ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

খাদ্যে ভেজাল ও স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর


খাদ্যে ভেজাল ও স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, অসুস্থতা প্রতিরোধের জন্য খাদ্যে ভেজাল ও স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ করা অপরিহার্য।

তিনি উল্লেখ করেন, মানুষের অসুস্থতা প্রতিরোধের জন্য শুধু ডায়ালিসিস মেশিন ক্রয় বা হাসপাতাল নির্মাণ যথেষ্ট নয়।

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ করা প্রয়োজন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ

মঙ্গলবার বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), গেইন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয়।

তিনি খাদ্যে ভেজাল প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রসঙ্গে ড. মুহিত জানান, আগামী কয়েক দিনের মধ্যে এ খাতে ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বান করা হবে। প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুন: আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮

প্রধানমন্ত্রী ও বর্তমান সরকার দুর্নীতিকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি যতই শক্তিশালী হোক, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণের চিকিৎসার জন্য বরাদ্দকৃত অর্থ দুর্নীতির কারণে নষ্ট হতে দেওয়া হবে না।

আয়োডিনের ঘাটতি মোকাবিলায় অগ্রগতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় আয়োডিনযুক্ত লবণের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বুদ্ধি বিকাশজনিত সমস্যা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

তবে ২০২৬ সালের সমীক্ষা অনুযায়ী, এখনও দেশের প্রায় ১২ শতাংশ মানুষ আয়োডিনবিহীন লবণ ব্যবহার করছেন। এই জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের কাছে আয়োডিনযুক্ত লবণ পৌঁছানোর ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

আরও পড়ুন: নেতানিয়াহুর জোটের সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার চেষ্টা

পুষ্টিহীনতায় ভোগা এসব শিশুদের মূলধারার পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকের হোসেন খান, গেইনের কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. এ কে এম মুসা এবং বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির।

বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফিরলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, পলক ও মামুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনে পরাজয়ের আগে কারচুপির অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহুর লিকুদ পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


নির্বাচনে পরাজয়ের আগে কারচুপির অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহুর লিকুদ পার্টি

ইসরায়েলে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পূর্বে একটি বড় রাজনৈতিক নাটকীয়তার খবর সামনে এসেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টরপন্থী দল ‘লিকুদ পার্টি’ সম্ভাব্য পরাজয় এড়ানোর জন্য এবং নির্বাচনে হেরে গেলে ভোট ‘চুরি’ বা কারচুপির অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে শীর্ষস্থানীয় ইসরায়েলি গণমাধ্যম।

হেব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যম ও প্রখ্যাত দৈনিক ‘হারেটজ’-এর প্রতিবেদন অনুসারে, লিকুদ আরব অধ্যুষিত শহর ও জনপদগুলোর ভোটকেন্দ্রের ফলাফল চ্যালেঞ্জ করার জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। দলটির অভ্যন্তরীণ একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অনুসৃত ‘রিগড ইলেকশন’ বা ভোট কারচুপির অভিযোগের আদলে এই ক্যাম্পেইনের রূপরেখা তৈরি করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আরব ভোটারদের উপস্থিতি ও ভোটদানের ওপর নজরদারি করার অজুহাতে লিকুদ ও উগ্র ডানপন্থী রিলিজিয়াস জায়োনিজম দলগুলো প্রায় দুই হাজার কর্মী বিভিন্ন কেন্দ্রে মোতায়েন করেছে। দলটির অভ্যন্তরীণ আলোচনায় বলা হয়েছে, পূর্ণ বোরকা পরে ভোট দিতে আসা নারীদের ভোটার হিসেবে শনাক্তকরণ কিংবা ভোটকেন্দ্রে কারচুপির নানা অভিযোগ তুলে ফলাফলকে বিতর্কিত করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ডিরেক্টর জেনারেল ডিন লিভনে জানিয়েছেন যে, ইসরায়েলি নির্বাচনে বড় ধরনের কোনো ভোট জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি এবং বিদ্যমান আইনি সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। সিভিল রাইটস গ্রুপ এবং নজরদারি সংস্থাগুলো লিকুদের এই পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভোট জালিয়াতির যেকোনো অপচেষ্টা রুখতে কড়া নজরদারি বজায় রাখার ঘোষণা দিয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে দক্ষতা অর্জন করা অপরিহার্য। এর সঠিক ব্যবহার শেখার উপর গুরুত্বারোপ করেছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক সময় ভুল উত্তর দিতে পারে। যে বিষয় সম্পর্কে নিজের ধারণা পরিষ্কার নয়, সে বিষয়ে এআইয়ের ভুল চিহ্নিত করা কঠিন হতে পারে। তাই, নিজের বিষয়ের ভিত্তি শক্তিশালী করে গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একটি বিপুল জনসংখ্যার দেশ। বর্তমান সরকার এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতে জিডিপির দুই শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। এই বাজেটকে সঠিকভাবে কাজে লাগানোর উপর জোর দিতে হবে। বরাদ্দকৃত অর্থের অপচয় যেন না হয়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।

তিনি উল্লেখ করেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রায় ২৭০০ কোটি টাকার ডিপিপি প্রণয়নের কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের বিষয়ে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী তাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এছাড়া, পাঠ্যপুস্তকের মানের বিষয়ে কোনো আপস করা হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাওকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমবাপ্পে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


মাওকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমবাপ্পে

চীনের প্রয়াত নেতা মাও জে দংকে নিয়ে মন্তব্য করার পর বিতর্কে জড়িয়ে ক্ষমা চেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড তাঁর মন্তব্যকে ‘অবিবেচনাপ্রসূত’ হিসেবে উল্লেখ করে চীন এবং বিশ্বজুড়ে থাকা চীনা জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি বিবৃতিতে এমবাপ্পে জানিয়েছেন, 'সম্প্রতি একটি সাক্ষাৎকারের সময় নিজের একটি ছবি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলাম আমি। আমার মন্তব্যটি ছিল অবিবেচনাপ্রসূত এবং আমি এখন বুঝতে পারছি যে, এটি চীন এবং বিশ্বজুড়ে চীনা সম্প্রদায়ের অনেক মানুষকে আঘাত করেছে।'

ফরাসি এই তারকা আরও যোগ করেছেন, 'আমার কথায় যারা কষ্ট পেয়েছেন, তাদের সবার কাছে ক্ষমা চাইছি আমি। এটা (কষ্ট দেয়া) আমার উদ্দেশ্য ছিল না। চীনা জনগণ ও তাদের ইতিহাসের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি আন্তরিকভাবে দুঃখিত।'

সোমবার (২৬ অক্টোবর) একটি ভিডিওতে মাওয়ের ছবি নিয়ে মন্তব্য করতে শোনা যায় এমবাপ্পেকে। তবে ভিডিওটির সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

এ ঘটনায় এমবাপ্পের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে চীনের পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইস্ট্রক বেভারেজ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী মেংনিউ ও মিল্কগ্রাউন্ড। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় টেলিভিশনও এমবাপ্পে ও লা লিগা-সংশ্লিষ্ট ম্যাচের সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেশাদার গলফে মিডিয়া পার্টনার হল ‘গলফ মিডিয়া’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


পেশাদার গলফে মিডিয়া পার্টনার হল ‘গলফ মিডিয়া’

বাংলাদেশ প্রোফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এবং ‘গলফ মিডিয়া’ একত্রে বাংলাদেশের পেশাদার গলফের প্রচার ও প্রসারে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। মঙ্গলবার আর্মি গলফ ক্লাবে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিজিএর প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস, সেক্রেটারি জেনারেল সিফাত চৌধুরী এবং গলফ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মেজবাহ্-উল-হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তিতে স্বাক্ষর করেন মোহাম্মদ ইউনুস এবং মেজবাহ্-উল-হক। অনুষ্ঠানে মোহাম্মদ ইউনুস বলেন, "বাংলাদেশের গলফকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই আমরা। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচার যত বাড়বে, গলফের উন্নয়নের সুযোগও তত বাড়বে। সে লক্ষ্যেই গলফ মিডিয়ার সঙ্গে চুক্তি করেছি। এটি আমাদের জন্য বিশেষ একটি দিন।" গলফ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মেজবাহ্-উল-হক বলেন, "গলফের উন্নয়নে প্রচারের বিকল্প নেই। বাংলাদেশের গলফের উন্নয়নের লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। বিপিজিএর সঙ্গে চুক্তির ফলে প্রচার কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।" বিপিজিএর সেক্রেটারি জেনারেল সিফাত চৌধুরী বলেন, "গলফ মিডিয়া দীর্ঘদিন ধরে গলফের প্রচারে কার্যকর ভূমিকা রাখছে। তাদের মাধ্যমে দেশের পাশাপাশি বিদেশের মানুষও বাংলাদেশের গলফ সম্পর্কে জানতে পারছেন। আশা করছি, একসঙ্গে কাজ করে এ খেলায় ইতিবাচক অবদান রাখতে পারব।"

এদিকে, মঙ্গলবার আর্মি গলফ ক্লাবে চতুর্থ ওয়েস্টার্ন গ্রুপ পেশাদার গলফ ওপেন শুরু হয়েছে। প্রথম রাউন্ড শেষে ৬-আন্ডার-পার স্কোর নিয়ে শীর্ষে রয়েছেন আকবর হোসেন। ৫-আন্ডার-পার খেলে দ্বিতীয় স্থানে আছেন বাদল হোসেন। ৩-আন্ডার-পার স্কোর নিয়ে তৃতীয় স্থানে জামাল হোসেন রয়েছেন। ২-আন্ডার-পার খেলে সজীব আলী ও মো. রাজুর সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন তারকা গলফার সিদ্দিকুর রহমান। চার রাউন্ডের এই প্রতিযোগিতায় এখনো তিন রাউন্ড বাকি আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%