ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলির আক্রমণে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার পাঁচ বছরের মেয়ে আহত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াছিন (৪০) ছিলেন নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মো. সুজায়েত উল্যার ছেলে।

আরও পড়ুন: বৃষ্টি বলয়ের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

ইয়াছিনের সেজো ভাই মো. নাসির জানান, ইয়াছিন প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং নিজস্ব বাড়ি রয়েছে। এক বছর আগে তিনি পরিবারকেও সেখানে নিয়ে যান।

মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার পর তিনি বাসায় ফেরার সময় বাড়ির গেটের সামনে সন্ত্রাসীরা তাকে গুলি করে। এই গুলির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। একই সময় তার পাঁচ বছরের মেয়ে ফারহানা আহত হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, তিনি ঘটনার সম্পর্কে অবগত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

আরও পড়ুন: ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের পরিকল্পনা করছে ইসি: সিইসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় চীনে খামার থেকে পালাল ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


বন্যায় চীনে খামার থেকে পালাল ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

দক্ষিণ চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে একটি সাপের খামার ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৯০০টি সাপ পালিয়ে গেছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। একই সময়ে, চীনজুড়ে বিভিন্ন অঞ্চলে বন্যা, ভূমিধস এবং টর্নেডোর ফলে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যে, বন্যার পানিতে দাঁড়িয়ে থাকা স্থানীয়রা বাঁশের লাঠি দিয়ে সাপ ধরার চেষ্টা করছেন। স্থানীয় কর্মকর্তা উ ঝি জানান, পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে বেশিরভাগই বিষধর নয়। উদ্ধার অভিযান চালাতে ১০ সদস্যের একটি বিশেষ দল মাছ ধরার জাল ও স্টান গান ব্যবহার করছে। এদিকে গ্রামবাসীদের কাছে একটি গুরুত্বপূর্ণ পরামর্শও দেওয়া হয়েছে যে, তারা কোনো সাপ দেখলে নিজেরা ধরার চেষ্টা না করেন।

এদিকে প্রবল বৃষ্টি ও বন্যার কারণে চীনের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গুয়াংজি অঞ্চলে সোমবার মধ্যরাতে সর্বোচ্চ 'রেড' বন্যা সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, ৫৫টি নদীর ৭০টি পর্যবেক্ষণ কেন্দ্রে পানির স্তর সতর্কসীমা অতিক্রম করেছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, প্রেসিডেন্ট শি চিনপিং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। এছাড়া আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। নদী, জলাধার এবং ভূমিধসপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি আগাম সতর্কতা জোরদারের নির্দেশনাও রয়েছে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার বিশেষ টাস্কফোর্স, উদ্ধারকর্মী, রাবার বোট এবং স্বেচ্ছাসেবক দল মোতায়েন করেছে। মঙ্গলবার পর্যন্ত, দেশের ৬২টি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে এবং কয়েকটি এলাকায় রেকর্ড বন্যার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ভূমিধসে অন্তত পাঁচজন মারা গেছে। হুবেই প্রদেশে প্রবল বৃষ্টি এবং বিরল টর্নেডোর কারণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। বহু বাড়িঘর, সড়ক এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করেন যে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব, এল নিনোর প্রভাব এবং চলমান বর্ষা মৌসুমের কারণে এই বছর চীনকে আরও কঠিন বন্যা ও চরম আবহাওয়ার সম্মুখীন হতে হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, বড় নদীর পাশাপাশি ছোট নদী, পাহাড়ি ঢলপ্রবণ এলাকা ও নগরাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থার প্রতি সমান গুরুত্ব দেওয়া উচিত।

তথ্য সূত্র- গ্লোবাল টাইমস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


নোয়াখালীতে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে ৪ বছর ধরে জোরপূর্বক দোকান দখল, ভাড়া না দেওয়া এবং উল্টো প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হাজী আবুল খায়ের।

তিনি বসুরহাট পৌরসভার ০৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বুধবার (৮ জুলাই) দুপুরে নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি ওই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল খায়ের উল্লেখ করেন, বিগত ২০২২ সালের ১৫ নভেম্বর তিনি ওয়ারিশসূত্রে মালিক দুই ভাইয়ের ওয়ারিশ ও তিন বোনের কাছ থেকে কোম্পানীগঞ্জের বসুরহাটে অবস্থিত 'ছেরাজ প্লাজা' এবং 'হাজী মার্কেটের ৪ শতাংশ ৮০ পয়েন্ট সম্পত্তি ক্রয় করেন। উক্ত মার্কেটে দুটিতে মোট ২০টি দোকান ঘর রয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে, মার্কেটের দোকানের ভাড়াটিয়া খায়রুল বাশারসহ অন্যান্য ভাড়াটিয়ারা বিগত চার বছর ধরে কোনো প্রকার ভাড়া পরিশোধ না করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন।

আবুল খায়ের অভিযোগ করেন, একজন বৈধ মালিক হিসেবে তিনি যখনই তাদের কাছে ন্যায্য ভাড়া দাবি করেছেন, তখনই তারা একটি প্রভাবশালী রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এবং ক্ষমতার দাপট দেখিয়ে তাকে উল্টো প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এই সংকটের সমাধানের জন্য বসুরহাট ব্যবসায়ী সমিতি কার্যালয়ে একাধিকবার শালিস-বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এর মাধ্যমে কোনো প্রতিকার মেলেনি। নিরুপায় হয়ে তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেন। দোকান ছেড়ে দেওয়ার জন্য আইনি নোটিশ পাঠানোর পরও তারা দোকান খালি করেনি। উল্টো তারা তাঁকে মারধরের চেষ্টা করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। এর প্রেক্ষিতে গত ৬ জুলাই ‍তিনি আদালতে ৩০ লাখ টাকা চাঁদা দাবির একটি মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে আবুল খায়ের আবেগঘন কণ্ঠে বলেন, ‘অনেক কষ্টার্জিত উপার্জনে কেনা সম্পত্তি আজ অবৈধ দখলদারদের হাতে। বছরের পর বছর ভাড়া না পেয়ে এবং প্রতিনিয়ত হুমকির শিকার হয়ে আমি আজ প্রায় কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন। আমার পিঠ আজ দেওয়ালে ঠেকে গেছে, পরিবার নিয়ে পথে বসার উপক্রম হয়েছে।’

তাহলে তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

দোকান দখল করে রাখা ও ভাড়া পরিশোধ না করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মার্কেটের ভাড়াটিয়া এবং আদালতে দায়ের করা মামলার আসামী খায়রুল বাশার বলেন, অভিযোগকারী আবুল খায়ের যে ওয়ারিশদের কাছ থেকে মার্কেটের সম্পত্তি ক্রয় করার দাবি করছেন, তারা সেখানে মালিক নন। তিনি ভুয়া দলিল ও কাগজপত্র তৈরী করে নিজেই অবৈধভাবে মার্কেট দখলে নেওয়ার চেষ্টা করছেন এবং একের পর এক মামলা দিয়ে তাঁদের হয়রানি করছেন। তারা মার্কেটের প্রকৃত মালিকের কাছে নিয়মিত ভাটা টাকা পরিশোধ করে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ৮ জুলাই, ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে।

সংগৃহীত ছবির সঙ্গে জানানো যাচ্ছে, আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য বাংলাদেশের মধ্যে ক্রমাগত বিস্তৃত হচ্ছে। বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে, বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার ওঠানামা করছে যাতে মুদ্রার চাহিদা এবং যোগান স্থিতিশীল থাকে।

নতুন তথ্যে দেখা যাচ্ছে, দেশীয় বাজারে মার্কিন ডলারসহ আন্তর্জাতিদের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে বাংলাদেশি টাকার মান সাম্প্রতিক সময়ে কিছুটা ওঠানামা করছে। বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, আজকের ০৮ জুলাই ২০২৬ তারিখে মুদ্রা বিনিময় হারের সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—

মুদ্রার নাম: বাংলাদেশি টাকা

ইউএস ডলার: ১২২ টাকা ৮৫ পয়সা

ইউরো: ১৪০ টাকা ১৮ পয়সা

পাউন্ড: ১৬৪ টাকা ০২ পয়সা

কানাডিয়ান ডলার: ৮৬ টাকা ৫০ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার: ৮৫ টাকা ১১ পয়সা

চাইনিজ ইয়েন: ১৮ টাকা ০৫ পয়সা

সিঙ্গাপুরি ডলার: ৯৪ টাকা ৯৯ পয়সা

ভারতীয় রুপি: ১ টাকা ২৯ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত: ৩০ টাকা ৩৩ পয়সা

সৌদি রিয়াল: ৩৩ টাকা ১২ পয়সা

কাতারি রিয়াল: ৩৩ টাকা ৮১ পয়সা

কুয়েতি দিনার: ৩৯৮ টাকা ৫৬ পয়সা

আরব আমিরাতের দিরহাম: ৩৩ টাকা ৬৪ পয়সা

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায়, খোলাবাজার ও অফিশিয়াল রেটের মধ্যকার ব্যবধান কমে এসেছে। বিগত এক মাসে, ডলারের গড় বিনিময় হার ১২২ টাকা ৭৫ পয়সা থেকে ১২৩ টাকার মধ্যে ওঠানামা করেছে, যা আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দর সমাজ বিনির্মাণে মাদক নিয়ন্ত্রণ আমাদের নৈতিক দায়িত্ব: খোকন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


সুন্দর সমাজ বিনির্মাণে মাদক নিয়ন্ত্রণ আমাদের নৈতিক দায়িত্ব: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেফতার করা হবে। এ নিয়ে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো। কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার নরসিংদী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, একটি সুন্দর সমাজ গঠনের জন্য এবং শান্তিতে জীবনযাপন করার জন্য মাদক নিয়ন্ত্রণে রাখা আমাদের অগ্রাধিকার ও নৈতিক দায়িত্ব। এলাকার মাদক কারবারি এবং মাদকসেবীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হবে। আমাদের দলের কোনো নেতাকর্মী যদি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন নেয়া হবে। তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। মাদকের পক্ষে যারা তদবির করবে, তাদেরসহ গ্রেপ্তার করা হবে।

তিনি আরো বলেন, বর্তমানে সমাজের জন্য মাদক একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই মাদক আসলে দেশের যুবসমাজ ও তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো এবং জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো।

নরসিংদী জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল­াহ-আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল­াহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূইয়া, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান এবং সাবেক কাউন্সিলর রোকনোজ্জামান রোকনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%