১০:৪৭ এম
মুন্সীগঞ্জ প্রতিনিধির তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মুন্সীগঞ্জে ২৪ মামলার পলাতক আসামি মো. মনির হোসেন মণ্ডল, যিনি পরিচিত ‘গাঁজা মনির’ নামে, তাকে গ্রেফতার করা হয়েছে। গত রাত ৮টা ৫৫ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানার ডিঙ্গাভাঙ্গা এলাকার মাদবর বাড়ির মোড়ের সামনে আল-আমিন ইলেকট্রনিক দোকানের পাশে পাকা সড়ক সংলগ্ন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালায় এবং তাকে আটক করে।
গ্রেফতার হওয়া মনির হোসেন মণ্ডল ডিঙ্গাভাঙ্গা এলাকার মৃত সবুর মণ্ডলের ছেলে। পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০০ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার এবং একটি ধারালো ছুরি।
পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া মনির হোসেন মণ্ডল এর আগেও মোট ২৪টি মামলার আসামি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন