০৫:০১ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে জোরালো সমর্থন জানিয়েছেন। তিনি এই চুক্তিকে একটি ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছেন। এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার পাশাপাশি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথা তিনি জানিয়েছেন। একই সঙ্গে, তিনি উল্লেখ করেছেন যে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে স্থায়ীভাবে বিরত রাখতে সক্ষম হয়েছে।
জি৭ শীর্ষ সম্মেলনের পর ফ্রান্সে এক দীর্ঘ সংবাদ সম্মেলনে ট্রাম্প বারবার এই চুক্তিকে সামরিক শক্তি ও কূটনীতির সমন্বয়ে সম্ভব হওয়া একটি যুগান্তকারী সাফল্য হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, রবিবার আমরা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছি, যা আমাদের নির্ধারিত সমস্ত লক্ষের চেয়ে বেশি অর্জন করেছি। বর্তমান সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই ছিল এর মূল উদ্দেশ্য।
আরও পড়ুন: এই দেশে আমার যতটা অধিকার, আপনাদেরও ততটুকু: প্রধানমন্ত্রী চট্টগ্রামের মণ্ডপে
ট্রাম্প যুক্তি দেন যে, সামরিক অভিযান অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা দীর্ঘায়িত হতো এবং বৈশ্বিক জ্বালানি বাজার বিঘ্নিত হতো। তিনি বলেন, আমরা যদি এই চুক্তি না করতাম, তাহলে হয়তো আরও তিন সপ্তাহ, দুই সপ্তাহ, চার সপ্তাহ অথবা দুই বছর ধরে বোমা ফেলতে হতো।
এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেছেন যে, এই চুক্তিতে এই নিশ্চয়তা রয়েছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র উৎপাদন, সংগ্রহ বা ক্রয় করবে না।
সূত্র: গাল্ফ নিউজ।
আরও পড়ুন: কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন