ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি: ১৩ জেলে নিখোঁজ, উদ্ধার কাজে আছে কোস্টগার্ড


বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি: ১৩ জেলে নিখোঁজ, উদ্ধার কাজে আছে কোস্টগার্ড

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে তিনটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বর্তমানে অন্তত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন।

বুধবার (৮ জুলাই) মহিপুর মৎস্য আড়তদার মালিক সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সমিতি সূত্র জানায়, বুধবার দুপুর ১টার দিকে চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ছোট মাছধরা ট্রলার ৬ জন জেলেসহ ডুবে যায়। ট্রলারের মালিক মাসুদ মাঝি কোনোরকমে উদ্ধার হতে পারলেও, ট্রলারটিতে থাকা অপর ৫ জন জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান

এর আগে, গত মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের প্রায় ১৭ কিলোমিটার গভীরে ১৮ জন জেলেসহ ফকিরহাটের 'এফবি মহিমা' নামের একটি ট্রলার ডুবে যায়। দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার দুপুরে ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও, এখনো ২ জন জেলে নিখোঁজ রয়েছেন।

এদিকে, গত রোববার (৫ জুলাই) বঙ্গোপসাগরের প্রায় ৬০ কিলোমিটার গভীরে ১১ জন জেলে নিয়ে গলাচিপার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন জেলেকে উদ্ধার করা গেলেও বাকি ৬ জনের কোনো সন্ধান মেলেনি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, নিখোঁজ জেলেদের ব্যাপারে আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। ট্রলারডুবির ঘটনার খবর পাওয়ার পর থেকেই কোস্টগার্ড নিখোঁজ জেলেদের উদ্ধারের লক্ষ্যে সাগরে উদ্ধার অভিযান চালাচ্ছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর খুবই উত্তাল থাকায় উদ্ধার কাজ কিছুটা কঠিন হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিখোঁজ জেলেদের পরিবারে বর্তমানে চলছে শোকের মাতম।

আরও পড়ুন: মাদকাসক্ত যুবকদের ইসলামের পথে ফিরিয়ে আনার আহ্বান ড. খন্দকার মারুফের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত ডেনমার্ক: ফ্রেডেরিকসেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত ডেনমার্ক: ফ্রেডেরিকসেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন স্পষ্ট করেছেন যে, গ্রিনল্যান্ড কোনো বিক্রির বস্তু নয় এবং এই অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষায় ডেনমার্ক পুরোপুরি প্রস্তুত।

তিনি বুধবার তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে এই মন্তব্য করেন। ডেনিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্য মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির পর এলো, যেখানে ট্রাম্প আমেরিকার নিরাপত্তার স্বার্থে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড অঞ্চলটি মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছিলেন।

ফ্রেডেরিকসেন বলেন, "এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্ভাগ্যজনকভাবে অত্যন্ত স্পষ্ট, তবে আমাদের অবস্থানও আগের মতোই সমান স্পষ্ট। গ্রিনল্যান্ড কোনোভাবেই বিক্রির জন্য নয়।" ডেনিশ নেতা এসময় উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর মূলনীতি ‘আর্টিকেল ফাইভ’-এর প্রসঙ্গটি স্মরণ করিয়ে দেন। এই নীতি অনুযায়ী, ন্যাটোভুক্ত যেকোনো একটি দেশের ওপর আক্রমণ মানে পুরো জোটের ওপর আক্রমণ হিসেবে গণ্য হয়।

তিনি আরও জোর দিয়ে বলেন, "যদি জোটের কোনো একটি সদস্য রাষ্ট্রের কিছু হয়, তবে সবারই একে অপরের পাশে এসে দাঁড়ানো উচিত। আমরা ডেনমার্কের নিজস্ব ভূখণ্ডসহ ন্যাটোর সীমানার প্রতিটি ইঞ্চি রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।"

ট্রাম্পের ভূ-রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার বিপরীতে, ডেনমার্ক ও ন্যাটোর এই অনড় অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা তৈরির জন্ম দিয়েছে।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণ মামলায় নেত্রকোনার এক আসামির যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


ধর্ষণ মামলায় নেত্রকোনার এক আসামির যাবজ্জীবন

 

নেত্রকোনার বারহাট্টায় আলোচিত ধর্ষণ মামলার তেরো বছর পর আদালত রায় দিয়েছেন। ডিএনএ পরীক্ষায় ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর পিতৃত্ব প্রমাণিত হওয়ায় মামলার একমাত্র আসামি হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

একই সঙ্গে তাঁর উপর এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড আরোপ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি হেলাল আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত হেলাল বারহাট্টা উপজেলার স্বল্প দশাল গ্রামের আলম মিয়ার ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায় যে, ২০১৩ সালের ১ মার্চ রাতে বারহাট্টা উপজেলার নিজ বসতঘরে স্বামী-পরিত্যক্তা নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন হেলাল। এ ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় ভুক্তভোগীর ছোট মেয়ে এবং পাশের ঘরের এক স্বজন আসামিকে ঘর থেকে বের হয়ে যেতে দেখতে পান বলে আদালতে সাক্ষ্য দেন। পরবর্তীতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক এবং বিয়ের উদ্যোগ নেওয়া হলেও হেলাল ধর্ষণের অভিযোগ ও অনাগত সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন।

এ ঘটনায় একই বছরের ১৩ জুলাই বারহাট্টা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরিত করা হয়। মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ১১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা করা হলে শিশুটির জৈবিক পিতা হিসেবে হেলালের পরিচয় নিশ্চিত হয়।

অভিযোগ দায়েরের প্রায় এক বছর পর ভুক্তভোগী নারী স্বাভাবিকভাবে মারা যান। এরপর ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া কন্যাশিশুটি আত্মীয়-স্বজনদের সহায়তায় বড় হতে থাকে। বর্তমানে ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী দীর্ঘ তেরো বছর ধরে আদালতের মাধ্যমে পিতৃপরিচয় ও ন্যায়বিচারের অপেক্ষা করছে। আদালত ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় হেলালকে দোষী সাব্যস্ত করেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার মামলার এ রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুরুল কবীর রুবেল বলেন, ডিএনএ পরীক্ষায় শিশুটির পিতৃত্ব প্রমাণিত হয়েছে। এ রায়ের ফলে শিশুটি হেলালের আইনগত সন্তান হিসেবে স্বীকৃতি পাবে এবং প্রচলিত আইন অনুযায়ী পিতার সম্পত্তিসহ অন্যান্য অধিকারও পাবে। মামলার এ রায় ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা

কুড়িগ্রাম সদর উপজেলা যাত্রাপুর ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত হয়ে আলোচনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে মত প্রকাশ করেন।

বুধবার (৮ জুলাই) বিকেলে যাত্রাপুর বাজারের সংলগ্ন স্থানে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমন এবং সদস্য সচিব মালেক সরকার। সভার সঞ্চালনা করেন এনসিপি সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মামুন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী আইয়ুব, সদর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, সদর উপজেলা সদস্য রুস্তম আলী, যাত্রাপুর ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শেখ রাজু আহমেদ এবং আরো অনেকে।

সভায় এনসিপি জেলা আহ্বায়ক মুকুল মিয়া মন্তব্য করেন, একটি সুসংগঠিত ও সক্রিয় কমিটি গঠনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রমের গতি আরও বেগবান হবে। তিনি দলীয় আদর্শ, ঐক্য, শৃঙ্খলা এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে, তৃণমূল পর্যায়ে দলের শক্তিশালীকরণে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নতুন সদস্য সংগ্রহের আহ্বান জানিয়ে মুকুল মিয়া বলেন।

আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে একই দিনে আত্মহত্যা প্রেমিক-প্রেমিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


দিনাজপুরে একই দিনে আত্মহত্যা প্রেমিক-প্রেমিকার

দিনাজপুরের বোচাগঞ্জ ও সদর উপজেলায় একই দিনে এক কিশোরী ও এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) সকালবেলা বোচাগঞ্জ উপজেলার ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের শ্রীমহন্তপুর গ্রামের পরেশ চন্দ্র দাসের মেয়ে প্রিয়া রানী দাসের (১৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, তিনি দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

একই দিন সন্ধ্যায়, দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের উমরপাইল জালিয়াপাড়া এলাকায় কাকন রায়ের (১৭) মরদেহ উদ্ধার করা হয়। কাকন বোচাগঞ্জ উপজেলার একই গ্রামের পরিতোষ রায়ের ছেলে। গত বছর তিনি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেন।

স্থানীয়রা জানায়, কাকন তার নানা নেপাল চন্দ্র রায়ের বাড়িতে থেকে পড়াশোনা করতেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান।

দীর্ঘ সময় কাকন রায় ফিরে না আসায়, নানার বাড়ীর লোকজনের সন্দেহ হয়। কারণ সকালে কাকন রায়ের গ্রামের প্রিয়া রানী দাস নামে এক কিশোরীর লাশ পুলিশ তার নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

আত্মহত্যার খবরটি গ্রামের সবাই জানত। তখন নানার বাড়ীর সদস্যরা ও প্রতিবেশীরা কাকন রায়কে খুঁজতে শুরু করে। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ীর সামনে আত্রাই নদীর ধারে একটি গাছের ডালে গলায় ফাঁস দেয়া অবস্থায় কাকন রায়ের লাশ দেখতে পায়।

এটি প্রকাশ পায় যে, সকালে আত্মহত্যা করা প্রিয়া রানী দাসের সঙ্গে কাকন রায়ের সম্পর্ক ছিল। কাকন রায়ের নানা শ্রী নেপাল চন্দ্র রায় বিষয়টি ৫নং শশরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ন কবির আনাফকে অবগত করেন।

এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ন কবির আনাফ জানান, কাকন রায় নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। স্থানীয়ভাবে জেনে যায় যে, তার ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল। সোমবার রাতে গলায় ফাঁস দিয়ে ওই মেয়ে আত্মহত্যা করে। তারপর মঙ্গলবার সকালে বোচাগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে, যখন মেয়েটির মরদেহ সৎকার করা হচ্ছিল, তখন কাকন অন্যদিকে নিজেই রশি দিয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়দের দাবি, প্রিয়া ও কাকনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রিয়ার মৃত্যুর খবর জানার পর কাকনের মৃত্যুর ঘটনা ঘটে।

তবে এ বিষয়ে দুই পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, প্রিয়া রানী দাসের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কাকনের মৃত্যুর ঘটনাটি দিনাজপুর কোতোয়ালি থানার অধীনে হওয়ায় সেটি সংশ্লিষ্ট থানা তদন্ত করছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরনবী কাকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা যায়, একই গ্রামের এক কিশোরীর মৃত্যুর পর কাকনের মৃত্যু ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের সম্পর্ক দুই পরিবার মেনে নেয়নি। সে কারণেই আবেগের বসবাসে তারা আত্মহত্যা করেছে। বিষয়টি ভালো নয়, ছেলে মেয়েদের এত বেশী আবেগি হওয়া ঠিক নয়। বাবা মা পরিবারের বিষয়টিও তাদের ভাবা উচিত ছিল। তাহলে তারা এই কাজটি করতে পারতেন না।

তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ঘটনাগুলোর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%