০৯:১৫ পি.এম
জয়গুন বেগমের বয়স প্রায় ৯০ বছর। বহু বছর আগে তিনি তার স্বামীকে হারিয়েছেন। বার্ধক্যজনিত কারণে হাঁটা-চলা প্রায় বন্ধ হয়ে গেছে। এমন একটি অবস্থা থেকে তিনি দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কোনাবাড়ী এলাকার বাসিন্দা জয়গুন বেগম।
তার দুর্দশার খবর স্থানীয় সূত্রে জানতে পারেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। বিষয়টি জানার পর তিনি টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়াকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রীর নির্দেশনার অনুযায়ী সোমবার দুপুরে ইউএনও শাহীন মিয়া জয়গুন বেগমের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা এবং পরিবারের পরিস্থিতির বিষয়টি খোঁজখবর করেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
সেখানে জানা যায়, জয়গুন বেগম মৃত রাজ আলীর স্ত্রী। তিনি চার ছেলে ও তিন মেয়ের জননী। সন্তানের সবাই আলাদা সংসার রয়েছে। ছেলেরা বয়সের কারণে দুর্বল এবং আর্থিকভাবে অসচ্ছল। ফলে মায়ের চিকিৎসা ও দেখভালের দায়িত্ব নিয়মিতভাবে পালন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে তাদের বড় ছেলে সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী রয়েছেন।
পরিবারটির সার্বিক অবস্থার ক্ষেত্রে বিবেচনায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা নগদ সহায়তা এবং দুই প্যাকেট খাদ্যসামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।
সহায়তা পেয়ে জয়গুন বেগম আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর জন্য দোয়া করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া বলেন, ওই বৃদ্ধার বিষয়ে আগে তিনি অবগত ছিলেন না। প্রতিমন্ত্রীর নির্দেশনায় অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। বর্তমানে জয়গুন বেগম বিধবা ভাতা পাচ্ছেন। ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন হয়, তাহলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
এ বিষয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনপ্রতিনিধি হিসেবে মানুষের সুখ-দুঃখের খবর রাখা তার দায়িত্ব। তিনি নিশ্চিত করতে চান যে, কোনো অসহায় মানুষ যেন চিকিৎসা, খাদ্য অথবা প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হন, এই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। পাশাপাশি প্রশাসনকেও মানবিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন