ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

জেলা প্রশাসকের কার্যালয়ে বড় নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা


জেলা প্রশাসকের কার্যালয়ে বড় নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় ২টি পদে ৬৬ জনকে নিয়োগ দেবে, এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

নিয়োগ পাওয়ার পর প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন: এইচএসসি পাসে স্কয়ার ফুডে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৫ অক্টোবর

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য:

আবেদন শুরু: ১১ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা।

আবেদনের শেষ তারিখ: ১০ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টা।

আবেদন পদ্ধতি: অনলাইনে।

আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইনসে ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নিচ্ছে

চাকরির ধরন: স্থায়ী।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

কর্মস্থল: গাইবান্ধা।

বয়স: ১১ জুন ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন: ব্র্যাক বিশ্ববিদ্যালয় স্নাতক পাশে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দেবে

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রিয়া ম্যাচের আগে বড় সুখবর পেয়েছে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:৪০ এম


অস্ট্রিয়া ম্যাচের আগে বড় সুখবর পেয়েছে আর্জেন্টিনা

বিশ্বকাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা জাতীয় দলের জন্য একটি বড় স্বস্তির খবর পাওয়া গেছে। দলের তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিয়ান্দ্রো পারেদেস, গনসালো মন্তিয়েল এবং নিকোলাস তাগলিয়াফিকো পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে আত্নবিশ্বাসীভাবে নিশ্চিত করেছেন দলের কোচ, লিওনেল স্কালোনি। এই তথ্যটি জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

সোমবার (২২ জুন) ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, "সুখবর হলো পারেদেস, মন্তিয়েল এবং তাগলিয়াফিকো সুস্থ হয়ে উঠেছে।"

এই তিন খেলোয়াড়ের দলে ফেরাটা আর্জেন্টিনার স্কোয়াডের গভীরতা বাড়াতেই সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, মাঝমাঠে পারেদেস এবং রক্ষণভাগে মন্তিয়েল ও তাগলিয়াফিকোর উপস্থিতি দলকে বাড়তি শক্তি প্রদান করবে।

সংবাদ সম্মেলনে স্কালোনি আরও জানিয়েছেন, অধিনায়ক লিওনেল মেসিও পুরোপুরি সুস্থ রয়েছে এবং অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে খেলার জন্য প্রস্তুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:৪২ এম


কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার

কানাডার কাছে অত্যাধুনিক ‘ওভার-দ্য-হরাইজন’ রাডার প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির জন্য অস্ট্রেলিয়া ২ দশমিক ৫ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার (প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সোমবার এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে কানাডা একটি উন্নত রাডার প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে।

সংবাদটি বার্তা সংস্থা এএফপি’র দ্বারা প্রচারিত হয়েছে।

সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস সম্প্রচারিত সংবাদে বলেন, ‘এটি আমাদের এ যাবৎকালের এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানি চুক্তি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:৪২ এম


কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন রুবিও

মার্কো রুবিও, যিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, রোববার কলম্বিয়ার নবনির্বাচিত ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লাকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা অল্প ব্যবধানে নির্বাচনে জয়লাভ করার পর রুবিও এ অভিনন্দন জানান।

এ সম্পর্কে খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানানো হয়েছে।

রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি বার্তায় মন্তব্য করেছেন, ‘আমরা আপনার নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বন্ধ ও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:৪৭ এম


কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কক্সবাজারে সরকারি হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। তবে হাসপাতালের চিকিৎসাধীন সেই ‘রোগী’ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পুলিশ বলছে, এটি ছিল একটি সুপরিকল্পিত মাদক পাচার কৌশল, যেখানে জনসমাগমপূর্ণ হাসপাতালকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেয়ার চেষ্টা করা হচ্ছিল। ঘটনার পর সংগঠিত চক্রকে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের এআরটি সেন্টারে রোগীদের আনাগোনার মধ্যেই সারিবদ্ধভাবে রাখা হয় অসংখ্য নীল প্যাকেট। একে একে প্যাকেটগুলো খুলে বের করা হয় ইয়াবা। প্রতিটি প্যাকেটে ছিল ৯০ থেকে ১শ’টি করে ইয়াবা ট্যাবলেট। আটক স্বামী-স্ত্রীর সামনেই জব্দ করা এসব ইয়াবা গণনা করে পুনরায় প্যাকেটজাত করে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ দেখে বিস্মিত হন উপস্থিত অনেকেই।

পুলিশ জানায়, টেকনাফের হোয়াইক্ষ্যং থেকে সিএনজিযোগে স্বামী-স্ত্রী মিলে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কৌশলে চালান দিতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আসে। বিকেল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় পুলিশের একাধিক টিম। টানা বৃষ্টির মধ্যেও চলে নজরদারি। পরে রাতে সদর হাসপাতালে পৌঁছামাত্র অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ১৭ হাজার পিস ইয়াবা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক ‘রোগী’র কাছে ইয়াবার চালান পৌঁছে দিতেই এসেছিলেন ওই স্বামী-স্ত্রী। হাসপাতালে ঢাল হিসেবে ব্যবহার করে কোনো সংঘবদ্ধ মাদক চক্র সক্রিয় রয়েছে কি-না, তা খতিয়ে দেখছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বাসস’কে বলেন, টেকনাফের হোয়াইক্ষ্যং এলাকা থেকে একটি সিএনজিতে করে স্বামী-স্ত্রী দু’জন ইয়াবা নিয়ে সদর হাসপাতালের দিকে আসছে -এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, বিকেল ৪টা থেকে বৃষ্টির মধ্যেও বিভিন্ন স্থানে একাধিক টিম অবস্থান নেয়। পরে সিএনজিটি সদর হাসপাতালের সামনে পৌঁছালে তাদের আটক করা হয়। আটকরা হলেন আয়েশা আক্তার ও জাগির।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, হাসপাতালে চিকিৎসাধীন একজন ‘রোগী’ জোবায়ের ওরফে ফরিদ এই লেনদেনের সঙ্গে জড়িত। তবে অভিযানের পর জোবায়েরকে হাসপাতালে পাওয়া যায়নি। তারা হাসপাতালকে ব্যবহার করে কৌশলে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ছিল কি-না তা তদন্ত করা হচ্ছে। একই সাথে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি-না, তা-ও তদন্ত করা হচ্ছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে হাসপাতালকে কেন্দ্র করে ইয়াবা লেনদেনে স্বামী-স্ত্রী আটকের ঘটনায় পুরো এলাকায় ছড়িয়েছে উদ্বেগ ও ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসা সেবার মতো গুরুত্বপূর্ণ স্থানকে মাদকের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক।

হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন মোহাম্মদ সাজ্জাদ বাসস’কে বলেন, ‘হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং রোগীদের ব্যবহার করে যদি কেউ মাদক কারবার পরিচালনা করে, তাহলে এটি অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক বিষয়। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।’

অভিযানে আটক জাগির হোসেন ও আয়েশা বেগম দু’জনই টেকনাফের হ্নীলা এলাকার নয়াপাড়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%