০৩:০৯ পি.এম
ইরান শিগগিরই ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) সদস্য হতে যাচ্ছে, বলে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি নিশ্চিত করেছেন। ভারতে বর্তমানে ব্রিকস সম্মেলনে অংশ নিতে অবস্থান করছেন হেম্মাতি। তিনি জানালেন, ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করা।
ভারতের সভাপতিত্বে ব্রিকসের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে হেম্মাতি বলেন, ইরান ও ভারতের মধ্যে মুদ্রা, ব্যাংকিং ও ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে ভালো সহযোগিতা গড়ে উঠেছে। আরও বলেন, ব্রিকস সম্মেলন ইরানের জন্য সদস্য দেশগুলোর কর্মকর্তাদের সাথে বৈঠকের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এসব দেশের সাথে ইরানের মুদ্রা ও ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি লেনদেন ও পারস্পরিক যোগাযোগ রয়েছে।
ব্রিকস সদস্যদের মধ্যে মুদ্রা ও আর্থিক সহযোগিতা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে হেম্মাতি মন্তব্য করেন, সদস্য দেশগুলো নিজেদের জাতীয় মুদ্রা ব্যবহার করে পরস্পরের সাথে বাণিজ্য করতে সক্ষম। তিনি আরো উল্লেখ করেন, আমরা সদস্য দেশগুলোর সাথে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় মুদ্রা সহযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা করছি। তথ্যসূত্র: তাসনিম নিউজ।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে বিপাকে ফেলতে হুথিদের সহায়তা করছে চীন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন