০৩:৫২ এম
আজ সোমবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশাল সফরে আসছেন। সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।
সফরকালে প্রধানমন্ত্রী গৌরনদীতে খননকৃত বাটাজোর-সরিকল খালের পাশে বৃক্ষরোপণ করবেন। এছাড়া বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন সাগরদীঘি খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করবেন এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিশেষ সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন। এই সফর ঘিরে বরিশাল তথা দক্ষিণাঞ্চলের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে উত্সাহ-উদ্দীপনা চলমান রয়েছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গত কয়েক দিন ধরে দফায় দফায় আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তবে সরকারের নির্দেশনা অনুসারে বরিশালে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে কোনো ফেস্টুন, ব্যানার কিংবা বিলবোর্ড স্থাপন করা হয় নি।
আরও পড়ুন: পাকিস্তানের খাদ্যশস্য সংরক্ষণ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: খাদ্যমন্ত্রী
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তাঁর প্রথম বরিশাল সফর। বরিশালবাসী তাঁকে বরণ করে নিতে প্রস্তুত।’ বরিশালের প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প, ছয় লেন সড়ক, রেললাইন ও ভোলা-বরিশাল সেতুর বিষয়গুলো সম্পর্কে তিনি অবগত আছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, ‘খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতেই প্রধানমন্ত্রী বরিশাল সফরে আসছেন। বরিশাল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে তিনি সাংগঠনিক সভা করবেন।’ তাঁকে বরণ করে নিতে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি ব্যাপকভাবে করা হয়েছে। নগরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি সার্কিট হাউস ও জেলা শিল্পকলা একাডেমিকে নতুনভাবে সাজানো হয়েছে। সফরস্থল নিয়মিত পরিদর্শন করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।
আরও পড়ুন: ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি, হাসিনার গুণগানে সরব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন