১২:২৭ এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এসিবিএ ব্যাচ ২১-এর শিক্ষা সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই সনদ বিতরণ অনুষ্ঠান আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
আইবিএ-এর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ।
আরও পড়ুন: জঙ্গিবাদ ও উগ্রবাদের স্থান নেই: বিএনপির এমপি শাহজাহান
অনুষ্ঠানে এসিবিএ কোর্সের মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং এমডিপি প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক কোর্সের বিভিন্ন কার্যক্রমের ওপর বক্তব্য রাখেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. আবদুস সালাম অংশগ্রহণকারীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানান এবং সফল কর্মজীবন গঠনে নেতৃত্ব, সততা ও নিরন্তর আত্ম-উন্নয়নের গুরুত্বের ওপর জোর দেন।
সভাপতির বক্তব্যে আইবিএর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ অংশগ্রহণকারীদের নিষ্ঠার প্রশংসা করেন এবং মানসম্মত নির্বাহী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সক্ষম ব্যবসায়িক নেতা তৈরিতে আইবিএর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন: পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন