০৯:১১ পি.এম
আজ জেলার সদর উপজেলায় ‘উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় হাঁস বিতরণ করেছে প্রাণিসম্পদ বিভাগ। ১৬৪টি পরিবারের মধ্যে জীবনমান উন্নয়ন এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এসব হাঁস বিতরণ করা হয়।
আজ সোমবার সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
হাঁস বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমির হামজা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. নাসিম হোসেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুণ অর রশিদ খান হাসান, ভেটেরিনারি সার্জন মো. মেরাজ হোসেন মিসবাহ এবং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, প্রকল্পের সিইএ মো. মাহমুদুল হাসান লিপনও ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান বলেন, চরাঞ্চল ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে হাঁস বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, এর মাধ্যমে প্রান্তিক পরিবারগুলো আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমির হামজা জানান, ‘উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় ১৬৪টি পরিবারের মধ্যে ১৫টি করে উন্নত জাতের হাঁস বিতরণ করা হচ্ছে। এ প্রকল্পের মূল লক্ষ্য হলো চরাঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণ এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন