প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ নির্বাচন কমিশনার কার্যালয়ে, বিভিন্ন জেলা থেকে আসা জনগণের জন্য সীমাহীন ভোগান্তি সৃষ্টি হয়েছে।
১৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দের রোজ সোমবার, ২০২৫ সালে ভোটার তালিকায় নাম লিপিবদ্ধ করেন মোঃ নাঈম, নারায়ণগঞ্জ জেলা ১২ নম্বর ওয়ার্ড থেকে। কিন্তু নির্বাচন কমিশনারের গাফিলতির কারণে নাঈমের আইডি কার্ড বের করা সম্ভব হয়নি। বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা লোকজন চেষ্টা করেও নির্বাচন কমিশনারের কাছে আইডির সুস্থ সমাধানের ব্যবস্থা করতে পারেননি। পরবর্তীতে নাঈম, যে একজন অসুস্থ ব্যক্তি, তাকে আগারগাঁও নির্বাচন কমিশনারের অফিসে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়।
১৫ জুন সকাল ১০ ঘটিকার সময়, বাংলাদেশ নির্বাচন কমিশনারের আগারগাঁওয়ে কার্যালয়ে হাজির হলে, সেখানে তাকে দালালের খপ্পরে পড়তে হয়। একটি দালাল এসে নাঈমের গার্জিয়ানকে জিজ্ঞেস করে, "আপনারা কি জন্য এসেছেন? আমাকে এক হাজার টাকা দেন আর এখনই কাজটা করে দিচ্ছি"। এরপর শুরু হয় দৌড়াদৌড়ি। একবার বলে ১০৪ এ যান, আরেকবার বলে ৭২৩ নম্বর কাউন্টারে যেতে হবে, যা ৩০০ গজ দূরে। এইভাবে ভোগান্তির শুরু হয়। এর মাধ্যমে প্রমাণিত হয় যে বাংলাদেশ নির্বাচন কমিশনার ভুল করেছে এবং জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। দেশের জনগণের জন্য শ্রেষ্ঠ সমাধান দেওয়ার মতো কোন কাউন্টার বাংলাদেশের নির্বাচন কমিশনারের আমলে দেখা যাচ্ছে না।
এখানে এসে দেখা যাচ্ছে বিরাট একটি জনসমুদ্র, বিভিন্ন জেলা ও উপজেলায় থেকে আগত লোকজন বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছেন। কিন্তু দেখা গেল, নিচ তলায় ওয়াশরুম একটি, যেখানে ছেলে-মেয়ে উভয়কেই একসাথে যেতে হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনার একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে দেশ-বিদেশে থেকে আগত হাজার হাজার লোক সেবা নেওয়ার জন্য আসে। কিন্তু তাদের বসার জায়গা, একাধিক ওয়াশরুম এবং তথ্য দেওয়ার জন্য ভালো কাউন্টার নেই। ভাই, বাংলাদেশ নির্বাচনী কমিশনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের নিজ নিজ দায়িত্ব গুলি সুন্দরভাবে পালন করে সেবা মূলক কাজের ব্যবস্থা করুন। ভুল করছেন আপনারা। জনগণের ভোগান্তির সময় এবং টাকা সবই পোহাতে হচ্ছে ভুক্তভোগীদের। তাই বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে, জনগণের সকলের পক্ষ থেকে কাজ করার আহ্বান জানাচ্ছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন