ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

চরফ্যাশনে ভরা মৌসুমেও নেই ইলিশ, হতাশ জেলেরা


চরফ্যাশনে ভরা মৌসুমেও নেই ইলিশ, হতাশ জেলেরা

চরফ্যাশনের সামরাজ মৎস্যঘাটে বর্তমানে দেখা যাচ্ছে ভরা মৌসুম চললেও, জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ মাছের উপস্থিতি পাচ্ছেন না। যতই সময় এগিয়ে আসছে, জেলেরা হতাশ হতে থাকছেন। বর্ষার আষাঢ়-শ্রাবণে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে যেরকম প্রচুর হাঁকডাক থাকে, বর্তমানে সেখানে সেই পরিচিত দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে না।

সামরাজ ঘাটের জেলে মজিদ শাহ ও নজরুল ইসলাম মাঝির সঙ্গে কথা বললে জানা যায়, সমুদ্রে অবৈধ ট্রলিং এবং নিষিদ্ধ ছোট ফাঁসের জালের ব্যবহার কারণে, মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এর ফলে, উপকূলীয় সাধারণ জেলেরা মাছ পাচ্ছেন না।

এছাড়াও, তারা উল্লেখ করেন যে ভারী বর্ষণ হলে নদীতে পানি বাড়ে, তখন সাগর থেকে ইলিশ মাছ নদীতে চলে আসার কথা। এসময়, জেলেদের জালে ইলিশ থাকার কথা থাকলেও, গত কিছুদিনের ভারী বৃষ্টির পরেও জেলেদের জালে দেখা যাচ্ছে না ইলিশ। নদীতে ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছ না পাওয়ায় তাদের খালি হাতে ফিরতে হচ্ছে। এতে পরিবার পরিজন নিয়ে তাদের হতাশা কাটছে না।

আরও পড়ুন: আলেমদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের উদ্দেশে রফিকুল ইসলাম মাদানির বিস্ফোরক পোস্ট!

এই বিষয়ে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, নদীর মোহনায় অসংখ্য ডুবোচর সৃষ্টি হওয়া এবং জলবায়ুর পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় নদনদীতে ইলিশের বিচরণের পথ এবং প্রজনন ক্ষেত্র অনিরাপদ হয়ে উঠেছে। তিনি আরও বলেন, ট্রলিং জাল এবং অবৈধ ট্রলারের মাধ্যমে মাছ শিকার রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে মৎস্যঘাটগুলোতে। তবে তিনি আশাবাদী যে, গত কয়েকদিনের অতিবৃষ্টি নদীতে পানি বাড়িয়ে দিচ্ছে। আশা করা যায়, সামনের সময়ে ইলিশ মাছ উপকূলীয় নদীতে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে নির্যাতন, থানায় স্নিগ্ধার মামলা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৪ এম


বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে নির্যাতন, থানায় স্নিগ্ধার মামলা

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী হাসপাতালে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। গত রবিবার (২৬ জুলাই) রাতে তিনি রাজধানীর খিলক্ষেত থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, বিজ্ঞাপনের একটি চুক্তি স্বাক্ষরের কথা বলে স্নিগ্ধা চৌধুরীকে হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। অভিনেত্রী স্নিগ্ধা দাবি করেন, ঘটনার পর ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন কারণে প্রথমে তিনি আইনি পদক্ষেপ নেননি। তবে পরে বিষয়টি নিয়ে ন্যায়বিচার চান বলে খিলক্ষেত থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ভুক্তভোগী স্নিগ্ধার ভাষ্যমতে, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ নামের অন্য এক নারী মনে করে ক্ষিপ্ত হয়ে ওঠেন। সেই সময় ইমন পরিস্থিতি শান্ত না করে স্নিগ্ধাকে ওই পরিচয় মেনে নেওয়ার জন্য ইশারা করেন। অভিনেত্রী স্নিগ্ধা দাবি করেন, জেবা তাকিয়া চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা করে টাকা আত্মসাৎ করেছে। এ কারণে তাকে তাকিয়া ভেবে মারধর করা হয়। স্নিগ্ধা বলেন, ‘তিনি রশি দিয়ে আমার দুই পা বাঁধলেন। এবং সেই রশি সম্পর্কে আমাকে বলেন, এই রশি দিয়ে হাসিনা-রাজাকারদেরকে ফাঁসি দেওয়া হয়েছে! তারেক রহমান আমার পায়ের কাছে পড়ে থাকে। হাসিনা আমার পায়ের কাছে পড়ে থাকে। সালাউদ্দিন আমার পায়ের কাছে পড়ে থাকে! তোর মতো মেয়ে মরলে আমার কিছু যায় না। আমি প্রতিদিন মাটি চাপা দিয়ে রাখি।’ তিনি আরও যোগ করেন, ‘আমি ওই রুমের মধ্যে একা ছিলাম। তার যত লোকজন আছে সবাইকে বের করে দিয়েছে। আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, আমার ফোনটা ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চেপে ধরছে!’ মারধরের সময় তিনি চেয়ারম্যানকে বলেন, আপনার নিজের সন্তান আছে, আল্লাহ রহম করেন। তখন অভিযুক্ত কমিশনটির লোকজন তার চুল টেনে ধরে শরীরের বিভিন্ন জায়গায় লাথি মারেন, যার ফলে তার শরীর ফুলে গেছে। শরীরের আঘাতের চিহ্ন দেখিয়ে তিনি বলেন, আমার বাবা-মা আমাকে জীবনে টোকা দেয় নাই! তিনি বলেন, ‘সে আমার চুল টেনে ধরে লাথি মেরেছে। এগুলো ফুলে ফুলে আছে।’ প্রসঙ্গত, স্নিগ্ধা চৌধুরী বাংলাদেশের পরিচিত মডেল ও অভিনেত্রী। ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে তার যাত্রা শুরু হয়। সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাহানি থ্রি-তে প্রধান চরিত্রে ইয়ামি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৮:১০ এম


কাহানি থ্রি-তে প্রধান চরিত্রে ইয়ামি

 

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি কাহানির নতুন কিস্তি নিয়ে আসছেন পরিচালক সুজয় ঘোষ। তবে এবার সিনেমাটির মূল চরিত্রে নতুন মুখের দেখা মিলবে। ‘কাহানি থ্রি’ সিনেমায় বিদ্যা বালান থাকছেন না; তার জায়গায় মূখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ইামী গৌতম।

প্রথম দুটি পর্বের গল্পের সরাসরি ধারাবাহিকতা এতে থাকছে না। বিদ্যা বালানের চরিত্রের পরিবর্তে ‘কাহানি’র পরিচিত রহস্যময় আমেজ বজায় রেখে সম্পূর্ণ নতুন একটি কাহিনী তুলে ধরা হবে। পূর্ববর্তী সিনেমাগুলোর সাফল্যকে অন্ধভাবে অনুকরণ না করে, ফ্র্যাঞ্চাইজির ভাবনাকে ধরে রেখেই নতুন এক থ্রিলার তৈরির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘কাহানি থ্রি’ একেবারেই নতুন একটি গল্প নিয়ে আসছে। ফ্র্যাঞ্চাইজিটির মূল আবেদন ধরে রেখে গল্পকে সামনে এগিয়ে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য। সিনেমাটিতে ইামী গৌতমের চরিত্রটি বেশ শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। বর্তমানে এর প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং শিগগিরই শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হবে।

পরিচালক সুজয় ঘোষ দলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন যাতে সিনেমাটি নতুন মনে হলেও এর পরিচিত আমেজ অক্ষুণ্ণ থাকে। ইয়ামি গৌতমের এই প্রজেক্টে যুক্ত হওয়া নিয়ে নির্মাতাদের মধ্যে ব্যাপক আগ্রহ বেড়ে গেছে।

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। কলকাতায় নিখোঁজ স্বামীকে খুঁজতে আসা এক অন্তঃসত্ত্বা নারীর রহস্যময় সফর নিয়ে নির্মিত সিনেমাটি দারুণ ব্যবসায়িক সাফল্য এবং সমালোচকদের প্রশংসা লাভ করে।

২০১৬ সালে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ‘কাহানি টু: দুর্গা রানী সিং।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৬ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৯৭৫ কোটি ১০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৩ এম


২৬ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৯৭৫ কোটি ১০ লাখ টাকা

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনে দেশে যে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে, তা হচ্ছে ২৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এই পরিমাণ দেশীয় মুদ্রায় ২৯ হাজার ৯৭৫ কোটি ১০ লাখ টাকা, যেটা প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে নির্ধারিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সময়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্যটি নিশ্চিত করেছেন।

আরিফ হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (২৬ জুলাই) তারিখে প্রবাসী আয় এসেছে এক হাজার ৬৯৭ কোটি ৪০ লাখ টাকা।

গত বছরের জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ১৯৩ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৬ দশমিক ১০ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে আন্দোলনকারীদের পানি-খাবার দেওয়ায় জুনায়েদের পরিবার আটক ও হয়রানি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৬ এম


ভারতে আন্দোলনকারীদের পানি-খাবার দেওয়ায় জুনায়েদের পরিবার আটক ও হয়রানি

ভারতে আন্দোলনকারীদের মধ্যে খাবার ও পানি বিতরণকারী মোহাম্মদ জুনায়েদ। 

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে স্বেচ্ছাসেবক হিসেবে খাবার ও পানি বিতরণকারী মোহাম্মদ জুনায়েদ এবং তার পরিবারের সদস্যদের সম্পর্কে অভিযোগ উঠেছে যে, তাদের আটক ও হয়রানি করা হয়েছে। তবে নিখোঁজ হওয়ার অভিযোগ এবং ব্যাপক সমালোচনার পর আইনজীবীদের কার্যক্রমের মাধ্যমে জুনায়েদ ও তার পরিবার মুক্তি পেয়েছেন বলে জানা যাচ্ছে।

জুনায়েদের আইনজীবী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, জুনায়েদ এবং তার পুরো পরিবারকে মুক্তি দেওয়া হয়েছে। পরিবারের একজন সদস্য এ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তারা এখন সম্পূর্ণ মুক্ত।

জুনায়েদের অভিযোগ, গত শুক্রবার রাতে কুকুরের কামড়ের চিকিৎসা শেষ করে দিল্লির আরএমএল হাসপাতাল থেকে ফেরার সময়, সাধারণ পোশাকে থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের দিল্লি পুলিশ হিসেবে পরিচয় দেয় এবং তাকে আটকে নেয়। এরপর তার চোখ বেঁধে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। সারারাত আটকে রাখার পর, তাকে পরদিন সকালে জিজ্ঞাসাবাদ করা হয়। আন্দোলনকারীদের জন্য বিতরণ করা খাবার ও পানির অর্থের উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, সাধারণ মানুষের অনুদান এবং শুভাকাঙ্ক্ষীদের পাঠানো খাবারই বিতরণ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে উত্তরাখণ্ডের মুসৌরির একটি নির্জন স্থানে ফেলে রেখে যাওয়া হয়। পরে সেখান থেকে ট্যাক্সি ভাড়া করে তিনি দিল্লিতে ফেরেন।

জুনায়েদের অভিযোগ, শুধু তাকে আটক করা হয়নি, বরং উত্তর প্রদেশ পুলিশ গাজিয়াবাদের মাসুরিতে তার বাড়িতে অভিযান চালিয়ে বাবা মুস্তফাকে আটক করে। এ সময় তাদের প্যান কার্ড, ব্যাংকের পাসবইসহ গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করার অভিযোগও তিনি করেন।

এছাড়া, মিরাটে তার বোনের বাড়িতে গিয়ে ভগ্নিপতি ও শ্বশুরকে আটক করে জুনায়েদকে দিল্লি থেকে ফিরিয়ে আনার জন্য চাপ দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন। তবে, মিরাট পুলিশ এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, জুনায়েদের পরিবারের কাউকে আটক করা হয়নি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর) গাজিয়াবাদ এবং মিরাট শাখা জুনায়েদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটি তাদের আইনি সহায়তার আশ্বাস দিয়ে মাসুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র মালিকের সাথে বৈঠক করেছে।

এপিসিআর এক বিবৃতিতে জানায়, জুনায়েদের পরিবারের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ অব্যাহত থাকা অবস্থায় তারা আদালতের দ্বারস্থ হবে এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মানবাধিকার সংগঠনটির তরফ থেকে কড়া হুঁশিয়ারির পরেই জুনায়েদ ও তার পরিবারের সদস্যদের মুক্তি দেওয়া হয়েছে বলেও ধারণা করা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%