০৯:৪২ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ বলেছেন, ‘আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে গতকাল সাতক্ষীরার একজন এমপির অপকর্মের ভিডিও ভাইরাল হয়েছে। এতে আমাদের মান-ইজ্জত থাকে? যারা আজকে ইসলামকে ব্যবহার করে রাজনীতি করছেন, আমি বলেছিলাম এটি একটি ভণ্ড রাজনৈতিক দল। একেবারে ভণ্ড। তাদের মুখে যে কথা থাকে, তাদের কাজে সেই মিল নেই।’
বুধবার (২২ জুলাই) দুপুরে ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সেবাদান কার্যক্রম ডিজিটাইজেশনে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেমের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন
হারুনুর রশিদ বলেন, ‘আমি মনে করি, এখানে ব্যভিচার-জেনা সমাজে ছড়িয়ে পড়ছে এসব অপরাধীর কারণে। যারা ধর্মীয় রাজনৈতিক দলের লেবাস ধরে এসব অপরাধ করে বেড়াচ্ছে। আমি সরকারকে বলব, এখানে জেনা ও ব্যভিচারের আইন রয়েছে মৃত্যুদণ্ড। একেবারে সরাসরি মৃত্যুদণ্ড। সুতরাং এটি যদি প্রমাণ হয় ব্যভিচার ও জেনার সঙ্গে জড়িত, তাহলে সেই এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আজকেও যদি মাননীয় প্রধানমন্ত্রী তদন্ত করতে যান, দেখবেন এই জামায়াতে ইসলামের নেতারা সব হাউ মাউ শুরু করবে, আমরা এই সরকারকে ফেলে দেব। কিন্তু সরকারকে ফেলে দেওয়া এত সোজা নয়।’
আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার
এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আরএমও মাহবুব হাসান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, মাসিদুল হক নিখিল প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন