০৫:২০ পি.এম
২০২৬ বিশ্বকাপের শেষে অনেক ফুটবলার ক্যারিয়ারের ইতি টেনে দিচ্ছেন। অনেকে অবসরে নিয়ে ভাবনায় রয়েছেন।
তার মধ্যে দুই নাম বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ওই দুই মহাতারকা, লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। আর্জেন্টাইন এই মহাতারকা এখনও দলে খেলার সুযোগ পান তবে রোনালদোর খেলার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বেনফিকার সাবেক সভাপতি লুইস ফিলিপে ভিয়েইরা। তিনি বলেন, পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুসের অধীনে রোনালদো দলে নিয়মিত শুরুর একাদশে থাকার নিশ্চয়তা পাবেন না।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মার্কারের এক প্রতিবেদনে বেনফিকার সাবেক প্রধানের বক্তব্য এবং জেসুসের অধীনে রোনালদোর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত, শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপেক্ষা মাউশি
পর্তুগালের রেডিও স্টেশন অ্যান্টেনা ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে লুইস ফিলিপে ভিয়েইরা বলেছেন, ‘রোনালদো এখন ক্যারিয়ারের শেষপ্রান্তে রয়েছেন। তিনি হয়তো কিছু ম্যাচে খেলবেন, আবার কিছু ম্যাচে সাইডবেঞ্চে থাকবেন।’
কোচ হিসেবে জর্জ জেসুস এই জটিল পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলাতে সক্ষম হবেন। রোনালদোর সঙ্গে জেসুসের চমৎকার সম্পর্ক রয়েছে, যা দলের অভ্যন্তরীণ বোঝাপড়াকে সহজপাচ্ছে।
জেসুস দায়িত্ব নেওয়ার পর পরিষ্কার করেছেন, তিনি হুট করে জাতীয় দলে বড় কোনো পরিবর্তন আনবেন না। রোনালদো যতদিন ফিট থাকবেন এবং খেলার মতো পরিস্থিতিতে থাকবেন, ততদিন তাকে দলে বিবেচনা করা হবে।
বেনফিকা এবং ফ্লামেঙ্গোর সাবেক কোচ বিশ্বাস করেন, চার বছরের চুক্তি শুরু করার পরে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। বিশেষ করে পর্তুগালের পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচগুলোর আগে হাতের সময় খুব কম রয়েছে।
আরও পড়ুন: রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জামায়াতের ৭ দিনের আলটিমেটাম জড়িতদের গ্রেপ্তারে
এই অবস্থান থেকে স্পষ্ট হয় যে, রোনালদো দলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকতে পারেন। তবে পরবর্তী বিশ্বকাপ নিয়ে দলের পরিকল্পনায় এই মহাতারকার পরিস্থিতি পরিবর্তিত হবে এই বিষয়টি নিশ্চিতভাবে বলা যায়।
জেসুস এবং রোনালদো দুজনেই সৌদি প্রো লীগের ক্লাব আল-নাসরে একসাথে কাজ করেছেন, যা আন্তর্জাতিক পর্যায়েও তাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন