০৭:৩১ এম
মানবস্বাস্থ্যের উপর ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) তিন প্রতিষ্ঠানের তিনটি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের জন্য নির্দেশনা প্রদান করেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের কারণে বিএফএসএ এই তিনটি প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা দেয়।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
যেসব খাদ্যপণ্য ও প্রতিষ্ঠানগুলোর কথা বলা হচ্ছে তা হলো-
১) ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ খাদ্যপণ্য;
২) ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ খাদ্যপণ্য এবং
৩) আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ খাদ্যপণ্য।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
বিএফএসএ উল্লিখিত তিনটি প্রতিষ্ঠানকে এই খাদ্যপণ্যগুলো প্রত্যাহার করতেও নির্দেশ দিয়েছে এবং বিপণন বন্ধ করার জন্যও নির্দেশনা প্রদান করে। এমন পরিস্থিতিতে, সাধারণ জনগণের প্রতি এসব খাদ্যপণ্য ক্রয় বা গ্রহণ থেকে বিরত থাকার জন্যও পরামর্শ প্রদান করেছে সংস্থাটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন