০৬:৫৭ পি.এম
ঢাকা, ১২ আগস্ট, ২০২৬: পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, বিএনপির নেতৃত্বে ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলগুলোর মধ্যে বাম ঐক্যের অসামান্য ভূমিকা ছিলো। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঐক্য দরকার, যা গণতন্ত্রকে টেকসই করতে সাহায্য করবে।
আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা বিরোধীদের গণতন্ত্র নস্যাতের হুমকি মোকাবেলার লক্ষ্যে দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয় বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী উল্লেখ করেন, বিরোধী দলের উদ্দেশ্যে বলেন যে, সরকার দায়িত্ব নিয়েছে, এখনও ছয় মাসও হয়নি। একটি সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। তারা এখনই সরকার উৎখাত করে ক্ষমতায় বসতে চাচ্ছেন।
আরও পড়ুন: স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী
তিনি আরও বলেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে আসার পথ যারা তৈরি করতে চান, তাদের দায়-দায়িত্ব নিতে হবে। এদেশের জনগণ রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করেছে।
সামনের দিনে রাজপথ থেকেই যেকোন ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বানও জানান তিনি।
সভায় বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক খান মো. নুরে আলম।
আরও পড়ুন: সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন