১২:২৯ এম
বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। কোচিং ক্যারিয়ারের পাশাপাশি বর্তমানে বিজ্ঞাপন জগতেও তার ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।
ব্রাজিলের দায়িত্ব গ্রহণের পর থেকেই একাধিক শীর্ষ ব্র্যান্ড তাকে নিয়ে প্রচারণার প্রতি আগ্রহ দেখালেও, এখন পর্যন্ত সীমিত কিছু প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়েছেন এই ইতালীয় কোচ। তার মধ্যে ব্রাহমা, ভক্সওয়াগেন এবং অ্যামাজন রয়েছে, যারা ব্রাজিল ফুটবল কনফেডারেশনের স্বীকৃত স্পন্সরও।
সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপন ভিডিও প্রকাশ করেছেন যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা যায়, সৈকতে দাঁড়িয়ে থাকা আনচেলত্তির পায়ের কাছে সংবাদপত্র দিয়ে তৈরি একটি বল এসে পড়ে। সেটি তুলে নিয়ে তিনি একটি শিরোনাম পড়েন যেখানে লেখা ছিল, ‘ষষ্ঠ শিরোপায় বিশ্বাস করে ব্রাজিল’। মাত্র ১২ সেকেন্ডের এই ভিডিওটি ইউটিউবে ১ কোটি ২০ লাখের অধিক ভিউ পেয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার মো. তারেক রহমান
বিজ্ঞাপন জগতে আনচেলত্তির উপস্থিতি নিয়ে বিজ্ঞাপন নির্বাহী বার্নার্দো পন্তেস মন্তব্য করেন, তার মতো একজন ব্যক্তিত্বকে নিয়ে কাজ করা চরম ব্যয়বহুল এবং উচ্চমানের বিনিয়োগ প্রয়োজন।
বিভিন্ন প্রচারণা মিলিয়ে আনচেলত্তিকে নিয়ে তৈরি কনটেন্ট ইতোমধ্যে ৮ কোটির বেশি ভিউ অর্জন করেছে। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবে তিনি এখন ব্রাজিলে নতুন এক জনপ্রিয়তার অধ্যায় সৃষ্টি করছেন।
পারিশ্রমিকের দিক থেকেও তিনি অনেক এগিয়ে রয়েছেন। সাবেক কোচ তিতের তুলনায় আনচেলত্তির বিজ্ঞাপনী চুক্তির মূল্য খুবই বেশি বলে জানা গেছে। বিভিন্ন প্রচারণার জন্য তার চুক্তির পরিমাণ প্রায় ১ কোটি রিয়াল পর্যন্ত পৌঁছেছে।
ভক্সওয়াগেনের প্রচারণার অংশ হিসেবে তিনি নিয়মিতই ব্র্যান্ডটির গাড়ি ব্যবহার করছেন। অন্যদিকে ব্রাহমার প্রচারণায় অংশ নিয়ে তিনি ব্রাজিলের বিভিন্ন শহরে কার্নিভাল কার্যক্রমেও অংশগ্রহণ করেন। বিশ্বকাপের আগে মাঠের সঙ্গে সঙ্গে মাঠের বাইরেও আলোচনায় রয়েছেন এই অভিজ্ঞ কোচ।
আরও পড়ুন: রাজনৈতিক বিবেচনায় ১,৪১৩টি প্লট বরাদ্দে অনিয়মের তদন্তে আইনি ব্যবস্থা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন