ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

জাপানে পাঁচ বছরে জনসংখ্যা কমেছে প্রায় ৩১ লাখ!


জাপানে পাঁচ বছরে জনসংখ্যা কমেছে প্রায় ৩১ লাখ!

জাপানে জনসংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। ২০২৫ সালের আদমশুমারি তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরের মধ্যে দেশটির জনসংখ্যা কমেছে প্রায় ৩১ লাখ। জনসংখ্যা হ্রাসের এই ধারাটি টানা তৃতীয়বারের মতো রেকর্ড করেছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটি রোবোটিক্স এবং বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীলতা বাড়াতে বাধ্য হচ্ছে।

জাপান বর্তমানে জনসংখ্যার এক নীরব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির অভ্যন্তরীণ-বিষয়ক মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের পহেলা অক্টোবর পর্যন্ত জাপানের জনসংখ্যা ছিল ১২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৫২৪ জন, যা ২০২০ সালের তুলনায় ৩০ লাখ ৯৬ হাজার ৫৭৫ জন কম।

১১৯ বছরের আদমশুমারির ইতিহাসে এত বড় পরিবর্তন আর কখনো দেখা যায়নি।

আরও পড়ুন: শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির আনন্দ র‌্যালি

জাপানে জনসংখ্যা কমার প্রবণতা নতুন নয়, তবে বর্তমানে এই হ্রাসের গতি সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০০৮ সালের পর থেকেই জনসংখ্যা ধারাবাহিকভাবে কমে চলেছে। তবে ২০১৫ সালে দেশটিতে জনসংখ্যা কমার হার স্পষ্টভাবে ধরা পড়ে। এরপর ২০২৫ সালে টানা তৃতীয়বারের মতো জনসংখ্যা কমে গেছে জাপানে।

জনসংখ্যা বিশেষজ্ঞরা বলছেন, জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়া এবং কর্মক্ষম জনগণের সংখ্যা হ্রাসই এই সংকটের মূল কারণ। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আগামী সেপ্টেম্বরের মধ্যে এই আদমশুমারির চূড়ান্ত ও বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করবে।

যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে বৈশ্বিক জনসংখ্যার শীর্ষ তালিকায় অবস্থান হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে জাপানের জন্য।

অর্থনীতিবিদদের মতে, এই নীরব বিপর্যয় আগামী বছরগুলিতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শ্রমবাজারের স্থিতিশীলতা জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটি রোবোটিক্স এবং বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীলতা বাড়াতে বাধ্য হচ্ছে।

আরও পড়ুন: জাতীয় গ্রিডের পাইপলাইন থেকে তেল চুরি, মাটির নিচে মিলল গোপন ট্যাংক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে, ১২টি ঘর পুড়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে, ১২টি ঘর পুড়ে গেছে

চট্টগ্রামের হালিশহরে বল্লাদেও বস্তির আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। এতে অন্তত ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২ জুন) সকাল পৌনে ১০টার দিকে, হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনে ওই বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত ঘটার সময় সকাল পৌনে ১০টা হয়েছিল। এই খবরের পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেয়। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই, প্রায় ১০ থেকে ১২টি বসতঘর পুড়ে গেছে।

এই আগুন সম্পর্কে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর জানিয়েছেন, ১২ থেকে ১৩টি বসতবাড়ি পুড়ে গেছে। তবে ঘটনা প্রত্যক্ষ করতে গিয়ে দেখা যায়, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপার কম্পিউটারের পূর্বাভাসে আর্জেন্টিনা ও ব্রাজিলের জন্য অশুভ বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


সুপার কম্পিউটারের পূর্বাভাসে আর্জেন্টিনা ও ব্রাজিলের জন্য অশুভ বার্তা

ফুটবল বিশ্বকাপের প্রাক্কালে অপটা সুপারকম্পিউটার ১০,০০০টি বিস্তৃত সিমুলেশন চালিয়ে টুর্নামেন্টের পূর্বাভাস প্রকাশ করেছে। এই পূর্বাভাস ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সমর্থকদের জন্য হতাশার বার্তাই দিচ্ছে।

বিশদ পরিসংখ্যান বিশ্লেষণ অনুযায়ী, স্পেন জাতীয় দল আসন্ন বিশ্বকাপের শিরোপা জয়ের সবচেয়ে বড় ফেবারিট হিসেবে উঠে এসেছে। লুইস দে লা ফুয়েন্তের দল ১৬.১% সিমুলেশনে চ্যাম্পিয়ন হয়েছে, যা তালিকায় শীর্ষ স্থান নিশ্চিত করেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও তার সতীর্থরা ১৩% সম্ভাবনা নিয়ে দ্বিতীয় ফেবারিট হিসেবে অবস্থান করছে। এরপর ইংল্যান্ড এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খুব কাছাকাছি অবস্থানে রয়েছে; উভয় দলই ১০%-এর বেশি সিমুলেশনে শিরোপা জিতেছে।

শীর্ষ চারটি দল অন্য সব প্রতিযোগীর তুলনায় স্পষ্টভাবে এগিয়ে রয়েছে, যা দেখায় যে ঐতিহাসিক সাফল্য এবং বর্তমান স্কোয়াড শক্তি তাদেরকে পরিসংখ্যানগতভাবে বড় সুবিধা দিচ্ছে।

পঞ্চম স্থানে রয়েছে পর্তুগাল। এরপর বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল এবং জার্মানি যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে অবস্থান করছে। নেদারল্যান্ডস রয়েছে অষ্টম স্থানে।

অন্যদিকে, আয়োজক দেশগুলোর জন্য পূর্বাভাস খুবই হতাশাজনক। মডেল অনুযায়ী যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার পক্ষে নিজেদের মাটিতে বিশ্বকাপ জেতা 'প্রায় অসম্ভব' হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, ডাক্তারদের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, ডাক্তারদের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন একাধিক নির্দেশনা প্রদান করেছেন।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে নিজ দফতরে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী জানান, বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এবং রোগীদের জন্য ১০ শতাংশ বেড সংরক্ষণ করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণভাবে মওকুফের নির্দেশও প্রদান করা হয়েছে।

এদিকে, মন্ত্রী ডেঙ্গুর ভ্যাকসিন প্রসঙ্গে বলেন, যে কোন আন্তর্জাতিক স্বীকৃতি এখনো ডেঙ্গুর ভ্যাকসিন পায়নি। এই কারণে দেশে বর্তমানে ডেঙ্গুর ভ্যাকসিন কার্যক্রম চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়কে এআই মামলার ভয় নিয়ে অসুদাপায় অবলম্বন করার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা: ডিএমপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


সড়কে এআই মামলার ভয় নিয়ে অসুদাপায় অবলম্বন করার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা: ডিএমপি

সড়কে এআই মামলার ভয়ে অসুদাপায় অবলম্বন না করার জন্য আহ্বান জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলছেন, নিয়ম না মানলে আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার (০২ জুন) সকালে ডিএপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, এআই মামলা থেকে বাঁচার জন্য অনেকেই মোটরযানের নাম্বার প্লেট লুকিয়ে, অস্পষ্ট করে বা বিকৃত করে সড়কে চলাচল করছে। সংবাদ সম্মেলনে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, সম্প্রতি এক মোটরসাইকেলের চালক নম্বর প্লেটের শেষ তিন ডিজিট ঢেকে সড়কে চলাচল করেছিলেন। এমন অভিযোগ পাওয়া পর সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ৭ দিনের চেষ্টা শেষে সেই মোটরসাইকেলটি শনাক্ত করা হয়। পরে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলের চালক লাভলু হককে আটক করা হয়। এআই মামলা থেকে বাঁচার জন্য লাভলু এই কৌশলটি নিয়েছিলেন বলেও তিনি জানান। পরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাভলুকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বলেও জানান তিনি। এবিষয়ে এমন কৌশল থেকে বিরত থাকতে চালকদের আহ্বান জানিয়ে আনিছুর রহমান বলেন, নিয়ম মেনে চলুন। না হলে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%