প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএমের শিল্প প্লান্ট পরিদর্শন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২ অক্টোবর) প্লান্ট পরিদর্শনের পর আয়োজিত সংক্ষিপ্ত সভায় মন্ত্রী উল্লেখ করেন, "দেশে ও বিদেশে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে।" জনগণের দক্ষতা উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও যৌথভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, "সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এসে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে পারে।" তিনি জানান, ছোট পরিসরে হলেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে একটি সফল ও দৃষ্টান্তমূলক মডেল তৈরি করার লক্ষ্য রয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, "কর্মসংস্থান বৃদ্ধি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম সূচক।" তিনি উল্লেখ করেন, শিল্পপ্রতিষ্ঠানে শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি শ্রমিকদের অধিকার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
পরিদর্শনকালে মন্ত্রী বিএসআরএমের কর্মপরিবেশ, শ্রমিকদের অধিকার এবং শ্রম আইন বাস্তবায়নের বিভিন্ন দিক খতিয়ে দেখেন। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হবে।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ এবং বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন