ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হান্নান মাসউদের বিরুদ্ধে ‘৩ কোটি টাকা দাবির’ তথ্য ফাঁস: ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর


হান্নান মাসউদের বিরুদ্ধে ‘৩ কোটি টাকা দাবির’ তথ্য ফাঁস: ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবির তথ্য ফাঁসকে কেন্দ্র করে ছাত্রদলের নেতা আব্দুল গাফফারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।    

ভুক্তভোগী ছাত্রদল নেতার নাম আব্দুল গাফফার (২৯)। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পশ্চিম বড় দেইল গ্রামের মাওলানা মোছলেহ উদ্দিনের ছেলে। গাফফার জুলাই গণঅভ্যুত্থানের সময় হান্নান মাসউদের ঘনিষ্ঠ সহচর ছিলেন।  

বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পশ্চিম বড় দেইল গ্রামে গাফফারের পৈতৃক বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই হাতিয়া উপজেলা ছাত্রদল স্থানীয় সাগরিয়া বাজারে এ হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। তারা হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

ছাত্রদল নেতা আব্দুল গাফফার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় হান্নান,রিফাত ও মাহিম সেইফ হোমে ছিল। তখন আমিই হান্নান মাসউদকে সেইফ করছি। তখন তাদের সব গুলো ভিডিও থেকে সব কাজ আমি করে দিতাম। হাতিয়ার রাজনীতিতে তাকে আমিই প্রতিষ্ঠিত করছি। তার কারণে হান্নানের সাথে আমার ভালো সম্পর্ক গড়ে উঠে। তার রাজনৈতিক গার্ডিয়ান হিসেবে ৫ আগস্টের পর দেড় মাস আমি তার সাথে ছিলাম। যার কারণে তার অনেক কিছু আমি জানি। ৫ আগস্টের পর তিনি নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পৌঁছে দিতে পরিকল্পনা করেন। এজন্য তিন কোটি টাকা দাবি করেন। তখন এতে আমি বাধা দেয়।  

তিনি অভিযোগ করে বলেন, হান্নানের তিন কোটি টাকা দাবির এ ঘটনা গত বুধবার (৩ জুন) গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁনকে জানাই। পরে এ নিয়ে তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে আমি রাশেদ খাঁনের ফেসবুক স্ট্যাটাসটি আমার ফেসবুক ওয়ালে শেয়ার করি। এ ঘটনার পর থেকে হান্নান মাসুদ আমার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। এরপর থেকে তার অনুসারীরা আমাকে ফেসবুকে নানা রকম হুমকি ও গালাগাল দিতে থাকে। একপর্যায়ে হান্নান মাসউদকে তার অনুসারীদের আমাকে হুমকি দেওয়ার বিষয়টি জানাই। তিনি বলেন, তার ওই সব লোকজন তার নিয়ন্ত্রণে নেই। তারা তার কথা শুনেনা। তারা যা করার করুক।    

ছাত্রদল নেতা গাফফার অভিযোগ করে আরও বলেন, সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবির তথ্য ফাঁসের জেরে হান্নানের যোগসাজশে তার অনুসারীরা আমার বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। ওই সময় হামলাকারীরা আমাদের ভবনের একটি জানালা ভাঙচুর করে, প্রধান ফটকে হামলা করে। পরবর্তীতে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে চলে যায়। আমার বৃদ্ধ মা জান্নাত আরা বেগম (৬০) ও বাবা মোছলেহ উদ্দিন (৬৯) একাই বাড়িতে থাকেন। তারা এখনও ভয়ে আছে। মা-বাবা বলছে আমি যেন আর কোন বক্তব্য না দেয়। আবারও তারা বাড়িতে হামলার আশঙ্কা করছে।  

হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, আওয়ামী লীগ নেতাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবির স্টেটম্যান দেওয়ায় গত দুদিন ধরে ছাত্রদল নেতা গাফফারকে প্রকাশ্যে হান্নাস মাসউদের অনুসারী এনসিপি নেতাকর্মিরা হুমকি-ধমকি দেয়। যারা হুমকি দিয়েছে তারাই এ ঘটনা ঘটিয়েছে।  

হাতিয়া উপজেরা এনসিপির আহ্বায়ক সামছুল কিবরিজ বলেন, ছাত্রদল নেতা গাফফার দৃঢ়ভাবে বলছে এটা এনসিপির নেতাকর্মি করেছে। তাহলে আমরা ধরে নেব, তারা নিজেরাই ভাইরাল হওয়ার জন্য এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয় এমপি মুঠোফোনে আমাকে বিষয়টি অবহিত করলে আমি ঘটনাস্থলে যাই। সেখানে বিএনপির নেতাকর্মিরা একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।    

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, আমার নিজের বাড়িতে হামলা হয়। আমি সে গুলো ট্যাকেল দিয়ে উঠতে পারিনা। আমি আরেকজনের বাড়িতে হামলা করব। পুরোপুরি একটা সাজানো নাটক করা হয়েছে। যাতে করে আমাকে হেয় করা যায়। চেষ্টা করে যাক, দেখা যাক কি করতে পারে।    

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গ্রামের বাড়িতে একতলা ভবন। ওই ভবনের দক্ষিণ পাশে অন্ধকার, ওই দিক থেকে কেউ একজন ঢিল মারছে। ইটের টুকরা এসে পড়লে জানালার অংশ বিশেষ ভেঙ্গে যায়। কে মারছে কাউকে দেখা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এখনো কেউ কোন লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাথরুমে মিলল দম্পতির শেষ আলিঙ্গন অবস্থায় মরদেহ!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


বাথরুমে মিলল দম্পতির শেষ আলিঙ্গন অবস্থায় মরদেহ!

বুধবার সকালে দিল্লির মালব্য নগরের ফ্লুরিশ স্টে বিএনবি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২১টি তাজা প্রাণহানি ঘটে। এর মধ্যে ১২ জন বিদেশি নাগরিক ছিলেন। এই মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যে স্থানীয়দের বীরত্বের কাহিনী এবং হৃদয়বিদারক দৃশ্যগুলো সবাইকে নাড়া দিয়েছে।

হোটেলের একটি বাথরুমের দরজাটি ভেঙে উদ্ধারকারীরা যখন ভেতরে প্রবেশ করেন, তখন তারা যা দেখতে পান, তা শুনে খোদ ফায়ার সার্ভিসকর্মীরাও চোখে পানি আনেন। সেখানে বাথরুমের কমোডের ওপর বসে ছিল এক নারী, আর পাশের চেয়ারে বসে তাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তার সঙ্গী। দুজনেই প্রাণ হারিয়েছেন।

উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় যুবক মোহাম্মদ শোয়েব বলেন, তারা আগুনে পুড়ে মরেনি। বরং দমবদ্ধ হয়ে মারা গেছেন। সম্ভাব্যভাবে আগুনের তাপ থেকে বাঁচার জন্য তারা বাথরুমে প্রবেশ করে ভেতর থেকে দরজা লক করে দিয়েছিলেন, কিন্তু তারা বিষাক্ত ধোঁয়ার কারণে মৃত্যু বরণ করেন।

অন্য একটি ঘরে বিছানার কোনায় উদ্ধার করা হয় এক দম্পতির নিথর দেহ, যারা আগুনে সম্পূর্ণ ঝলসে গিয়েছিলেন। বেসমেন্টের রিসেপশনের কাছে উদ্ধার হন ২৫ বছর বয়সী এক তরুণী এবং তার পাসে হুইলচেয়ারে বসা একজন প্রতিবন্ধীর দগ্ধ শরীর।

ফায়ার সার্ভিসের ১৭টি গাড়ি আসার আগেই নিজেদের জীবন বাজি রেখে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় যুবকরা, যেমন শোয়েব, আফজাল, ওয়াসিম এবং আশরাফ। তারা কোন সুরক্ষাকবচ ছাড়াই ধোঁয়ায় দমবন্ধ হয়ে যাওয়া বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করেন।

হাসপাতালের স্বাস্থ্যকর্মী আশরাফ খান বলেন, ভেতরের মেঝেতে ভাঙা টাইলস ছড়িয়ে ছিল এবং ধোঁয়ায় চোখ খুলতেই সমস্যা হচ্ছিল। আমরা বিছানার চাদরে করে মানুষজনকে বহন করে নিচে নামাই। পায়ে কাচ ও পাথরের কারণে রক্তারক্তি হয়ে গিয়েছিল।

অন্যদিকে, বাইরের দিকেও চলছিল মরিয়া উদ্ধারপ্রয়াস। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, পাঁচতলার ছাদে এক বিদেশি নাগরিক একটি খুঁটিতে ধরে বাঁচার আকুতি জানাচ্ছেন। নিচে রিয়াজুদ্দিন মনসুরি ও তার ছেলে আরমান দৌড়ে গিয়ে নিজের দোকান থেকে ২০-২২টি তোষক এনে রাস্তায় বিছিয়ে দেন, যাতে মানুষ লাফ দিয়ে নীচে পড়ে বাঁচতে পারে। এতে অনেকের প্রাণ রক্ষা হলেও রিয়াজুদ্দিনের প্রায় ২ লক্ষ রুপি লস হয়েছে। তবে তিনি বলেছেন, মানবতার খাতিরে এই ক্ষতি তার কাছে কিছুই নয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে এই বিপুল সংখ্যক মৃত্যুর পেছনে রয়েছে হোটেলের চরম গাফিলতি। পুলিশ জানায়, হোটেলটির কোনো ফায়ার এনওসি বা অগ্নিনির্বাপণ ছাড়পত্র ছিল না। মাত্র ৬টি ঘর চালানোর অনুমতি থাকলেও বেআইনিভাবে ২৫টি ঘর ব্যবহৃত হচ্ছিল।

বহুতল ভবনটিতে কোনো জরুরি বা ইমার্জেন্সি এক্সিট ছিল না। ওঠানামার একমাত্র সিঁড়িটিও ছিল মধ্যবর্তীতে, যা দ্রুত ধোঁয়ার কারণে ঢেকে যায়। হোটেলের সব জানালা স্থায়ীভাবে সিল করা ছিল এবং প্রধান দরজাটি ছিল সেন্সর-চালিত। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে দরজাটি লক হয়ে যায়।

দুর্ঘটনার সময় অধিকাংশ অতিথি ঘুমাচ্ছিলেন। ধোঁয়ায় অচেতন অবস্থায় ৫৮ জনকে উদ্ধার করে কাছের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ভয়ে গাড়ি নিয়ে পালিয়ে যান হোটেলের মালিক লভকেশ বাজাজ। বুধবার রাতেই তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

এই ঘটনা দিল্লির হোটেলগুলোর অগ্নি-নিরাপত্তা ব্যবস্থার অবস্থানকে ফের প্রকাশ্যে নিয়ে এসেছে। সূত্র: এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউবার প্রেসিডেন্ট ও কাস্ত্রো পরিবারের সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


কিউবার প্রেসিডেন্ট ও কাস্ত্রো পরিবারের সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তটি হাভানার ওপর ওয়াশিংটনের চাপকে আরও জোরদারের সর্বশেষ পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে।

এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর ছেলে এবং নাতি। যদিও রাউল কাস্ত্রো বর্তমানে কোন সরকারি পদে নেই, তবে তিনি এখনও দ্বীপ রাষ্ট্রটিতে একটি প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়।

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-ক্যানাল, তার স্ত্রী এবং সৎপুত্রও মার্কিন নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হয়েছেন। একইসাথে কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় এবং অন্যান্য কয়েকটি সংস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

১৯৬২ সালের পর থেকে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কিউবার জ্বালানি সরবরাহ বন্ধ করে দেন এবং দ্বীপটি দখলের হুমকি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের দাবি, কিউবায় কমিউনিস্ট শাসনব্যবস্থা মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য একটি হুমকি সৃষ্টি করছে। ট্রাম্প এর আগেও বলেছেন যে, জানুয়ারিতে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক নেতা নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর কিউবা হতে পারে পরবর্তী দেশ, যা ‘পতনের মুখে পড়তে পারে’।

বৃহস্পতিবার, সাংবাদিকদের ট্রাম্প বলেছেন যে, তার প্রশাসন প্রথমে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সমস্যার সমাধানে মনোযোগ দিচ্ছে। এরপর তিনি কিউবার দিকে নজর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেখানে ‘একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি’ করবেন বলে ইঙ্গিত করেছেন।

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলার পাশাপাশি কিউবার সামরিক সংস্থা এবং বর্তমান নেতৃত্বের ওপর নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য দেশটির পতন ত্বরান্বিত করা বলে অভিযোগ করেছেন, যা তিনি অস্বীকার করেছেন।

গত বছর ওয়াশিংটন দিয়াজ-ক্যানালের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছিল, সে সময় তাকে এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাইলেই ইরানের ইউরেনিয়াম নিতে পারি, কিন্তু নেব না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


চাইলেই ইরানের ইউরেনিয়াম নিতে পারি, কিন্তু নেব না: ট্রাম্প

সংগৃহীত ছবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করার জন্য ওয়াশিংটনের তেহরানের সঙ্গে যাওয়ার কোনো চুক্তির প্রয়োজন নেই। গতকাল বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেছেন। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র যদি চায়, তবে তারা এখনই ইউরেনিয়াম সংগ্রহ করতে পারে এবং তার মতে, ইরানের পক্ষে এটা থামানো সম্ভব নয়। তবে একইসঙ্গে তিনি উল্লেখ করেন যে, আপাতত এর কোনো প্রয়োজন নেই, কারণ ওই ইউরেনিয়াম এখন মাটি বা সুরক্ষিত অবস্থায় সমাহিত রয়েছে। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়েও কথা বলেন। ট্রাম্প স্পষ্ট করে জানান যে, এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করার তার কোনো ইচ্ছা নেই। তবে তিনি যোগ করেন, ভবিষ্যতে যদি ওয়াশিংটন ও তেহরান কোনো পারস্পরিক চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়, তবে দুই নেতার মধ্যে বৈঠক হওয়া সম্ভব হতে পারে। আর যদি সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তবে তিনি ইরানের নেতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন বলেও জানান। সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই আর নেই: বিএফইউজে-ডিইউজের শোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই আর নেই: বিএফইউজে-ডিইউজের শোক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আহমদ গণি চৌধুরীর মৃত্যু কালীন বয়স ছিল ৬৬ বছর। আজ সকাল ১০টা ৪৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর পরে, আহমদ গণি চৌধুরী স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানাচ্ছে, আগামীকাল শনিবার বেলা ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ শাহী মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আহমদ গণি চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

শোক সংগঠনগুলোর নেতা ও সদস্যরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%