ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভিসির বাংলোর পুকুরে মাছের খাবার: দেড় লাখ বরাদ্দ, প্রকৃত ব্যয় ২৮ হাজার ৪৫০


ভিসির বাংলোর পুকুরে মাছের খাবার: দেড় লাখ বরাদ্দ, প্রকৃত ব্যয় ২৮ হাজার ৪৫০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের বাংলোর পুকুরে মাছ ও প্রাণীর খাদ্য বাবদ ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে সম্প্রতি ছড়িয়ে পড়া এমন তথ্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার সরকারি হিসাব বিবরণী পর্যালোচনায় দেখা গেছে, ওই অর্থবছরে সংশ্লিষ্ট খাতে বরাদ্দ ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। তবে প্রকৃত ব্যয় হয়েছে মাত্র ২৮ হাজার ৪৫০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার নথি অনুযায়ী, ‘৩২৫১১০৬-মাছ ও প্রাণী খাদ্য’ খাতে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অর্থবছরে মোট ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়। তবে বরাদ্দের পুরো অর্থ ব্যয় করা হয়নি।

নথিতে দেখা যায়, অর্থবছরজুড়ে চারটি ভাউচারের মাধ্যমে ওই খাতে মোট ২৮ হাজার ৪৫০ টাকা ব্যয় হয়েছে। ভাউচারগুলোর তারিখ যথাক্রমে ৩০ জুলাই ২০২৪, ৪ মার্চ ২০২৫, ৪ মে ২০২৫ ও ১৫ মে ২০২৫।

আরও পড়ুন: বাংলাদেশের এলডিসি উত্তরণ ২০২৯ সালে, তিন বছর পিছিয়ে

অর্থবছর শেষে এ খাতে অব্যয়িত ছিল ১ লাখ ২১ হাজার ৫৫০ টাকা, যা মোট বরাদ্দের প্রায় ৮১ শতাংশ। অর্থাৎ, নথি অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা ছিল সংশ্লিষ্ট খাতের বরাদ্দ, প্রকৃত ব্যয় নয়।

২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অর্থবছরে মোট ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়। তবে বরাদ্দের পুরো অর্থ ব্যয় করা হয়নি।
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে ২০২৪-২৫ অর্থবছরে উপাচার্যের বাংলোর পুকুরের মাছের খাবার বাবদ ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় এবং পরবর্তী অর্থবছরের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ চাওয়ার কথা উল্লেখ করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা দাবি করেছেন, উপাচার্যের বাংলোর পুকুর নিয়ে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয়। তাঁদের ভাষ্য, প্রকাশিত সংবাদটি মনগড়া, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিব্রতকর।

তবে হিসাব শাখার নথিতে থাকা তথ্য বলছে, সংশ্লিষ্ট খাতে দেড় লাখ টাকা বরাদ্দ থাকলেও পুরো অর্থ ব্যয় হয়নি; প্রকৃত ব্যয়ের পরিমাণ ২৮ হাজার ৪৫০ টাকা। ফলে বরাদ্দ ও প্রকৃত ব্যয়ের তথ্য আলাদাভাবে উপস্থাপন করা জরুরি।

আরও পড়ুন: সোনামসজিদ বন্দরে ভারতীয় ট্রাকচালকদের প্রতিবাদের কারণে পণ্য আমদানি বন্ধ

উল্লেখ্য, উপাচার্যের বাংলোর পুকুর নিয়ে ছড়িয়ে পড়া তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত প্রতারক দিলরুবা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৮ এম


১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত প্রতারক দিলরুবা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে অধিক লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুয়া এনজিও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার অন্যতম মালিক নিশাত দিলরুবা জাহানকে র‍্যাব গ্রেপ্তার করেছে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তিনি প্রায় ১৩০টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টা সময় রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১০-এর একটি দল নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মোসা. নিশাত দিলরুবা জাহান (৩৯) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা সানোয়ার হোসেনের স্ত্রী। তিনি মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার পরিচালনা কমিটির নির্বাহী সদস্য। পাশাপাশি, তিনি সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানার ভাইয়ের স্ত্রী। তার স্বামী সানোয়ার হোসেনও ওই সংস্থার পরিচালনা কমিটির নির্বাহী সদস্য।

র‍্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে এড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আত্মগোপনে ছিলেন নিশাত দিলরুবা জাহান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আত্মগোপনের বিষয়টি স্বীকার করেছেন বলে র‍্যাব জানিয়েছে।

জানা গেছে, অধিক লাভ দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা। পরে ওই সংস্থার বিরুদ্ধে প্রায় ১০৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। টাকা ফেরত পাওয়ার দাবিতে ২০২২ সাল থেকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সংস্থাটির বিরুদ্ধে চার শতাধিক মামলা করেছে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।

এসব মামলায় বাদী গ্রাহকদের মোট আর্থিক দাবি প্রায় ৩২ কোটি টাকা। তবে মামলা করা চার শতাধিক গ্রাহকের বাইরে সংস্থাটির মোট গ্রাহক সংখ্যা প্রায় ৩৫ হাজার, এবং তাদের পাওনার পরিমাণ প্রায় ১০৫ কোটি টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা, তার স্ত্রীসহ পরিবারের ১২ থেকে ১৩ জন সদস্য এবং কয়েকজন কর্মকর্তা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

র‍্যাব জানাচ্ছে, নিশাত দিলরুবা জাহানের বিরুদ্ধে তিন শতাধিক প্রতারণা মামলা রয়েছে। এর মধ্যে প্রায় ১৩০টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সেলোনাই ছিল আমার প্রথম পছন্দ: রদ্রি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৩ এম


বার্সেলোনাই ছিল আমার প্রথম পছন্দ: রদ্রি

ম্যানচেস্টার সিটি ছেড়ে স্পেনের বিশ্বকাপজয়ী তারকা রদ্রি বার্সেলোনায় যোগদান করেছেন। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে চার বছরের চুক্তিতে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

রদ্রিকে দলে নিতে বার্সেলোনা ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রায় ৬ কোটি ৫০ লাখ পাউন্ডের ট্রান্সফার ফিতেতে সমঝোতায় পৌঁছেছিল। মঙ্গলবার রাতের চুক্তি সম্পন্ন হওয়ার পর নতুন ক্লাবে যোগদান করেন তিনি। ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

বার্সেলোনায় পৌঁছানোর পর রদ্রি জানিয়েছেন, কাতালান ক্লাবটির হয়ে খেলা তার স্বপ্ন ছিল। তিনি নতুন দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ বড় বড় শিরোপা জয়ের লক্ষ্যটিও ব্যক্ত করেছেন।

চুক্তি স্বাক্ষরের পর রদ্রি বলেছেন, বার্সেলোনায় যোগ দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি ম্যানচেস্টার সিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, কঠিন সিদ্ধান্তের পরেও বার্সেলোনাই ছিল তার প্রথম পছন্দ।

২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে তৎকালীন ক্লাব রেকর্ড ৬ কোটি ২৮ লাখ পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন রদ্রি। এরপর থেকে পেপ গুয়ারিাদিওলার দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন তিনি।

সিটির হয়ে সাত মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯৮ ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি চারটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি এফএ কাপসহ মোট ১২টি বড় শিরোপা জিতেছেন।

তবে চোটের কারণে ক্যারিয়ারের কিছু কঠিন সময়ও পার করতে হয়েছে তাকে। ২০২৪-২৫ মৌসুমে তিনি হাঁটুর গুরুতর চোটের কারণে বড় একটি অংশ মাঠের বাইরে ছিলেন। পরবর্তী মৌসুমে হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ মেলেনি তার।

চোটের বাধা পেরিয়ে গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন রদ্রি। তিনি স্পেনের বিশ্বকাপজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জিতেছেন।

বিশ্বকাপের পরে রদ্রি পিঠে ছোট একটি অস্ত্রোপচার করিয়েছেন। এর ফলে বার্সেলোনার জার্সিতে তার অভিষেক কিছুটা পিছিয়ে যেতে পারে।

আগামী রবিবার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লা লিগা মৌসুম শুরু করতে যাচ্ছে হান্সি ফ্লিকের দল। এখন দেখার বিষয় হলো, শিরোপা ধরে রাখার অভিযানে রদ্রিকে কবে থেকে পাওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের বিরুদ্ধে অরুণাচলে ভূখণ্ড দখলের অভিযোগ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৪ এম


চীনের বিরুদ্ধে অরুণাচলে ভূখণ্ড দখলের অভিযোগ ভারতের

ভারতের অরুণাচল প্রদেশে চীনের বিরুদ্ধে নতুন করে ভারতীয় ভূখণ্ড দখল এবং টহল পয়েন্টে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

নরেন্দ্র মোদি সরকারের মিত্র আঞ্চলিক রাজনৈতিক দল ‘পিপলস পার্টি অব অরুণাচল’-এর চার সদস্যের একটি অনুসন্ধানী দলের প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এ নিয়ে নয়াদিল্লিতে তীব্র রাজনৈতিক ক্ষোভ তৈরি হয়েছে।

অনুসন্ধানী দলের প্রতিবেদন অনুযায়ী, আপার সুবানসিরি জেলার প্রত্যন্ত অঞ্চলে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রতিকূল আবহাওয়ার কারণে ভারতীয় বাহিনী টহল দিতে পারে না। তবে এই সময়ে চীনা বাহিনী সেখানে সক্রিয় থাকে। দলের সহসভাপতি কালিং জেরাং জানান, স্থানীয়দের মতে ২০২৩ সালে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গে সংঘর্ষের পর ভারতীয় বাহিনী ‘শেরা-৫’ নামের একটি টহল পয়েন্ট ছেড়ে দেয়। এ নিয়ে স্থানীয় উপজাতীয় সংগঠন ‘নাহ ওয়েলফেয়ার সোসাইটি’ও সরকারি কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী গণমাধ্যমের প্রতিবেদনগুলোকে ‘ভুল এবং ভিত্তিহীন’ বলে দাবি করলেও, পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক অবস্থান নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সীমান্ত পরিস্থিতি আমাদের বৃহত্তর দ্বিপক্ষীয় সম্পর্কের অবস্থার ওপর প্রভাব ফেলবে। অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নতুন উত্তেজনার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এই মুহূর্তে চীন-ভারত সীমান্ত পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল।

ভারত ও চীনের মধ্যে ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বড় অংশই বিতর্কিত। তথাকথিত প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়েও দুই দেশের মধ্যে মতানৈক্য রয়েছে। বিশ্লেষকদের মতে, ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য সফরের আগে এই অভিযোগ ভারত-চীন সম্পর্কে নতুন করে অস্বস্তি সৃষ্টি করতে পারে। দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত বিরোধের মধ্যে দিয়ে দুই দেশের বাণিজ্য গত এক দশকে দ্বিগুণের বেশি বেড়ে ১৫১.১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, সীমান্ত বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত দুই দেশের সম্পর্ক ‘নিয়ন্ত্রিত প্রতিযোগিতা’ হিসেবেই থেকে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সরিষাবাড়ী

বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণ, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৭ এম


বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণ, আটক ১

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৪৫) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে তাকে হাজীবাড়ী মোড় এলাকার কাছ থেকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ওই ইউনিয়নের সেঙ্গুয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত সুরুজ খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন মাস্টার।

পুলিশ এবং ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, গত ১৬ আগস্ট রাতে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা বাড়ির পাশের মোড়ে সালিশ বৈঠকে অবস্থান করছিলেন। এই সুযোগে অভিযুক্ত আনোয়ার ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন।

প্রথমে শিশুটি কিছু বুঝতে পারেনি, তবে পরবর্তীতে ব্যথা অনুভব করলে বিষয়টি তার মা-বাবাকে জানায়। ঘটনাটি স্থানীয় মাতব্বরদের জানালে স্থানীয়রা আনোয়ারকে মঙ্গলবার রাতে হাজীবাড়ী মোড়সংলগ্ন ক্লাবে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে যখন আনোয়ার ঘটনা স্বীকার করেন, তখন স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, মেয়েকে ঘুম পাড়িয়ে সকলেই বাড়ির পাশে মোড়ে সালিশ বৈঠকে গিয়েছিলেন। ঘরে মেয়েকে একা পেয়ে প্রতিবেশী আনোয়ার তার মেয়েকে ধর্ষণ করেন। মেয়ের সঙ্গে যা ঘটেছে, তার বিচার চান তিনি।

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ধর্ষণের কারণে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দাখিল করা হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আনোয়ার হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া শিশুর ডাক্তারি পরীক্ষা জন্য বুধবার (১৯ আগস্ট) সকালে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%