ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী


প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগদান করেছেন। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এর আগে, গত ১৪ জুলাই, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশের লক্ষ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে এ প্রতিযোগিতাগুলো জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।

দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের অনুষ্ঠানে 'প্রাথমিক শিক্ষা পদক-২০২৬' প্রদান করা হবে। এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে দেশের ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন : হুমায়ুন কবীর

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিরও ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৭ এম


২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধির তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মুন্সীগঞ্জে ২৪ মামলার পলাতক আসামি মো. মনির হোসেন মণ্ডল, যিনি পরিচিত ‘গাঁজা মনির’ নামে, তাকে গ্রেফতার করা হয়েছে। গত রাত ৮টা ৫৫ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানার ডিঙ্গাভাঙ্গা এলাকার মাদবর বাড়ির মোড়ের সামনে আল-আমিন ইলেকট্রনিক দোকানের পাশে পাকা সড়ক সংলগ্ন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালায় এবং তাকে আটক করে।

গ্রেফতার হওয়া মনির হোসেন মণ্ডল ডিঙ্গাভাঙ্গা এলাকার মৃত সবুর মণ্ডলের ছেলে। পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০০ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার এবং একটি ধারালো ছুরি।

পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া মনির হোসেন মণ্ডল এর আগেও মোট ২৪টি মামলার আসামি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৩ এম


বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার ফলে উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এ ব্যাপারে পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায়, আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রদান করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকার ওপর একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়েও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়াও, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছে এসে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুরে যুবলীগ নেতার ভাই আন্ত:উপজেলার শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্ট:

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:০২ এম


তাহিরপুরে যুবলীগ নেতার ভাই আন্ত:উপজেলার শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার

সুনামগঞ্জের তাহিরপুর আন্ত: উপজেলার শীর্ষ ইয়াবা ডিলার সোহাগকে, অপহরণসহ একাধিক মামলার আসামি হিসেবে দুই সহযোগি সহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের মৃত জালালের ছেলে সোহাগ, মোল্লাপাড়া গ্রামের আক্কল আলীর ছেলে রুয়েল এবং একই গ্রামের মতিউরের ছেলে নুরুজ্জামান ময়না। উল্লেখ্য যে, গ্রেফতার সোহাগ উপজেলার বাদাঘাট ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান জালালের ছেলে এবং উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক রায়হান উদ্দিন রিপনের চাচাত ভাই।

মঙ্গলবার তাহিরপুর থানার ওসি ফারুক আহম্মেদ জানান, গ্রেফতার সোহাগের বিরুদ্ধে তাহিরপুর থানায় ২০১৫ সাল থেকে ছিনতাই, হত্যাচেষ্টা, সংঘর্ষসহ চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সোহাগ আন্ত:উপজেলায় একজন শীর্ষ ইয়াবা ডিলার ও ইয়াবাসেবী।

মামলা ও প্রত্যক্ষদর্শী উপজেলার বারহাল গ্রামের আজিজুর রহমান কাউছার, মোল্লাপাড়ার খোকন, সোহালার সাজ্জাদ সহ একাধিক মানুষের কাছ থেকে জানা যায়, সোহাগ মোল্লাপাড়ায় বাদাঘাট সরকারি কলেজের পাশে একটি বাড়িতে বসবাস করে এবং যুবলীগ নেতা রিপন ও পরিবারের দাপুটে সদস্য। সে এক যুগ ধরে আন্ত:উপজেলায় ইয়াবা বিক্রয় করে আসছিলো।

সোমবার দিবাগত রাতে মোল্লাপাড়ার একটি পতিত ঘরে ইয়াবা ক্রয়-বিক্রয় এবং সেবনকালে এলাকার লোকজন তাদেরকে আটক করেন। পরে পুলিশ আসার খবর পেয়ে সোহাগ ও তার সহযোগিরা ২ থেকে ৩’শ পিস ইয়াবা ট্যাবলেট কৌশলে টয়লেটের ভেতর ফেলে দেয়। একই সময়ে সোহাগ এলাকার লোকজনকে উল্টো মামলায় ফাঁসিয়ে দেয়ার এবং পরিবারের প্রভাবে মারধরের হুমকি দেয়।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (মামলার বাদী) এসআই মনিরুজ্জামান সজল জানান, সোহাগ আন্ত:উপজেলার শীর্ষ ইয়াবা ডিলার। তাকে ও তার সহযোগিদের শতাধিক লোকজন আটকে রাখার পর পুলিশ আসার খবর পেয়ে টয়েলেটের ভেতর ইয়াবার চালান কৌশলে ফেলে দেয়া হয়।

তদন্ত চলমান রয়েছে, ইয়াবা কারবারে জড়িত তার অন্য সহযোগিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের জোরালো অভিযান, গাঁজাসহ আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:০৩ এম


গোমস্তাপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের জোরালো অভিযান, গাঁজাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় যে, গত ১৩ জুলাই ২০২৬ বিকেল ৫টা ২৫ মিনিটে গোমস্তাপুর থানার এসআই (নিরস্ত্র) মো. জেনারুল সেখ-এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁড়ালডাঙ্গা গ্রামের কেরাম উদ্দিনের বসতবাড়ির সামনে যাতাহারা বাজার-বংপুরগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে গাঁজাসহ মো. বাবুল (৪৫) নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুল মৃত আনসার আলীর ছেলে। তিনি চাঁড়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায় যে, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%