে টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়া দস্তিদারহাট এলাকায় বন্যার কারণে সড়ক তলিয়ে যাওয়ায় বান্দরবান চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
জানা গেছে, রোববার (১২ জুলাই) সন্ধ্যা থেকে পানি কমতে শুরু করলে সোমবার দুপুর থেকে যান চলাচল পুনরায় শুরু হয়।
এ বিষয়ে পূর্বানী বাস কাউন্টারের ম্যানেজার বলেন, ‘সড়ক তলিয়ে যাওয়ার কারণে গত ৮ জুলাই থেকে আমাদের গাড়ি চলাচল বন্ধ ছিল। আজ সকালে পানি কমে যাওয়ায় দুপুর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে আমাদের বাস বের হয়েছে। তবে যাত্রী কম থাকায় শিডিউল মেনে গাড়ি ছাড়তে পারছি না। যাত্রী হলেই গাড়ি ছেড়ে যাচ্ছে।’
এছাড়া, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ৭ জুলাই থেকে বান্দরবানে বন্যা দেখা দেয়। এ কারণে দেশের অন্যান্য জায়গার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে বান্দরবান রাঙামাটি ও অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন