ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

কলমাকান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


কলমাকান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলমাকান্দা উপজেলার নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

২০ আগস্ট, ২০২৬ তারিখে, বৃহস্পতিবার সকালে ৭টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে দুপুর ১২টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের তরফ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সারাবাজারে প্রদিক্ষণের পর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সারাদিন বিভিন্ন সড়কের চারিধারে নানা প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করেন দলীয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, উপজেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব মোঃ সোলায়মান হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসাইন আজাদ আইনল সহ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন: নেছারাবাদে বিএনপি নেতা মিঠুর গণসংযোগ, ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


জামালপুরে বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

জামালপুরে বাংলার ঐতিহ্যের অন্যতম আনন্দ উৎসব নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

আবহমানকাল থেকে বাংলার ঐতিহ্যের এই নৌকা বাইচ অনেকের কাছে একটি আনন্দের উৎসব। আবেগ-উত্তেজনার মধ্য দিয়ে নৌকা বাইচ হয়ে ওঠে মানুষের মনের মধ্যে আনন্দের একটি বিস্ফোরণ।

নদীমাতৃক বাংলাদেশে, নদীর তরঙ্গভঙ্গ নিয়ে মানুষের শৈশব ও পরিবেশের সম্পর্ক জড়িয়ে রয়েছে। নদীর বুকে নৌকা কেবল চলাফেরার মাধ্যম নয়, বরং এটি এখানে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ও প্রাণবন্ত খেলার অংশ। এই পরিস্থিতিতে, একটি দৃষ্টিনন্দন ও রোমাঞ্চকর উদাহরণ হয়ে উঠেছে।

‘বাইচ’ শব্দটি ফরাসী। ফরাসীদের সময় এই খেলার উৎপত্তি হলেও এর আধুনিক গন্ধ যুক্ত হয় ব্রিটিশদের সময়। পরে এটি ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। সর্বত্র এটি জনপ্রিয় হতে থাকে। সেই ধারাবাহিকতায়, এই অঞ্চলে নৌকা বাইচ আপামর মানুষের মধ্যে একটি জনপ্রিয় প্রতিযোগিতা হিসেবে স্থান করে নেয়।

বাংলাদেশের প্রাচীন ঐতিহাসিক খেলাগুলোর মধ্যে নৌকা বাইচ অন্যতম। প্রাপ্ত রেকর্ড অনুযায়ী ধারণা করা হয়, খ্রিস্টপূর্ব প্রায় ২০০০ বছর আগে ‘মেসোপটেমিয়ার’ লোকেরা ইউফ্রেটিস নদীতে নৌকা বাইচের আয়োজন করত। পরে মিসরের নীল নদের জলে নৌকা প্রতিযোগিতার সূচনা হয়। তারপর এটি বিশ্বজুড়ে প্রসারিত হতে থাকে। অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতা এখনো জনপ্রিয়। ১৯০০ সাল থেকে অলিম্পিক প্রতিযোগিতায় এখন পর্যন্ত প্রায় ১৩৫টি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৬ বার যুক্তরাষ্ট্র, ২৫ বার জার্মানি এবং ১৪ বার যুক্তরাজ্য বিজয়ী হয়েছে।

বাংলাদেশে নৌকা বাইচ গণবিনোদন হিসেবে কবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস জানা না গেলেও তিনটি বিষয়ে জনশ্রুতি রয়েছে। প্রথমত, অনেকে  করেন, মুসলিম যুগে নবাব-বাদশাহদের আমলে নৌবাহিনী গঠনের সময় নৌকা বাইচের সূচনা হয়। প্রতি বৎসর নৌবাহিনীর মহড়া উপলক্ষে এটি জনপ্রিয় হয়ে উঠেছিল।

দ্বিতীয়ত, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস রয়েছে যে, জগন্নাথ দেবের স্নানযাত্রাকে কেন্দ্র করে নৌকা বাইচের উৎপত্তি ঘটে। জগন্নাথ দেবের স্নানযাত্রার সময়ে প্রচুর নৌকা দেখা যেত এবং এর মধ্যে প্রতিযোগিতা শুরু হতো, যা পরে নৌকা বাইচে রূপ নেয়। তৃতীয়ত, ১৮ শতকের শুরুতে মুসলিম সম্প্রদায়ের গাজী পীর মেঘনা নদীর এক পাড়ে দাঁড়িয়ে তার ভক্তদের আহ্বান জানান। ফলে ভক্তরা একটি ডিঙ্গি নৌকা নিয়ে নদীর মাঝখানে এসে হাজির হয়, তখন নদী ফুলেফেঁপে উঠে। এতে দুর্ঘটনার আশঙ্কায় অন্যান্য নৌকাগুলো ছুটে আসে এবং সিরিজে নৌকাগুলো একে অপরের সঙ্গে পাল্লা দেয়। এ থেকেই নৌকা বাইচের যাত্রা শুরু হয়েছিল বলে অনেকের ধারণা।

প্রমত্ত নদীর পারে সঙ্গীতের তাল লয়ের সঙ্গে দাঁড়ীদের ছন্দময় নিক্ষেপে নদীজলে যে মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয়, তা অতুলনীয়। মাঝিদের জয়ধ্বনির সঙ্গে যে তাল মিলিয়ে বৈঠার টানে পানিতে এক অপূর্ব শব্দ সৃষ্টি হতে থাকে।

জামালপুর জেলার ইসলামপুরে ঐতিহ্য রক্ষার উদ্দেশ্যে প্রতিবছর এই স্থানটি হারানো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। আয়োজকরা প্রতিবছর রেকর্ড পরিমাণ দর্শক সমাগম হওয়ায় এই উৎসব আয়োজন করেন। এর ধারাবাহিকতায় ১৯ আগস্ট/২৬ অনুষ্ঠিত হয়েছে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে পুরাতন ব্রহ্মপুত্র নদে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আলকাছুর রহমান বিল্লাল। বিশেষ অতিথি ছিলেন কাজল মৃধা এবং গোয়ালেরচরের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা। এ সময় অন্যান্যদের মধ্যে ছাত্রদল, যুবদলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় প্রথম স্থান অধিকার করেন গোয়ালেচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আশার আলো, দ্বিতীয় স্থান অধিকার করেন উপজেলার চড় গোয়ালিনী ইউনিয়নের কান্দারচর গ্রামের আনন্দ তরী সংগঠন এবং তৃতীয় স্থান দখল করেন বকশীগঞ্জ উপজেলার নিলোক্ষিয়া গ্রামের একতা সংঘ। এরপর প্রধান অতিথি প্রথম পুরস্কার হিসেবে একটি মোটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি গরু এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি বিজয়ীদের হাতে প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় ব্যাডমিন্টনে গোমস্তাপুরের গর্ব রিয়াস, ইউএনওর হাত থেকে পেলেন সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


জাতীয় ব্যাডমিন্টনে গোমস্তাপুরের গর্ব রিয়াস, ইউএনওর হাত থেকে পেলেন সংবর্ধনা

জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সাফল্য অর্জনের মাধ্যমে গোমস্তাপুরের নাম উজ্জ্বল করায় শাহাদাত আলম রিয়াসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গোমস্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। শাহাদাত আলম রিয়াস ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজিত ব্যাডমিন্টন একক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আসমা আক্তার, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

গোমস্তাপুরের পরিচিতি তুলে ধরায় জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্যের জন্য শাহাদাত আলম রিয়াসের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর এই অর্জন এলাকার তরুণ-তরুণীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রিয়াসের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সাথে অতিথিরা তাঁর ভবিষ্যৎ ক্রীড়া জীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করেন, জাতীয় পর্যায়ে এমন অর্জন গোমস্তাপুরের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালো যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


মির্জা ফখরুলকে অভিনন্দন জানালো যুক্তরাজ্য

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ : বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে তারা দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও জোরদার করার জন্য প্রস্তুতির কথাও জানিয়েছে।

যুক্তরাজ্য আজ বিকেলে এক বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন।’ এই বার্তায় যুক্তরাজ্য উল্লেখ করেছে যে, ঢাকা ও লন্ডনের মধ্যে ঘনিষ্ঠ এবং দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও গভীর করতে তারা রাষ্ট্রপতি মির্জা ফখরুল এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছে।

এটি একটি বার্তা, যা বাংলাদেশের সঙ্গে অব্যাহত সম্পৃক্ততা এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে যুক্তরাজ্যের অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের দলের দূরত্ব কমার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের দলের দূরত্ব কমার সম্ভাবনা

পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘদিনের পুঞ্জীভূত দূরত্ব ও উত্তেজনা হয়তো এবার কিছুটা শিথিল হতে চলেছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাবন্দী অবস্থায় রয়েছেন। তিনি যদি মুক্তি পান, তবে সম্ভবত সামরিক বাহিনী বা সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কোনো নতুন বিরোধে জড়াবেন না বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র জুলফিকার বুখারি উল্লেখ করেছেন, ৭৩ বছর বয়সী ইমরান খান মুক্ত হলে দেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ নেবেন না। বরং দেশের বৃহত্তর স্বার্থে নিজেকে ধৈর্য ধরতে হবে এবং তিনি সমঝোতার পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন। কঠোর বিরোধের রাজনীতি থেকে সরে এসে পিটিআইয়ের এমন নমনীয় অবস্থান সাম্প্রতিক সময়ে বেশ বিরল বলেই মনে হচ্ছে।

দেশটির শীর্ষ আদালত ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়ার পরপরই এই ইতিবাচক বার্তা এসেছে। দুবাইয়ে অবস্থানরত বুখারি সেনাপ্রধানকে দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সেনাপ্রধান যদি ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেন এবং ভালোবাসার হাত বাড়ান, তবে দ্রুতই সব রাজনৈতিক বন্দীর মুক্তি সম্ভব। ইমরান খানের উপর একাধিক মামলা আগে থেকেই প্রায় সব দণ্ডই স্থগিত বা বাতিল হয়েছে, যা ২০২২ সালে ক্ষমতা হারানোর পর ঘটে।

পিটিআই জানিয়েছে যে, আদালতের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের সামনে সমর্থকদের কোনো জমায়েত হবে না। তবে সমঝোতার আশ্বাসের পাশাপাশি পিটিআই তাদের কর্মসূচি বহাল রাখছে। বুখারি জানিয়েছেন, আত্মগোপনে থাকা নেতাদের যুক্ত করে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে পূর্বনির্ধারিত পদযাত্রা কর্মসূচি চলবে। সেই কর্মসূচি থেকে ইমরান খানের সুচিকিৎসা ও দ্রুত মুক্তির জোর দাবি জানানো হবে। যদিও সরকারি বা সামরিক পক্ষ এখনো কোনো মন্তব্য করেনি, বিশ্লেষকদের মতে, এই সুরবদল সংকটময় রাজনীতিতে নতুন আশার বাতাবরণ তৈরি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%