১২:৪৫ পি.এম
বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা হলেন নগরীর ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্না, ২৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহসম্পাদক সোলায়মান হিরো, মহানগর নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য নাহিদ হাসান রিফাত, যোবায়ের, খালিদ খান, সুজন এবং ১৯ নম্বর ওয়ার্ডের মজিবর রহমান বাচ্চু।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুপ্ত মিছিল করছে। এই ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র্যালি ও সমাবেশ
ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া הכלেই সাবেক আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন