ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

কেরানীগঞ্জে শিশু অপহরণ : ১২ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড


কেরানীগঞ্জে শিশু অপহরণ : ১২ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ২০১৪ সালে সাত বছর বয়সী একটি শিশু অপহরণের ঘটনায় অভিযুক্ত আসামি মো. ইমাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, আদালত তাকে ১ লাখ টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছেন এবং অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। ওই ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. এরশাদ আলম (জর্জ) বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত আসামি ইমাম হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের চর মীরবাগ এলাকার বাসিন্দা।

এজাহার তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ১২ অক্টোবর সকালে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় শিশু ইমু আক্তার নিজ বাসার সামনে খেলছিল। ওই সময় আসামি ইমাম হোসেন তাকে নদীর পাড়ে মেলা দেখানোর লোভ দেখিয়ে অপহরণ করে নিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা গেলেও আসামি তৎকালীন সময়ে পালিয়ে যান।

আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

ঘটনার দিনই শিশুর বাবা মো. ইব্রাহিম শেখ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এর পর তদন্ত শেষে এবং ভুক্তভোগী শিশুর জবানবন্দি রেকর্ড করার পর ২০১৪ সালের শেষ দিকেই আদালতে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আমরা জানি, আসামি শুরুতে পলাতক থাকলেও পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। বিচারপ্রক্রিয়া চলাকালে রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণে মোট ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। আসামিপক্ষ নির্দোষ দাবি করলেও সমস্ত সাক্ষ্য-প্রমাণ বিচার-বিশ্লেষণ শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন।

রায়ে বিচারক নির্দেশ দেন যে, আসামির কাছ থেকে জরিমানা বাবদ আদায়কৃত ১ লাখ টাকা ভুক্তভোগী শিশু ও তার পরিবারকে প্রদান করতে হবে। উক্ত অর্থ আদায়ের লক্ষ্যে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করার ব্যবস্থা নিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ধর্ম যার যার, রাষ্ট্র সবার’-আলফাডাঙ্গা সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান কামরুল ইসলাম দাউদের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ স্থাপন করা হয়।

এছাড়া, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোর ওপর ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’—এই প্রধাননীতি খোদাই করে সংযোজন করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ফেসবুক পেইজ পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের আবেদন আবারও নাকচ করল সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


যৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের আবেদন আবারও নাকচ করল সুপ্রিম কোর্ট

লেখক ও সাবেক ম্যাগাজিন কলামিস্ট ই জিন ক্যারলকে যৌন নিপীড়ন এবং মানহানির দায়ে অভিযুক্ত করা প্রসঙ্গে দেওয়া দেওয়ানি মামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপিলের আবেদন দ্বিতীয়বারের মতো খারিজ করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

সোমবার প্রকাশিত আদালতের আগস্টের আদেশ তালিকায় ট্রাম্পের পুনর্বিবেচনার আবেদন বাতিল করা হয়। এর আগে গত জুন মাসে আদালত ২০২৩ সালের রায়ের বিরুদ্ধে ট্রাম্পের আপিল শুনতে অস্বীকৃতি জানিয়েছিল।

২০২৩ সালের ওই মামলায় একটি জুরি ট্রাম্পকে ১৯৯৬ সালে ক্যারলকে যৌন নিপীড়ন এবং পরে মানহানি করার জন্য দায়ী করে। একই সঙ্গে তাকে প্রায় ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ক্যারলের আইনজীবী রবার্তা ক্যাপলান এক বিবৃতিতে বলেন, সুপ্রিম কোর্ট আবারও মামলাটি শুনতে অস্বীকৃতি জানানোয় তারা সন্তুষ্ট। তার ভাষ্য, জুরির সর্বসম্মত সিদ্ধান্ত এখন চূড়ান্ত হয়ে গেছে। কোনো আদালতে আর এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যাবে না।

তবে ট্রাম্পের আবেদন কেন খারিজ করা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি সুপ্রিম কোর্ট। ওই দিন আদালত মোট ৩৩টি পুনর্বিবেচনার আবেদন খারিজ করে।

জুনের মাসে ট্রাম্পের আপিল খারিজ হওয়ার পর ক্যারল প্রায় ৫৮ লাখ ডলার ক্ষতিপূরণ এবং সুদ পেয়েছিলেন।

ক্যারল ও ট্রাম্পের আইনি লড়াই শুরু হয় ২০১৯ সালে। ওই বছর ক্যারল তার স্মৃতিকথার একটি অংশ প্রকাশ করেন, যেখানে তিনি অভিযোগ করেন, ১৯৯৬ সালে নিউইয়র্কের বার্গডর্ফ গুডম্যানের একটি পোশাক পরিবর্তনকক্ষে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন।

ট্রাম্প অভিযোগ অস্বীকার করে বলেন, ক্যারল ‘পাগল’ এবং ‘তার পছন্দের নারী নন’ বলেও মন্তব্য করেন।

২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক মন্তব্যকে কেন্দ্র করে ৫৮ লাখ ডলারের মামলাটি হয়। ওই সময় ট্রাম্প ক্যারলের অভিযোগকে ‘ভুয়া’ এবং ‘প্রতারণা’ বলে অভিহিত করেছিলেন।

এদিকে ২০২৪ সালে পৃথক একটি মানহানি মামলায় জুরি ক্যারলকে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। ওই রায়ের বিরুদ্ধেও ট্রাম্প সুপ্রিম কোর্টে আপিল করছেন।

ট্রাম্পের দাবি, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় দেওয়া বক্তব্যের ক্ষেত্রে তার সাংবিধানিক দায়মুক্তির অধিকার রয়েছে। ফলে ওই বক্তব্যের জন্য তাকে দায়ী করা যায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধীতপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ মোহাম্মদ কামরুজ্জামান,আলোচনায় রাজনৈতিক অভিজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


ধীতপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ মোহাম্মদ কামরুজ্জামান,আলোচনায় রাজনৈতিক অভিজ্ঞতা

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা,সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কথা তুলে ধরে ধীতপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শেখ মোহাম্মদ কামরুজ্জামান

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শেখ মোহাম্মদ কামরুজ্জামান।ধলিয়া এলাকার বাসিন্দা শেখ কামরুজ্জামান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে তার ব্যক্তিগত তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

শেখ মোহাম্মদ কামরুজ্জামানের রাজনৈতিক জীবনের সূচনা ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে।তথ্য বিবরণী অনুযায়ী,তিনি ১৯৯৩ সাল থেকে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন।দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থেকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছেন বলে তার পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তিনি ৪নং ধীতপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে যুবদলের সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির ভালুকা উপজেলা শাখার প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবন ও রাজনৈতিক পথচলা শিক্ষাজীবনেও শেখ কামরুজ্জামান স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ধলিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং শেরপুর কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট (ATI) থেকে কৃষি ডিপ্লোমা সম্পন্ন করেন।

ছাত্রজীবন থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে ধীরে ধীরে সাংগঠনিক পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেন তিনি। দীর্ঘ সময় ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে তার সমর্থকদের দাবি।

চেয়ারম্যান প্রার্থী হিসেবে উন্নয়নের প্রত্যাশা ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে শেখ মোহাম্মদ কামরুজ্জামান ইউনিয়নের উন্নয়ন,সাধারণ মানুষের সেবা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিতে চান বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে।
তার ব্যক্তিগত তথ্য বিবরণীতে সামাজিক,রাজনৈতিক, ধর্মীয় ও শিক্ষানুরাগী বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ইউনিয়নের উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন।বিশেষ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো,এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

পরিচ্ছন্ন রাজনীতির প্রত্যয় শেখ মোহাম্মদ কামরুজ্জামানের রাজনৈতিক পরিচিতি তুলে ধরতে গিয়ে তার পক্ষ থেকে তাকে স্পষ্টবাদী,সত্যবাদী,নির্লোভ ও পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী হিসেবে পরিচিতি। তার লক্ষ্য ধীতপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করা এবং একটি উন্নত,আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলা।

চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক কর্মকাণ্ডকে সামনে রেখে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন,রাজনীতি আমার
কাছে মানুষের সেবা করার একটি মাধ্যম।ধীতপুর ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। সুযোগ পেলে দল-মত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করতে চাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


পূর্বধলায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, উপজেলার খালিশাউড় ইউনিয়নের বনপাড়া গ্রামে কল্পনা নামে এক নারী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে স্থানীয় নারীদের কাছ থেকে ১০০ টাকা করে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এক ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, তাকে গর্ভবতী কার্ড দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা চাওয়া হয়েছে। এছাড়া কল্পনা নামে ওই নারী বড় পরিবারের জন্য মাসে ৫ হাজার টাকা এবং ছোট পরিবারের জন্য মাসে ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়ার কথা বলছেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা এখনো ফ্যামিলি কার্ড বিতরণের কাজ শুরু করিনি। বিষয়টি তদন্ত করে ওই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নিয়মে সবাইকে জানানো হবে। এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়তে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিকে অভিযুক্ত কল্পনার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে বনপাড়ার এক ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকালও এক নারী ফ্যামিলি কার্ডের জন্য টাকা চাইতে এলাকায় এসেছিলেন। তাকে ধরতে গেলে ওই নারী দৌড়ে পালিয়ে যান।
স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং ফ্যামিলি কার্ড নিয়ে সরকারি সিদ্ধান্ত ও প্রকৃত তথ্য জনগণের কাছে স্পষ্ট করা হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%