ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু


রাজধানীতে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

রাজধানীর মৌচাকে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহত নেতার নাম মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক এবং মহানগর দক্ষিণের সদস্য ছিলেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে। সেখানে বিল্লালকে ছুরিকাঘাত করা হয়। পরে, তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিল্লালকে হাসপাতালে নিয়ে আসা তার ভাগিনা মো. মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে বিল্লালকে মারধর করে। পরে মামা বিল্লাল হোসেন তালুকদারকে ডেকে আনেন তিনি। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনায় সালিশি বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। তখন যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু, তার সেক্রেটারি লুৎফরের সঙ্গে বিল্লালের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারিরা বিল্লালকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি

স্বজনদের কথা অনুযায়ী, বিল্লালের বাসা হাতিরঝিল বাগানবাড়ি এলাকায়। তিনি মালিবাগে সিমেন্টের ব্যবসা করতেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি রমনা থানায় অবগত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে হালাল খাতে নতুন সম্ভাবনা রয়েছে : ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে হালাল খাতে নতুন সম্ভাবনা রয়েছে : ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে প্রচলিত বাণিজ্যের ছন্দের বাইরে হালাল পণ্য এবং সেবাভিত্তিক খাতে বিশাল সম্ভাবনা রয়েছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি।

এটি সোমবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই এবং ইন্দোনেশিয়ার উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত এক সভায় তিনি প্রকাশ করেন।

রাষ্ট্রদূত লিসতিওয়াতি বলেন, প্রক্রিয়াজাত খাদ্য, ফ্যাশন সামগ্রী, ফার্মাসিউটিক্যালস, চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যসেবা, ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য উদীয়মান খাতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ বিদ্যমান।

তিনি জানান, আগামী ৮ থেকে ১২ জুলাই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ‘ডি-৮ হালাল এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ থেকে একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল অংশ নেবে বলে তারা প্রত্যাশা করছেন। এ বিষয়ে ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

রাষ্ট্রদূত আরও বলেন, হালাল পণ্যের ধারণা শুধুমাত্র খাদ্য বা মাংসের মধ্যে সীমাবদ্ধ নয়। এর পরিধি পোশাক, প্রসাধনী, ওষুধ, স্বাস্থ্যসেবা, মেডিকেল সরঞ্জাম, হালাল অর্থায়ন এবং পর্যটন খাতের মধ্যে রয়েছে।

তিনি ব্যাখ্যা করে বলেন, ডি-৮ হালাল এক্সপো কেবল একটি প্রদর্শনী নয়, এটি ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে হালাল ইকোসিস্টেমকে শক্তিশালী করা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটর্ফম।

সভায় ‘ডি-৮ হালাল এক্সপো ২০২৬’-এর উপরে একটি প্রতিবেদন উপস্থাপন করেন ইন্দোনেশিয়ার ন্যাশনাল কমিটি ফর ইসলামিক ইকোনমি অ্যান্ড ফাইন্যান্স-এর ডিরেক্টর জেনারেল পুতু রাহউইধিয়াসা। তিনি বলেন, ইন্দোনেশিয়া শুধু হালাল পণ্য রপ্তানিতে সীমাবদ্ধ নয়, বরং ‘হালাল ভ্যালু চেইন’ উন্নয়নের মাধ্যমে একটি সমন্বিত হালাল অর্থনৈতিক কাঠামো গড়ে তুলছে। এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও সম্প্রসারণ করতে পারে।

তিনি প্রতিবেদনটিতে জানান, ওআইসি ভুক্ত দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে ২০২২ সালে ইন্দোনেশিয়া শীর্ষ ১০টি রপ্তানিকারক দেশের মধ্যে স্থান করে নিয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে কেবল তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

অন্যদিকে, গ্লোবাল হালাল ইকোনমি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনডেক্স-এর সূচকে ইন্দোনেশিয়া বর্তমানে বিশ্বের মধ্যে ৬ষ্ঠ অবস্থানে আছে। এই সূচকে দেশটির হালাল খাদ্য খাতের বর্তমান র‌্যাংকিং ৪র্থ। এছাড়া ফ্যাশন ও পোশাক খাতেও ৬ষ্ঠ স্থান অর্জন করে দেশে বৈচিত্র্যময় হালাল বাজারের সক্ষমতা তুলে ধরেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালে ওআইসি যুক্ত দেশগুলোতে হালাল খাদ্য খাতে ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ১ দশমিক ২৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং এর সম্ভাব্য বার্ষিক প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ। একই সময়ে মুসলিম ভোক্তাদের হালাল পোশাক খাতে ব্যয়ের পরিমাণ ছিল ২৭৭ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার এবং সম্ভাব্য প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ।

সভায় ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি মোহাম্মদ রিয়াদ আলী বলেন, ডি-৮ ভুক্ত দেশগুলো তাদের দৈনন্দিন জীবনে ও বাণিজ্যে হালাল পদ্ধতিগুলো প্রয়োগের একটি বড় সুযোগ রয়েছে ডি-৮ হালাল এক্সপো। পাশাপাশি, আমাদের দেশে হালাল সার্টিফিকেশন ব্যবস্থার উন্নয়নে তাদের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ রয়েছে।

এর আগে, এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর স্বাগত বক্তব্যে জানান, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে একটি চমৎকার ও সুদৃঢ় বাণিজ্য সম্পর্ক বিদ্যমান। যদিও এ বাণিজ্যে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ডি-৮ হালাল এক্সপোর মতো আন্তর্জাতিক আয়োজন দুই দেশের বাণিজ্যিক অংশীদারিত্বকে আরও বহুমুখী করবে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

তিনি বাংলাদেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ডি-৮ হালাল এক্সপো ২০২৬-এ অংশগ্রহণ নিশ্চিত করতে এফবিসিসিআই আন্তরিকভাবে কাজ করবে বলেও আশ্বস্ত করেন।

সভায় এফবিসিসিআই’র সাবেক পরিচালক ও বারভিডা’র সভাপতি আব্দুল হক, এফবিসিসিআই’র সাবেক পরিচালক গিয়াসউদ্দিন চৌধুরী (খোকন), এফবিসিসিআই’র সাবেক পরিচালক ও বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল হাশেম আবুল হাশেম, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্যবৃন্দ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বিএসটিআই, বিডা, ইপিবি ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়ে সিরিজে শুভসূচনা বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়ে সিরিজে শুভসূচনা বাংলাদেশের

বগুড়ায় বাংলাদেশ ইমার্জিং দলের জার্সি দেখে সকলের চক্ষু চড়কগাছ হয়ে যায়! অনেকেই এমন প্রশ্ন করছেন, বাংলাদেশ কি জার্সি খুঁজে না পেয়ে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে চাপিয়ে নেমে পড়েছে? নানা কানাঘুষার মাঝেই জিম্বাবুয়ে 'এ' দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রান উৎসব পালন করেছে বাংলাদেশ, রান তাড়ায় জিম্বাবুয়েও আশানুরূপভাবে কম যায়নি। শেষ পর্যন্ত ৬৪৩ রানের ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ।

সোমবার (৮ জুন) বগুড়ায় অনুষ্ঠিত ম্যাচে জিম্বাবুয়ে 'এ' দলকে ৮৫ রানের ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই একটি ধাক্কা খায়। মাত্র ৬ রানের মাথায় ওপেনার শাহাদাত হোসেন দিপু বিদায় নেন। কিন্তু অধিনায়ক জাকির হাসান তখন ঢাল হয়ে সামনে এসে দাঁড়ান।

দ্বিতীয় উইকেট জুটিতে ইফতেখার হোসেন ইফতির সঙ্গে শতরানের জুটি গড়ে তোলেন জাকির। এই জুটি বড় সংগ্রহের ভিত তৈরি করে।

অধিনায়ক জাকির আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে সেঞ্চুরি তুলে নেন। ৯৭ বলে ১১৯ রানের ইনিংসে তিনি হাঁকান ৯টি চার এবং ৫টি ছক্কা। ওয়ান ডাউনে নেমে ইফতি ৫৮ বলে ৭০ রান করেন।

মিডল অর্ডারের অন্যান্য ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারলেও ভালো অবদান রাখেন। অমিত হাসান ৩১, ইয়াসির আলী ৩৪ এবং আকবর আলী ২৭ রান করেন। শেষদিকে সামিউন বশির ১৮ বলে ৪১ রানের ক্যামিওর মাধ্যমে বাংলাদেশ ৫০ ওভারে ৩৬৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের শুরুটাও ভালো ছিল। কিন্তু ক্রমবর্ধমান রানরেটের সাথে পাল্লা দিতে গিয়ে তারা চাপে পড়ে।

ওপেনারে ইনোসেন্ট কাইয়া ২৬ এবং ম্যাথিউ ক্যাম্পবেল ৫২ রানের ইনিংস খেলেন।

কিন্তু জিম্বাবুয়ের হয়ে আসল লড়াইটা করেছেন ওয়েসলি মাধেভেরে। তার ৯৩ বলে ১৩ চার ও ৩ ছক্কায় খেলা ১১৬ রানের ইনিংসই জিম্বাবুয়েকে লড়াইয়ে পুরে রাখে। তবে শেষ পর্যন্ত এ ইনিংসে হারের ব্যবধান এক্ষেত্রে কমে এসেছে।

জিম্বাবুয়ে 'এ' দল শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২৭৯ রানে অলআউট হয়ে যায়।

ব্যাট হাতে ক্যামিও খেলা সামিউন বসির পরে বাঁহাতি স্পিনার ৩ উইকেট নিয়েছেন। রোহানাত দৌল্লাহ বর্ষণও ৩ উইকেট লাভ করেছেন। রহস্য স্পিনার আলিস আল ইসলাম ২টি এবং খালেদ আহমেদ ১টি উইকেট শিকার করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেকর্ড হারালেন মোসাদ্দেক, দেশের দ্রুততম সেঞ্চুরিয়ান সোহান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


রেকর্ড হারালেন মোসাদ্দেক, দেশের দ্রুততম সেঞ্চুরিয়ান সোহান

লিস্ট 'এ' ক্রিকেটে দেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি হাবিবুর রহমান সোহান ৩ বছর আগেই গড়েছিলেন। যদিও মাঝখানে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে রেকর্ডটি ভাগাভাগি করা সোহানের পছন্দ ছিল না। মাত্র ১ মাসের মধ্যে এককভাবে রেকর্ডটি তিনি নিজের করে নিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই তারকা।

সোহান মাত্র এক ম্যাচ আগে ১৫ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। সেই ঝড়ের রেশ কাটতে না কাটতেই সোমবার (৮ জুন) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডে সিটি ক্লাবের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন।

ম্যাচটি চলাকালীন ইউল্যাব মাঠে শুরু থেকেই সোহান ঝড় তোলে। তিনি ২৬ বলে অর্ধশতক ছুঁয়ে ফেলেন। এরপর তিনি আরো রুদ্রমূর্তি ধারণ করে পরের পঞ্চাশ পূর্ণ করেন মাত্র ১৯ বলে। ৮ চার ও ৯ ছক্কায় সেঞ্চুরিতে পৌঁছান।

আউট হওয়ার আগে সোহান ৮টি চার ও ১৩টি ছক্কায় ৫৮ বলে ১৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

এর আগে ২০২৩ সালের বিসিএলে ৪৯ বলে সেঞ্চুরি হাঁকানো সোহানের রেকর্ডই ছিল লিস্ট 'এ' ক্রিকেটে কোনো বাংলাদেশির দ্রুততম সেঞ্চুরি। চলমান ডিপিএলে ৪৯ বলে সেঞ্চুরি করে সোহানের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মোসাদ্দেক।

ম্যাচটাতে লিজেন্ডস অব রূপগঞ্জ শেষ পর্যন্ত ৭৪ রানে জয় পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন কাজী শায়রুল হাসান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন কাজী শায়রুল হাসান

বিশিষ্ট ব্যাংকার ও কর্পোরেট ব্যক্তিত্ব কাজী শায়রুল হাসানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাজী শায়রুল হাসান কর্মজীবনে ব্যাংকিং, আর্থিক সেবা, এফএমসিজি, টেলিযোগাযোগ ও সেবা খাতে ৪১ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ পেশাগত অভিজ্ঞতার অধিকারী।

তিনি ফাইসন্স (ইউকে) লিমিটেড, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেডসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, পিএলসি-এর পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কাজী শায়রুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট (পিজিডিআইএম) অর্জন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%