ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে ট্রাম্প মিডিয়ার মামলা খারিজ


ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে ট্রাম্প মিডিয়ার মামলা খারিজ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদ সংস্থা দ্য ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠানের দায়ের করা মামলা খারিজ করেছে দেশটির আদালত।

মানহানির অভিযোগে ৩.৮ বিলিয়ন (৩৮০ কোটি) ডলারের মামলা করে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের (টিএমটিজি)।

ওই মামলার রায়ে ফ্লোরিডার টাম্পাভিত্তিক মার্কিন জেলা বিচারক থমাস বারবার বলেন, দ্য ওয়াশিংটন পোস্ট ইচ্ছাকৃতভাবে বা সত্যকে উপেক্ষা করে মিথ্যা তথ্য প্রকাশ করেছে—এমনটি প্রমাণ করার জন্য ট্রাম্প মিডিয়া পর্যাপ্ত ও সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন: ইরানে হামলার প্রস্তুতির মধ্যে মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

ফলে আদালত ওয়াশিংটন পোস্টের পক্ষে সারসংক্ষেপ রায় দেন এবং ট্রাম্প মিডিয়ার আবেদন নাকচ করেন।

তবে বিচারক জানান, এ বিষয়ে বিস্তারিত লিখিত রায় পরে প্রকাশ করা হবে।

এদিকে, ২০২৩ সালে দায়ের করা মামলায় ট্রাম্প মিডিয়া অভিযোগ করেছিল, ওয়াশিংটন পোস্ট তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে আসছে এবং ২০২৩ সালের ১৩ মে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করেছে।

প্রতিবেদনে ট্রাম্প মিডিয়ার শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে অর্থায়ন সংগ্রহের প্রচেষ্টা নিয়ে বিভিন্ন দাবি করা হয়েছিল।

আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

যুক্তরাষ্ট্রের আইনে কোনো জনপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মানহানির মামলা জিততে হলে প্রমাণ করতে হয় যে ‘অ্যাকচুয়াল ম্যালিস’ অর্থাৎ তথ্যটি মিথ্যা জেনেও বা সত্যতা যাচাইয়ে বেপরোয়া অবহেলা করে—সংবাদমাধ্যমটি তা প্রকাশ করেছে।

কিন্তু আদালতের মতে, এই অভিযোগে ট্রাম্প মিডিয়া সেই মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে।

রায়ের পরে ওয়াশিংটন পোস্টের এক মুখপাত্র বলেন, আদালতের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট।

একই সঙ্গে তারা পূর্ণাঙ্গ লিখিত রায়ের অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন: মিরপুরে কিশোর গ্যাংয়ের হোতা তিন ভাই গ্রেফতার

অন্যদিকে, ট্রাম্প মিডিয়া জানিয়েছে, তারা রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়টি বিবেচনা করছে।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ৩ বছর পর ওয়াশিংটন পোস্ট স্বীকার করেছে যে তাদের প্রতিবেদনের কিছু অংশ ভুল ছিল।

তবে আমরা মনে করি, এসব মিথ্যা তথ্য মানহানিকর ছিল কি না, তা জুরি বোর্ডের সিদ্ধান্ত নেওয়া উচিত।

উল্লেখ্য, মামলার তদন্ত চলাকালে পাওয়া তথ্যের ভিত্তিতে ২০২৬ সালের মে মাসে ওয়াশিংটন পোস্ট ২০২৩ সালের ওই প্রতিবেদনের একটি সংশোধনী প্রকাশ করে।

আরও পড়ুন: ভারতের একক বৃহত্তম তেল শোধনাগার পরিদর্শনে রুবিও, কিন্তু কেন?

সেখানে বলা হয়, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল ট্রাম্প মিডিয়া ২ লাখ ৪০ হাজার ডলার ঋণ-রেফারেল ফি পরিশোধ করেছিল, কিন্তু পরবর্তী তদন্তে দেখা যায়, তথ্যটি সঠিক ছিল না।

তবে পত্রিকাটি দাবি করে, প্রকাশের সময়কার তথ্য-উপাত্তের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল।

প্রসঙ্গত, ট্রাম্প মিডিয়া মূলত ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্ম পরিচালনা করে। যা প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের মধ্যে জনপ্রিয় হলেও আর্থিকভাবে এখনো লোকসানে রয়েছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ছিল ১০ লাখ ডলারেরও কম।

আরও পড়ুন: থাইল্যান্ডের ই-ভিসার আবেদন ৩ দিন বন্ধ, জানা গেল কারণ

এর আগে ট্রাম্প মিডিয়া দ্য গার্ডিয়ানের বিরুদ্ধেও একটি মানহানির মামলা করেছিল।

তবে গত নভেম্বরে সেটিও আদালত খারিজ করে দেন।

পরে সংশোধিত অভিযোগ দাখিল করা হলেও চলতি বছরের এপ্রিলে প্রতিষ্ঠানটি মামলাটি প্রত্যাহার করে নেয়।

আরও পড়ুন: সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চীনের তিব্বত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলা হাসপাতালের ৭৫ পদ শূন্য ও ১০ জন অন্যত্র ডেপুটেশনে থাকায় সেবায় চাপ!

আন্তর্জাতিক ডেস্ক

নকলা শেরপুর প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


নকলা হাসপাতালের ৭৫ পদ শূন্য ও ১০ জন অন্যত্র ডেপুটেশনে থাকায় সেবায় চাপ!

 

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জনবল সংকট থাকায় স্বাস্থ্যসেবায় চাপ যেন
নিত্যদিনের ঘটনা। তবে চাপ সামলাতে ও স্বাস্থ্যসেবা সচল রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ৫০
শয্যা বিশিষ্ট এই হাসপাতালের জন্য ১৯৬টি অনুমোদিত পদের মধ্যে ৭৫টি পদ শূন্য থাকায় ও ১০ জন
অন্যত্র ডেপুটেশনে থাকায় চিকিৎসক ও কর্মচারীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। সীমিত জনবল
দিয়েই হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ ও অন্যান্য সেবা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
তবে, সাম্প্রতিক সময়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে ১৯ জন কর্মী নিয়োগ দেওয়ার পাশাপাশি ১০
জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ফলে জনসেবার মানবৃদ্ধির পাশাপাশি হাসপাতালের সার্বিক
পরিবেশ কিছুটা হলেও উন্নত হচ্ছে।
অন্যদিকে, উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি পুরাতন ওয়ার্ডে একটি করে কমিউনিটি
ক্লিনিকের জন্য মোট ২৭ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগ
দেওয়া হলেও বর্তমানে উপজেলায় কমিউনিটি ক্লিনিক রয়েছে ২৪টি। ফলশ্রুতিতে নিয়োগকৃত
অতিরিক্ত তিনজন সিএইচসিপি শেরপুর সদর উপজেলার বিভিন্ন ক্লিনিকে ডেপুটেশনে দায়িত্ব পালন
করছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালের অনুমোদিত পদের মধ্যে ২২টি চিকিৎসক পদ,
১টি নার্স, ২টি প্যারামেডিক, ৩৪টি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পদ ও ১৬টি চতুর্থ শ্রেণির পদ
শূন্য রয়েছে। এছাড়া ৪ জন চিকিৎসক, ৪ জন নার্স, ২ জন দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মচারী
ডেপুটেশনে অন্য উপজেলায় আছেন।
তবে জনবল সংকট মোকাবিলায় সম্প্রতি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের
মাধ্যমে ১৯ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা জোরদারে চলতি
মাসের শুরু থেকে ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এতে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা,
পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং সহায়ক সেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা মনে
করছেন।
স্থানীয় অনেকে জানান, উপজেলার ক্রমবর্ধমান জনসংখ্যার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ২০১১ সালে ৩১
শয্যা বিশিষ্ট নকলা হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে এবং নির্মান করা হয় নতুন নতুন
ভবন। কিন্তু শয্যা ও অবকাঠামোর উন্নয়ন হলেও শুরু থেকেই জনবল সংকট ও পর্যাপ্ত যন্ত্রাংশের অভাবে
কাঙ্খিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন উপজেলাবাসী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, পূর্বের চেয়ে
নকলা হাসপাতালের বর্তমান অবস্থা অনেক ভালো হয়েছে। দায়িত্বে আসার পর তিনি জনস্বাস্থ্য সেবা
নিশ্চিত করতে সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ‘জনবল সংকট
থাকলেও আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছি। আউটসোর্সিংয়ের
কর্মী ও আনসার সদস্য নিয়োগের ফলে কিছুটা চাপ কমেছে এবং সেবার মান উন্নত হয়েছে। তবে
অনুমোদিত শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগ দেওয়া হলে রোগীদের আরও উন্নত ও নিরবচ্ছিন্ন
স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। সব শূণ্য পদ পূরণ করা সম্ভব নাহলেও অন্তত শূণ্য থাকা
চিকিৎসকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে জনবল দেওয়া জরুরি হয়ে পড়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের
মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণারয়ের কাছে প্রয়োজনীয় জনবল চাওয়া হয়েছে।’ জনস্বার্থে সমস্যা গুলোর
অতিদ্রুত সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের প্রত্যাশা, শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনের সংসদ সদস্য ও সংশ্লিষ্ট
ঊর্ধ্বতন কর্মকর্তাগন এবিষয়ে সুদৃষ্টি দিবেন। উপজেলাবাসীর প্রত্যাশা, শূন্য পদগুলো দ্রুত পূরণ
করা হলে এবং জনগনের স্বাস্থ্য সেবার দিক বিবেচনায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কিন্তু
অন্যত্র ডেপুটেশনে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পুনরায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরিয়ে
আনলে সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং রোগীদের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে। নিজের

জন্মস্থান ও নির্বাচনী এলাকা বিবেচনায় স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম
চৌধুরী এবিষয়ে কার্যকরী পদক্ষেপ নিলে দ্রুত সমস্যার সমাধান হতে পারে বলে মনে করছেন
সর্বসাধারণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে ২০ গ্রাম প্লাবিত, শিশুর মৃত্যুতে সতর্কতা জারি করে মাইকিং

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


কক্সবাজারে ২০ গ্রাম প্লাবিত, শিশুর মৃত্যুতে সতর্কতা জারি করে মাইকিং

টানা কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে কক্সবাজারের ২০টি গ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চকরিয়া উপজেলার কাকারা, কৈয়ারবিল, লক্ষারচর ও ফাশিয়াখালী ইউনিয়ন, মাতামুহুরি উপজেলার পুরু বড় ভেওলা, বিএমচর ইউনিয়ন, রামু উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া, রাজারকুল ইউনিয়নসহ অন্যান্য বিভিন্ন গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। মাতামুহুরি ও বাকখালী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণে জেলার অন্তত লক্ষাধিক মানুষ দুর্ভোগের শিকার হয়েছে।

ভারী বর্ষণের কারণে গত বুধবার কক্সবাজারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। চট্টগ্রামের ষোলোশহর, বোয়ালখালী ও পটিয়া এলাকায় রেল লাইনের ওপর দিয়ে ঢলের পানি প্রবাহিত হওয়ার কারণে কক্সবাজারের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

এদিকে, টানা বর্ষণের কারণে পাহাড় ধসে যাওয়ার শঙ্কা বেড়ে গেছে। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকার কারণে দুর্যোগপ্রবণ এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে। ঢলের পানিতে ভেসে গিয়ে একটি শিশুর মৃত্যু ঘটেছে।

কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, ভোর ৬টা নাগাদ গত ২৪ ঘণ্টায় ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ছিল ১২৯ মিলিমিটার এবং তার আগের দিন ১৫০ মিলিমিটার। তবে আরও দুইদিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কক্সবাজারের সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা জারি করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। দুর্যোগ প্রবণ এলাকা থেকে মানুষকে সরে যেতে মাইকিং করা হচ্ছে। নদ-নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন সেনাপ্রধান

 

বগুড়ার শিবগঞ্জে অবস্থিত ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বুধবার (৮ জুলাই) দুপুর সোয়া ১টায় উপজেলার ফায়ার সার্ভিস হেলিপ্যাড এলাকায় প্রবেশ করেন।

হেলিপ্যাডে অবতরণ করার পর দুপুর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেনাপ্রধান ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন শিবগঞ্জ উপজেলার উথলী রথবাড়ি এলাকায়। প্রশিক্ষণ এলাকা পরিদর্শন শেষে সেনাপ্রধান দুপুর আড়াইটায় শিবগঞ্জ উপজেলা পরিষদে মধ্যাহ্নভোজের বিরতি নেন এবং সেখানে জোহরের নামাজ আদায় করেন। এরপর বিকেল ৩টার পর হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে শিবগঞ্জ ত্যাগ করেন তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, বুধবার দুপুরে সেনাপ্রধান এসেছিলেন। তাদের কার্যক্রম পরিদর্শন করে দুপুরের খাবার শেষে দুপুর ৩টায় ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই জনপ্রিয় দলের বিদায়ে ম্যাচ টিকিটের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


দুই জনপ্রিয় দলের বিদায়ে ম্যাচ টিকিটের দামে বড় পতন

শেষ হয়েছে রাউন্ড অব ১৬-এর খেলা। জয়ী ষোলো দল কোয়ার্টারে পৌঁছে গেছে।

আগামীকাল থেকে সেমিতে যাওয়ার লড়াই শুরু হবে। তবে শেষে ষোলো থেকে সিআর সেভেনের দল পর্তুগাল এবং আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ে টিকিটের দাম কমে গেছে। জানা গেছে, এক ধাক্কায় টিকিটের মূল্য অনেকটাই নেমে এসেছে।

টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘টিকপিকে’র মতে, শুক্রবার স্পেন এবং বেলজিয়ামের মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য (গেট ইন প্রাইজ) ২৯৫০ মার্কিন ডলার থেকে নেমে হয়েছে ১২০০ মার্কিন ডলার।

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বেলজিয়ামের ৪-১ গোলে হারের পর টিকিটের দাম কমে গেছে। কোয়ার্টার ফাইনালে যদি মার্কিন যুক্তরাষ্ট্র থাকতো, তাহলে টিকিটের মূল্য তিন গুণ বেশি হত বলে ধারণা করা হচ্ছে। কারণ, স্থানীয় ফুটবল ফ্যানদের মধ্যে টিকিটের চাহিদা বাড়ত।

পর্তুগালের বিদায়ও টিকিটের মূল্যে প্রভাব ফেলছে। স্পেনের জয়টি শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছিটকে দেয়নি, বরং নকআউট পর্ব থেকে বিশ্বকাপের অন্যতম আকর্ষণ পর্তুগালকেও ছিটকে দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং পর্তুগালের শেষ আটে মুখোমুখি হবার সম্ভাবনা ছিল। রোনানদো এবং হোম টিমের উপস্থিতিতে টিকিটের মূল্য আরও বাড়ত। ফ্রান্স এবং মরক্কোর কোয়ার্টার ফাইনাল নিয়ে টিকিটের তেমন চাহিদা নেই।

চার কোয়ার্টার ফাইনালের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে মরক্কো এবং ফ্রান্সের ম্যাচের টিকিট। ৯৮৯ মার্কিন ডলার থেকে টিকিট শুরু হচ্ছে। কিলিয়ান এমবাপে প্যারাগুেকে ১-০ গোলে হারিয়ে শেষ আটের ছাড়পত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে, মরক্কো কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টারে পৌঁছেছে।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন মুখোমুখি হচ্ছে বেলজিয়ামের সাথে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে পরাজিত করে শেষ আটে প্রবেশ করেছে স্পেন। এরা এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে কোনো গোল হজম করেনি। তৃতীয় কোয়ার্টার ফাইনালে দেখা হবে ইংল্যান্ড এবং নরওয়ের। দুই তারকা হ্যারি কেইন এবং আর্লিং হালান্ডের দ্বন্দ্ব দেখতে পাবে বিশ্ব। চতুর্থ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ফক্সবোরোর জিলেট স্টেডিয়াম, ইনগলউডের সোফি স্টেডিয়াম, মায়ামি গার্ডেন্সে হার্ডরক স্টেডিয়াম এবং ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%