০৫:০৫ পি.এম
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি মন্তব্য করেছেন, সময়ের সাথে সাথে মানুষের উন্নয়ন হচ্ছে এবং সেই উন্নয়নের সঙ্গে সঙ্গে জটিলতা বাড়ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বর্তমানে দ্রুত বিকাশ ঘটাচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এখন দ্রুত এবং দক্ষভাবে সমস্যার সমাধান দিচ্ছে।
তিনি বলেন, এআই’কে কাজে লাগাতে হবে, যাতে জ্ঞানভিত্তিক, দক্ষ এবং টেকসই বাংলাদেশ গঠন করা সম্ভব হয়। সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) Education Research and Development in the Ai Era শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে এ বিষয়ে তিনি আলোচনা করেন।
পানিসম্পদ মন্ত্রী আরো বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মাধ্যমে জটিল তথ্য বিশ্লেষণ করা হচ্ছে, বিভিন্ন খেলায় এতে ব্যবহার বেড়ে চলেছে এবং তাৎক্ষণিক জ্ঞান সরবরাহে এআই-এর ভূমিকা উল্লেখযোগ্য। মানুষের বিকল্প না ভেবে, এআই’কে মানুষের সক্ষমতা আরও বাড়িয়ে তুলতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনা করতে কমিটি গঠন
এ্যানি চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বুদ্ধিমত্তা ও আধুনিক চিন্তাধারা উন্নয়নের সকল ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করছেন। শিক্ষা, গবেষণা ও উন্নয়নে এআই’কে কিভাবে কাজে লাগানো যায়, তা খুঁজে বের করার জন্য তিনি আহ্বান জানান।
বুয়েটের Institute of Appropriate Technology (IAT) আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী, এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রফিকুল গণি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন