ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ ইস্যুতে ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা


হরমুজ ইস্যুতে ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালীতে ‘নৌযান চলাচলে বাধা সৃষ্টি’ করার কারণে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস এই তথ্য জানিয়েছেন। বিবিসির খবর অনুযায়ী,

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রদান করা এক পোস্টে তিনি মন্তব্য করেন, ‘শান্তি আলোচনা এবং ভঙ্গুর যুদ্ধবিরতির চক্রে আটকে আছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে তেহরানের ড্রোনগুলো সামুদ্রিক চলাচলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রীরা স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের এই পদক্ষেপগুলো কোনভাবেই গ্রহণযোগ্য নয়।’

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা

কালাস আরও জানান, ‘এর জবাবে, হরমুজ প্রণালীতে নৌযান চলাচলে বাধা সৃষ্টি করার জন্য ব্রাসেলসে ইইউ সদস্য রাষ্ট্রগুলো আজ ইরানিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।’

তিনি আরও জানান, এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হয়েছেন সেই সকল ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠান যারা এই বাধা দেয়ার সাথে জড়িত।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌ-শাখার মুখপাত্র মোহাম্মদ আকবরজাদেহ-কে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

এছাড়া, ইরানের তেল রফতানিকারক ইউনিয়নের প্রতিনিধি হামিদ হোসেইনির সম্পদ বাজেয়াপ্ত এবং তার ভিসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ইসরাইলি সেনাদের নৃশংসতা নিয়ে ‘নাজা’ প্রামাণ্যচিত্রের আলোচনা

ইইউ এবারই প্রথমবারের মতো তাদের নতুন নৌ-চলাচলের স্বাধীনতা সংক্রান্ত নিষেধাজ্ঞার নীতি কার্যকর করছে বলেও উল্লেখ করেন কাজা কালাস।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


ফেনীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ

ফেনীতে মাদকবিরোধী অভিযানে পুলিশ প্রায় ৭০ কেজি গাঁজা জব্দ করেছে। সোমবার (৮ জুন) ভোরের কিছু আগে জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ণ কেন্দ্রের এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশ সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আশ্রয়ণ প্রকল্পের ১৫ নম্বর ঘরের পাশে ১০ বান্ডেল গাঁজা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক কারবারি জামাল উদ্দিন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘জব্দ করা ১০ বান্ডেল গাঁজার ওজন প্রায় ৭০ কেজি এবং এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

এ ঘটনার প্রেক্ষিতে জামাল উদ্দিন ও আজিম নামের দুজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


রাজধানীতে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

রাজধানীর মৌচাকে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহত নেতার নাম মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক এবং মহানগর দক্ষিণের সদস্য ছিলেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে। সেখানে বিল্লালকে ছুরিকাঘাত করা হয়। পরে, তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিল্লালকে হাসপাতালে নিয়ে আসা তার ভাগিনা মো. মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে বিল্লালকে মারধর করে। পরে মামা বিল্লাল হোসেন তালুকদারকে ডেকে আনেন তিনি। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনায় সালিশি বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। তখন যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু, তার সেক্রেটারি লুৎফরের সঙ্গে বিল্লালের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারিরা বিল্লালকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের কথা অনুযায়ী, বিল্লালের বাসা হাতিরঝিল বাগানবাড়ি এলাকায়। তিনি মালিবাগে সিমেন্টের ব্যবসা করতেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি রমনা থানায় অবগত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে হালাল খাতে নতুন সম্ভাবনা রয়েছে : ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে হালাল খাতে নতুন সম্ভাবনা রয়েছে : ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে প্রচলিত বাণিজ্যের ছন্দের বাইরে হালাল পণ্য এবং সেবাভিত্তিক খাতে বিশাল সম্ভাবনা রয়েছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি।

এটি সোমবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই এবং ইন্দোনেশিয়ার উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত এক সভায় তিনি প্রকাশ করেন।

রাষ্ট্রদূত লিসতিওয়াতি বলেন, প্রক্রিয়াজাত খাদ্য, ফ্যাশন সামগ্রী, ফার্মাসিউটিক্যালস, চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যসেবা, ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য উদীয়মান খাতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ বিদ্যমান।

তিনি জানান, আগামী ৮ থেকে ১২ জুলাই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ‘ডি-৮ হালাল এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ থেকে একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল অংশ নেবে বলে তারা প্রত্যাশা করছেন। এ বিষয়ে ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

রাষ্ট্রদূত আরও বলেন, হালাল পণ্যের ধারণা শুধুমাত্র খাদ্য বা মাংসের মধ্যে সীমাবদ্ধ নয়। এর পরিধি পোশাক, প্রসাধনী, ওষুধ, স্বাস্থ্যসেবা, মেডিকেল সরঞ্জাম, হালাল অর্থায়ন এবং পর্যটন খাতের মধ্যে রয়েছে।

তিনি ব্যাখ্যা করে বলেন, ডি-৮ হালাল এক্সপো কেবল একটি প্রদর্শনী নয়, এটি ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে হালাল ইকোসিস্টেমকে শক্তিশালী করা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটর্ফম।

সভায় ‘ডি-৮ হালাল এক্সপো ২০২৬’-এর উপরে একটি প্রতিবেদন উপস্থাপন করেন ইন্দোনেশিয়ার ন্যাশনাল কমিটি ফর ইসলামিক ইকোনমি অ্যান্ড ফাইন্যান্স-এর ডিরেক্টর জেনারেল পুতু রাহউইধিয়াসা। তিনি বলেন, ইন্দোনেশিয়া শুধু হালাল পণ্য রপ্তানিতে সীমাবদ্ধ নয়, বরং ‘হালাল ভ্যালু চেইন’ উন্নয়নের মাধ্যমে একটি সমন্বিত হালাল অর্থনৈতিক কাঠামো গড়ে তুলছে। এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও সম্প্রসারণ করতে পারে।

তিনি প্রতিবেদনটিতে জানান, ওআইসি ভুক্ত দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে ২০২২ সালে ইন্দোনেশিয়া শীর্ষ ১০টি রপ্তানিকারক দেশের মধ্যে স্থান করে নিয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে কেবল তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

অন্যদিকে, গ্লোবাল হালাল ইকোনমি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনডেক্স-এর সূচকে ইন্দোনেশিয়া বর্তমানে বিশ্বের মধ্যে ৬ষ্ঠ অবস্থানে আছে। এই সূচকে দেশটির হালাল খাদ্য খাতের বর্তমান র‌্যাংকিং ৪র্থ। এছাড়া ফ্যাশন ও পোশাক খাতেও ৬ষ্ঠ স্থান অর্জন করে দেশে বৈচিত্র্যময় হালাল বাজারের সক্ষমতা তুলে ধরেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালে ওআইসি যুক্ত দেশগুলোতে হালাল খাদ্য খাতে ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ১ দশমিক ২৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং এর সম্ভাব্য বার্ষিক প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ। একই সময়ে মুসলিম ভোক্তাদের হালাল পোশাক খাতে ব্যয়ের পরিমাণ ছিল ২৭৭ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার এবং সম্ভাব্য প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ।

সভায় ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি মোহাম্মদ রিয়াদ আলী বলেন, ডি-৮ ভুক্ত দেশগুলো তাদের দৈনন্দিন জীবনে ও বাণিজ্যে হালাল পদ্ধতিগুলো প্রয়োগের একটি বড় সুযোগ রয়েছে ডি-৮ হালাল এক্সপো। পাশাপাশি, আমাদের দেশে হালাল সার্টিফিকেশন ব্যবস্থার উন্নয়নে তাদের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ রয়েছে।

এর আগে, এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর স্বাগত বক্তব্যে জানান, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে একটি চমৎকার ও সুদৃঢ় বাণিজ্য সম্পর্ক বিদ্যমান। যদিও এ বাণিজ্যে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ডি-৮ হালাল এক্সপোর মতো আন্তর্জাতিক আয়োজন দুই দেশের বাণিজ্যিক অংশীদারিত্বকে আরও বহুমুখী করবে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

তিনি বাংলাদেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ডি-৮ হালাল এক্সপো ২০২৬-এ অংশগ্রহণ নিশ্চিত করতে এফবিসিসিআই আন্তরিকভাবে কাজ করবে বলেও আশ্বস্ত করেন।

সভায় এফবিসিসিআই’র সাবেক পরিচালক ও বারভিডা’র সভাপতি আব্দুল হক, এফবিসিসিআই’র সাবেক পরিচালক গিয়াসউদ্দিন চৌধুরী (খোকন), এফবিসিসিআই’র সাবেক পরিচালক ও বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল হাশেম আবুল হাশেম, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্যবৃন্দ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বিএসটিআই, বিডা, ইপিবি ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়ে সিরিজে শুভসূচনা বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়ে সিরিজে শুভসূচনা বাংলাদেশের

বগুড়ায় বাংলাদেশ ইমার্জিং দলের জার্সি দেখে সকলের চক্ষু চড়কগাছ হয়ে যায়! অনেকেই এমন প্রশ্ন করছেন, বাংলাদেশ কি জার্সি খুঁজে না পেয়ে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে চাপিয়ে নেমে পড়েছে? নানা কানাঘুষার মাঝেই জিম্বাবুয়ে 'এ' দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রান উৎসব পালন করেছে বাংলাদেশ, রান তাড়ায় জিম্বাবুয়েও আশানুরূপভাবে কম যায়নি। শেষ পর্যন্ত ৬৪৩ রানের ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ।

সোমবার (৮ জুন) বগুড়ায় অনুষ্ঠিত ম্যাচে জিম্বাবুয়ে 'এ' দলকে ৮৫ রানের ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই একটি ধাক্কা খায়। মাত্র ৬ রানের মাথায় ওপেনার শাহাদাত হোসেন দিপু বিদায় নেন। কিন্তু অধিনায়ক জাকির হাসান তখন ঢাল হয়ে সামনে এসে দাঁড়ান।

দ্বিতীয় উইকেট জুটিতে ইফতেখার হোসেন ইফতির সঙ্গে শতরানের জুটি গড়ে তোলেন জাকির। এই জুটি বড় সংগ্রহের ভিত তৈরি করে।

অধিনায়ক জাকির আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে সেঞ্চুরি তুলে নেন। ৯৭ বলে ১১৯ রানের ইনিংসে তিনি হাঁকান ৯টি চার এবং ৫টি ছক্কা। ওয়ান ডাউনে নেমে ইফতি ৫৮ বলে ৭০ রান করেন।

মিডল অর্ডারের অন্যান্য ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারলেও ভালো অবদান রাখেন। অমিত হাসান ৩১, ইয়াসির আলী ৩৪ এবং আকবর আলী ২৭ রান করেন। শেষদিকে সামিউন বশির ১৮ বলে ৪১ রানের ক্যামিওর মাধ্যমে বাংলাদেশ ৫০ ওভারে ৩৬৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের শুরুটাও ভালো ছিল। কিন্তু ক্রমবর্ধমান রানরেটের সাথে পাল্লা দিতে গিয়ে তারা চাপে পড়ে।

ওপেনারে ইনোসেন্ট কাইয়া ২৬ এবং ম্যাথিউ ক্যাম্পবেল ৫২ রানের ইনিংস খেলেন।

কিন্তু জিম্বাবুয়ের হয়ে আসল লড়াইটা করেছেন ওয়েসলি মাধেভেরে। তার ৯৩ বলে ১৩ চার ও ৩ ছক্কায় খেলা ১১৬ রানের ইনিংসই জিম্বাবুয়েকে লড়াইয়ে পুরে রাখে। তবে শেষ পর্যন্ত এ ইনিংসে হারের ব্যবধান এক্ষেত্রে কমে এসেছে।

জিম্বাবুয়ে 'এ' দল শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২৭৯ রানে অলআউট হয়ে যায়।

ব্যাট হাতে ক্যামিও খেলা সামিউন বসির পরে বাঁহাতি স্পিনার ৩ উইকেট নিয়েছেন। রোহানাত দৌল্লাহ বর্ষণও ৩ উইকেট লাভ করেছেন। রহস্য স্পিনার আলিস আল ইসলাম ২টি এবং খালেদ আহমেদ ১টি উইকেট শিকার করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%