০৮:১০ এম
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) রবিবার থেকে খোলার কার্যক্রম শুরু করেছে। ঈদের ছুটির আগে বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ শাটডাউন অবস্থায় ছিল। এ অবস্থা চলাকালীন বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হয়। তবে, ছুটি শেষে শিক্ষার্থীরা ধীরে ধীরে ক্যাম্পাসে ফিরে আসতে শুরু করেছে।
রবিবার বিকেল পর্যন্ত ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্ত ছিল। উপাচার্য জানিয়েছেন, বিরোধী কোনো আন্দোলন কিংবা কর্মসূচি ছিল না। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলছিল।
এদিকে, ঈদের ছুটিতে নব নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল ডুয়েট ক্যাম্পাসেই অবস্থান করেন। তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন। রবিবার তিনি তার অফিসে এসে স্বাভাবিক দপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন। ঈদের ছুটি শেষে প্রথম দিনে অফিসে এসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটসমূহের পরিচালক, অন্যান্য দপ্তরের পরিচালক, অফিস প্রধানবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যের দপ্তরে উপস্থিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
উপাচার্য বলেন, ঈদের ছুটির সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহ বিভিন্ন কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন।
উল্লেখ্য, গত ১৪ মে সরকার অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এই নিয়োগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলন চালিয়ে আসছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন