০১:৫৭ পি.এম
জনকল্যাণমূলক কার্যক্রমে ব্যক্তি পর্যায়ের অনুদানকে উৎসাহিত করার জন্য সরকার ১১ প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক হিসেবে স্বীকৃতি দিয়ে আয়কর রেয়াত সুবিধার ঘোষণা করেছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আয়কর) অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সম্প্রতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান কর্তৃক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লিখিত তথ্যটি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনটির মধ্যে জানা গেছে যে, যেকোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা যদি উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে দান বা অনুদান দেন, তবে তিনি আয়কর আইনের বিধান অনুযায়ী কর রেয়াত সুবিধা লাভ করবেন। এই সুবিধাটি আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে এবং ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, এএসএইচআইসি, ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট, আল-মারকাজুল ইসলামী, ডিসএবল্ড চাইল্ড ফাউন্ডেশন, শেরপুর ডায়াবেটিক সমিতি, মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ব্র্যাক, রামকৃষ্ণ ম্যাথ এন্ড রামকৃষ্ণ মিশন, ঢাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন