ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
হলি আর্টিজান ট্র্যাজেডির ১০ বছর

নিহত ৭ জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানাল জাইকা


নিহত ৭ জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানাল জাইকা

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর স্মরণে আয়োজন করা একটি অনুষ্ঠানে নিহত ৭ জন জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

বুধবার (২ জুলাই) রাজধানীর উত্তরায় মেট্রোরেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্র (এমইআইসি) আয়োজিত স্মরণসভায় এই শ্রদ্ধা জানানো হয়।

জাইকা জানায়, নিহত সাত জাপানি নাগরিক বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের অবদানেই ঢাকা মেট্রোরেলের ভিত্তি রচিত হয়। এটি বর্তমানে রাজধানীর লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বাংলাদেশ-জাপান অংশীদারিত্বের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার

স্মরণসভায় উপস্থিত ছিলেন জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুইয়া, জাইকা বাংলাদেশ অফিসের মূখ্য প্রতিনিধি তাকাহাশি জুনকো, জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোআকি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপান সরকার ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শৌগাতুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোয়ালচামটে জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান,ফরিদপুর জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


গোয়ালচামটে জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের গোয়ালচামট এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতাজনিত দুর্ভোগ সরেজমিনে পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

বৃহস্পতিবার তিনি জলাবদ্ধ এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে তাদের নিত্যদিনের ভোগান্তির বিভিন্ন দিক সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে জলাবদ্ধতার কারণে সড়ক তলিয়ে থাকায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতির আরও অবনতি ঘটে, ফলে দুর্ভোগ চরম আকার ধারণ করে।

পরিদর্শন শেষে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, গোয়ালচামট এলাকার জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। এটি দ্রুত ও স্থায়ীভাবে নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন।

এ সময় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারে আটকে থাকা অর্থের একটি অংশ দিয়ে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


কাতারে আটকে থাকা অর্থের একটি অংশ দিয়ে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান

কাতারে আটকে থাকা তহবিলের একটি অংশ দেশের প্রয়োজনীয় পণ্য কেনায় ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে ইরান।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বুধবার বলেন, দোহায় অনুষ্ঠিত একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে ইরান।

যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ফলে ওয়াশিংটন এখন ইরানের জব্দ করা সম্পদ ব্যবহারের সুযোগ দিতে সম্মত হয়েছে।

বার্তা সংস্থা এএফপির রিপোর্ট অনুযায়ী, অর্থ ছাড় এবং তা ব্যবহারের প্রক্রিয়া বিষয়ে এখনো কিছু স্পষ্ট নয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, গারিবাবাদি বলেছেন, ‘কাতারের কর্মকর্তাদের, বিশেষ করে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে প্রাথমিক ছয় বিলিয়ন ডলারের একটি অংশ ব্যয়ের বিষয়ে কয়েকটি বিষয় পর্যালোচনা করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘আমাদের দেশের জানানো প্রয়োজনের ভিত্তিতে পণ্য কেনা হবে এবং তা ইরানের জন্য সরবরাহ করা হবে বলে সম্মত হয়েছে।’

গারিবাবাদি যে অর্থের কথা উল্লেখ করেছেন, সেটি ২০২৩ সাল থেকে দক্ষিণ কোরিয়া থেকে কাতারের সীমিত ব্যবহারের হিসাবগুলোতে স্থানান্তর করা ইরানের তেল বিক্রির আয়ের একটি অংশ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গত মাসে বলেছেন, অবমুক্ত হওয়া অর্থ কীভাবে ব্যবহার করা হবে, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তেহরান নেবে।

তিনি আরও উল্লেখ করেন, দেশের প্রয়োজনীয় পণ্য সংগ্রহের জন্য ইরান ওই অর্থ নিজের বিবেচনায় অবাধে ব্যবহার করতে পারে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জুন মাসে বলেন, চুক্তির আওতায় সেই অর্থ অবমুক্ত হয়নি। তবে অবমুক্ত হলে পুরো প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও কাতারের অনুমোদন থাকবে।

তিনি ইঙ্গিত দেন যে, ওই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের পণ্য কেনা হতে পারে, বিশেষ করে সয়াবিনসহ কৃষিপণ্য।

এদিকে, ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ মঙ্গলবার এ বক্তব্য প্রত্যাখ্যান করেন।

তিনি জানান, ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদের মধ্যে ১২ বিলিয়ন ডলার দেশটির কেন্দ্রীয় ব্যাংককে দেওয়া হবে, যাতে তারা বিশ্বের যেকোনো স্থান থেকে, যেকোনো মূল্যে এবং যেকোনো মুদ্রায় প্রয়োজনীয় পণ্য কিনতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ার রাজধানীতে বিস্ফোরণ, আহত একাধিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


সিরিয়ার রাজধানীতে বিস্ফোরণ, আহত একাধিক

সিরিয়ার রাজধানী দামেস্কের হেজাজ এলাকায় একটি ক্যাফের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণে আহতদের সংখ্যা কয়েকজন। এ তথ্যটি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে রয়টার্স জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশন আল-আখবারিয়া জানায়, বিস্ফোরণের প্রকৃতি এখনই স্পষ্ট নয়। এটি বিস্ফোরক, গ্যাস লিক অথবা অন্য কোনো কারণে ঘটেছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত কিছু জানানো হয়নি। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি উদ্ধারকারী দল এবং অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। তবে এ ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক মাসগুলোতে দামেস্ক শহরে একাধিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটে চলেছে। গত মে মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত একজন সেনা নিহত হন এবং ২০ জনের বেশি আহত হন।

একই মাসে রাজধানীর আরেকটি এলাকায় একটি খালি বাসে বিস্ফোরণের ফলে পাঁচজন বেসামরিক ব্যক্তি আহত হন। এসব ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলেও বিচ্ছিন্ন বিস্ফোরণের ঘটনা পুরোপুরি থামেনি।

আলোচিত বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানতে তদন্ত চলছে। কর্তৃপক্ষ জানায়, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তথ্যসূত্র: সানা ও রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে অভিযানে আইস, অস্ত্র-গুলি জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


টেকনাফে অভিযানে আইস, অস্ত্র-গুলি জব্দ

কক্সবাজারের টেকনাফে বিজিবির সদস্যদেরকে দেখে পাচারকারীরা পালিয়ে গিয়ে ফেলে রেখে যায় একটি ইজিবাইক। এই ইজিবাইক থেকে দুই কেজি ক্রিস্টাল মেথ আইস, দেশি-বিদেশি অস্ত্র এবং গুলি উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে, যা জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

তবে উল্লেখযোগ্য যে, পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া আরও বলেন, বৃহস্পতিবার ভোররাতে সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র ও গুলির একটি চালান পাচারের খবর পেয়ে বিজিবির সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

এক পর্যায়ে, সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে একটি ইজিবাইকযোগে সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। ফলে, বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইজিবাইকটি সড়কে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

পরে ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনটির নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের ২ কেজি ক্রিস্টাল মেথ আইস। একইসাথে ইজিবাইকটির ছাদের ভেতরে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ১ টি জি-৩ রাইফেল, ১ টি দেশীয় তৈরি বন্দুক, ১ টি ম্যাগাজিন এবং ১৩ টি গুলি।

তিনি জানান, উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গুলির চালান পাচারের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য বিজিবির তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে।

উদ্ধার কাজ শেষে মাদক, অস্ত্র এবং গুলি টেকনাফ থানায় হস্তান্তর করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%