প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কলমাকান্দা উপজেলার নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
২০ আগস্ট, ২০২৬ তারিখে, বৃহস্পতিবার সকালে ৭টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে দুপুর ১২টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের তরফ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সারাবাজারে প্রদিক্ষণের পর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সারাদিন বিভিন্ন সড়কের চারিধারে নানা প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, উপজেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব মোঃ সোলায়মান হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসাইন আজাদ আইনল সহ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন