ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেন নেইমার, ব্রাজিল শিবিরে স্বস্তি


ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেন নেইমার, ব্রাজিল শিবিরে স্বস্তি

বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল ব্রাজিল। দলের প্রধান তারকা নেইমার জুনিয়রের ইনজুরি ছিল হেক্সা মিশনের অন্যতম দুশ্চিন্তা। তবে সেই শঙ্কা কাটিয়ে অবশেষে স্বস্তির খবর এসেছে, নেইমার মাঠে ফিরেছেন।

কাফ ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। সেই ম্যাচে সেলেসাওরা ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। এমনকি গুঞ্জন উঠেছিল যে, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ইতালীয় ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন যে, নেইমার আবারও অনুশীলনে ফিরেছেন। তিনি নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে জানিয়েছেন, ব্রাজিলের জার্সিতে তার ফেরার সময় ঘনিয়ে এসেছে।

আরও পড়ুন: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

গত মে মাসে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে গ্রেড ২ স্ট্রেইনে পড়েন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন। কোচ কার্লো আনচেলত্তি তাকে স্কোয়াডে রাখলেও প্রথম ম্যাচে ঝুঁকি নেননি।

নিউ জার্সির ট্রেনিং গ্রাউন্ডে হালকা অনুশীলন ও বল নিয়ে কাজ করতে দেখা গেছে তাকে। যদিও তিনি এখনো পূর্ণ ট্যাকটিক্যাল সেশনে অংশ নেননি, তবুও তার মাঠে ফেরা দলের জন্য একটি বড় ইতিবাচক বার্তা।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের মেডিকেল টিম নেইমারের ফিটনেস নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। ধীরে ধীরে তাকে ম্যাচ ফিট করে তোলার পরিকল্পনা করা হয়েছে।

গ্রুপ পর্বে ব্রাজিলের বাকি ম্যাচ রয়েছে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে দেখা যেতে পারে নেইমারকে। তবে মূল লক্ষ্য রাখা হচ্ছে নকআউট পর্ব।

আরও পড়ুন: এনসিপি সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না: আখতার হোসেন

নেইমারের ফেরার এই খবরে সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। মাঠে ফিরলে ব্রাজিলের আক্রমণভাগে তার উপস্থিতি যে বড় পার্থক্য গড়ে দেবে, এটি এখন সকলের প্রত্যাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:৫৭ এম


ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে নিউইয়র্কের টাইমস স্কয়ারে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার সমর্থকরা সহিংস সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। খবর রোয়া নিউজের। সেমবার (১৫ জুন) দিবাগত রাতে, বিশ্বের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে দুই পক্ষের মধ্যে তুমুল কিল-ঘুষি ও লাথি ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। বিশ্বকাপের আমেজে জড়ো হওয়া হাজারো মানুষের মাঝে হঠাৎ এই মারামারি শুরু হলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ পর্যটকরা প্রাণভয়ে দিগ্বিদিক ছুটে পালাতে শুরু করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ। ৩ লাখ ৯৩ হাজার ফলোয়ারের জনপ্রিয় এক্স (টুইটার) অ্যাকাউন্ট ‘ফুটবল অ্যাওয়ে ডেইজ’-এ এই সংঘর্ষের একটি ভিডিও পোস্ট করা হয়, যা ইতোমধ্যেই ৪৫ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। এবারের বিশ্বকাপের প্রথম বড় ধরনের ফ্যান-ভায়োলেন্স বা সমর্থক সহিংসতার ঘটনা হিসেবে ভিডিওটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচের আগে, আর্জেন্টিনার সমর্থকরা তাদের ঐতিহ্যবাহী ‘বান্দেরাজো’ (ফিফা বা বড় টুর্নামেন্টের আগে পতাকা উড়িয়ে বিশাল গণজমায়েত) করার জন্য টাইমস স্কয়ারে জড়ো হয়েছিলেন। ফলে পুরো এলাকা নীল-সাদা পতাকায় ছেয়ে যায়। একই সময়ে সেখানে উল্লেখযোগ্য সংখ্যায় আলজেরিয়ার সমর্থকরাও উপস্থিত ছিলেন, যাদের সঙ্গে ফ্রান্স এবং সেনেগালের কিছু সমর্থকও যোগ দেন। একপর্যায়ে উৎসবমুখর এই পরিবেশ চরম উত্তেজনায় রূপ নেয়। ফরাসি সংবাদমাধ্যম ‘ল্য পারিসিয়ান’-এর বরাত দিয়ে আর্জেন্টাইন গণমাধ্যম ‘ইনফোবাই’ জানিয়েছে, দুই দেশের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি এবং আপত্তিকর স্লোগান দিতে শুরু করেন। মৌখিক এই বাগবিতণ্ডা দ্রুতই শারীরিক সংঘর্ষে রূপ নেয়। রাস্তা জুড়ে শুরু হয় উন্মুক্ত মারামারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, অপ্রাপ্তবয়স্ক এবং সাধারণ পথচারীরা ওপর থেকে ছুড়ে মারা বিভিন্ন বস্তু থেকে বাঁচতে দৌড়াদৌড়ি করছেন, আর কিছু মানুষ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও এএস’ এই দৃশ্যকে একটি ‘উন্মুক্ত যুদ্ধক্ষেত্র’ হিসেবে আখ্যায়িত করেছে এবং এটিকে ‘বিশ্বকাপের প্রথম কুৎসিত ছবি’ বলে মন্তব্য করেছে। ফরাসি সংবাদমাধ্যম ‘ল্য ফিগারো’ এবং ‘ইনফোবাই’ জানায়, সংঘর্ষ থামাতে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং বেশ কয়েকজন সমর্থককে গ্রেফতার করে। নিউইয়র্কের সবচেয়ে ব্যস্ততম স্থানে এই প্রকাশ্য মারামারির ঘটনাটি সত্যি হলেও, এখন পর্যন্ত পুলিশ কতজনকে গ্রেফতার করেছে বা কতজন আহত হয়েছেন, তার কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। ইনফোবাই তাদের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেছে, এই সংঘর্ষের আসল কারণ সম্পর্কে কোনো 'অফিসিয়াল সংস্করণ' বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। নিউইয়র্ক পুলিশ এখনও কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন জমা দেয়নি এবং তাদের অভিযানের পূর্ণাঙ্গ বিবরণ এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়েছে। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ তাদের শিরোনামে লিখেছে, ‘ফিফার জন্য কী এক লজ্জাজনক বিষয়!’ যা এই ঘটনার পর আন্তর্জাতিক মহলের ক্ষোভ ও হতাশার চিত্রটিই ফুটিয়ে তোলে। বিশ্বকাপের শুরুর দিনগুলোতে টাইমস স্কয়ার মূলত প্রতিদ্বন্দ্বী দলগুলোর সমর্থকদের একটি অনানুষ্ঠানিক মিলনমেলায় পরিণত হয়েছিল। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স এর আগে জানিয়েছিল, সেখানে ফ্রান্স, আর্জেন্টিনা এবং আলজেরিয়ার সমর্থকরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার স্লোগান দিচ্ছিল। কিন্তু কোনো আনুষ্ঠানিক ফ্যান-জোনের ব্যবস্থা না থাকায় এবং কঠোর নিরাপত্তা বেষ্টনী বা সমর্থকদের আলাদা করার কোনো গাইডলাইন না থাকায়, ঘনবসতিপূর্ণ এই শহুরে এলাকায় দুই পক্ষের মেলবন্ধন শেষ পর্যন্ত বিস্ফোরক রূপ নেয়। তা ছাড়া, আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এই টুর্নামেন্টে প্রবেশ করায় প্রতিটি ম্যাচকে ঘিরে সমর্থকদের আবেগ ও মানসিক চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আজ পূর্বদেশীয় সময় রাত ৯টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে গ্রুপ জে-এর বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। টাইমস স্কয়ারের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এখন সবার নজর কর্তৃপক্ষ কীভাবে কানসাস সিটির ম্যাচের নিরাপত্তা নিশ্চিত করে এবং নিউইয়র্ক অঞ্চলের পরবর্তী ম্যাচগুলোতে দুই দেশের সমর্থকদের কীভাবে সামাল দেয় তার ওপর। সূত্র: নিউইয়র্ক স্পোর্টস ডে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমবাপ্পের ‘প্রতিশোধ’ নাকি ২০০২'র পুনরাবৃত্তি সেনেগালের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:৫৮ এম


এমবাপ্পের ‘প্রতিশোধ’ নাকি ২০০২

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই ফ্রান্স ও সেনেগালের মধ্যে শুরু হয়ে গেল একটি হাইভোল্টেজ লড়াই। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের এই ম্যাচটি নিয়ে ফুটবল বিশ্বের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে রয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।

কাগজে-কলমে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এবারও টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট হিসেবে দাঁড়িয়ে রয়েছে, তবে মাঠের লড়াইয়ে নামার পূর্বে তাদের তাড়া করছে ২৪ বছর আগের এক পুরোনো ভূত। ২০০২ সালের বিশ্বকাপে সেই বিভিন্ন কারণে সেনেগালের কাছে ১-০ গোলে হারিয়ে স্তব্ধ হয়েছিল তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ফরাসিরা। দুই যুগ পরে যখন দল দুটি আবারও মুখোমুখি হচ্ছে, তখন ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন উঠেছে—এমবাপ্পেরা কি পারবেন সেই পুরোনো হারের মধুর প্রতিশোধ নিতে, নাকি সাদিও মানের সেনেগাল আবারও কোনো নতুন রূপকথা লিখবে?

এই ম্যাচে ফ্রান্স তাদের পরিচিত আক্রমণাত্মক ছক নিয়ে মাঠে নেমেছে, যেখানে বিশেষভাবে লক্ষ্য রাখা হবে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের ওপর। অন্যদিকে, রক্ষণভাগে কালিদু কুলিবালি এবং আক্রমণে সাদিও মানের অভিজ্ঞতার ওপর ভরসা করে ফরাসিদের মোকাবেলা করতে প্রস্তুত আফ্রিকান জায়ান্টরা। মেটলাইফের সবুজ গালিচায় আগামী ৯০ মিনিট নির্ধারণ করবে কার মুখে ফুটবে শেষ হাসি।

ফ্রান্সের একাদশ হল: মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), দায়োত উপামেকানো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, আদ্রিয়াঁ রাবিও, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে।

সেনেগালের একাদশ হল: এদুয়ার্দ ম্যান্ডি (গোলরক্ষক), ক্রেপিন দিয়াতা, কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, এল হাজি মালিক দিউফ, লামিনে কামারা, ইদ্রিসা গেয়ে, পাপে গেয়ে, ইসমাইলা সার, নিকোলাস জ্যাকসন, সাদিও মানে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবাসিক হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:৫৯ এম


আবাসিক হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে ১৫ বছর বয়সী ছাত্র মেহেদী হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রের পরিবার অভিযোগ করেছে, তাকে হত্যা করা হয়েছে।

এই ঘটনার পর এলাকার মানুষ উত্তেজিত হয়ে প্রতিষ্ঠানটিতে ভাঙচুর করে।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১২টা পর্যন্ত উন্মত্ত এলাকাবাসী ওই প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিল। পরবর্তীতে উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। এর আগে, বিকেলে আবাসিক হল থেকে মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করা হয়।

মেহেদী হলো রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুত গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, পরিবারের দাবি, মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর কারণে রাত ৮টার পর থেকে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির সামনে লোকজন জড়ো হতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত লোকজন প্রতিষ্ঠানের প্রধান গেট এবং অভ্যর্থনা কক্ষ ভাঙচুর শুরু করে এবং তারা ইটপাটকেল ছুঁড়তে থাকে।

এভাবে ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইক হাতে উত্তেজিত জনগণের মধ্যে গিয়ে শান্ত করার চেষ্টা করেন। তিনি মাইকে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং তারা ঘটনার তদন্ত করে এর মূল কারণ উদঘাটন করবেন। তিনি সবাইকে অনুরোধ করেন, ততক্ষণ পর্যন্ত শান্ত থাকতে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সাংবাদিকদের জানিয়েছেন, ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। উত্তেজিত এলাকাবাসী তার হত্যার অভিযোগ তুলে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম ম্যাচের আগে মেসিদের নিয়ে আবেগী বার্তা দি মারিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:০১ এম


প্রথম ম্যাচের আগে মেসিদের নিয়ে আবেগী বার্তা দি মারিয়ার

প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা দলের সঙ্গে আবেগী বার্তা দিয়েছেন দি মারিয়া।

সর্বশেষ কোপা আমেরিকায় খেলার সময় তার এবং লিওনেল মেসির ছবি এক্স থেকে দেখা যায়। আনহেল দি মারিয়া বুটজোড়া তুলে না রাখলে হয়তো এবারের বিশ্বকাপেও থাকতেন। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামতেন তিনি।

তবে ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কারণে সেই সুযোগ নেই তার।

মাঠে থাকতে না পারলেও, তিনি আর্জেন্টিনা দলের সঙ্গেই আছেন। সকালে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর আগে, মেসি ও হুলিয়ান আলভারেজদের তিনি শুভেচ্ছা বার্তা দিয়েছেন। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আজ থেকে নতুন স্বপ্নের যাত্রা শুরু হচ্ছে।

হৃদয়ের অন্তঃস্থল থেকে বলতে চাই, শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে আছি। খেলোয়াড় হিসেবে মাঠে থাকার অনুভূতি আমি জানি, আর এখন একজন সাধারণ ভক্ত হিসেবে থাকার অনুভূতিটাও আমার জানা।’

original

সবটুকু নিংড়ে দিয়ে আর্জেন্টিনা আবারও চ্যাম্পিয়ন হোক এমনটাই চাইছেন দি মারিয়া। কাতার বিশ্বকাপের ফাইনালের গোলদাতা হিসেবে তিনি বলেন, ‘শুধু এটুকু বলতে চাই, তোমাদের আজকের এই স্বপ্ন প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্ন।

তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। চলো, এবার সবটুকু উজাড় করে দিয়ে জয় ছিনিয়ে আনি। এগিয়ে চলো, আর্জেন্টিনা!’

আজ সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই ম্যাচ অস্ট্রিয়া ও জর্দানের বিপক্ষে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%