ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

সরবরাহ সংকটে গাইবান্ধায় মাছের বাজারে ঊর্ধ্বগতি


সরবরাহ সংকটে গাইবান্ধায় মাছের বাজারে ঊর্ধ্বগতি

কাক ডাকা ভোর থেকে গাইবান্ধা শহরের ঐতিহ্যবাহী নতুন বাজারের মাছের আড়ৎ জমে ওঠে। রাত পোহাতেই জেলা ও পার্শ্ববর্তী এলাকার পাইকার ও খামারিরা মাছ নিয়ে আসেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে পুরো আড়ৎ এলাকা মুখরিত হয়ে ওঠে।

গেল কয়েকদিন ধরে এ মৎস্য আড়ৎতে মাছের সরবরাহ কম থাকার কারণে বিভিন্ন মাছের দাম বেড়ে গেছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, জেলা শহরের বিভিন্ন খুচরা মাছ ব্যবসায়ীরা এই আড়ৎ থেকে মাছ কিনে জেলার নানা হাট-বাজারে নিয়ে যান। সরবরাহের অভাবে, গেল কয়েকদিনে মাছের দাম আগের তুলনায় কিছুটা বেশী হয়ে গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মাছের প্রতি কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।

মঙ্গলবার (১৬ জুন) নতুন বাজারে আড়ৎ থেকে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩শ থেকে ৪শ টাকা, কাতলা ৪শ থেকে ৪২০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২শ টাকা, পাঙ্গাস ১শ ৬০ থেকে ১৭০ টাকা এবং শিং-মাগুর মাছ বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ৪শ’ টাকা, সরপুটি ১৬০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত। অন্যদিকে, অন্যান্য মাছসহ ছোট মাছের দামেরও বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুরে ইজি বাইকের ধাক্কায় প্রাণ গেল এক নারীর

খুচরা বিক্রেতা নরেশ চন্দ্র জানান, গেল এক সপ্তাহে বাজারে মাছের সরবরাহ কমে গেছে এবং খাল-বিল ও নদীতে পানি কমায় দেশীয় মাছের সরবরাহও মৃদ্ধি পেয়েছে। এর কারণেই সব মাছের দাম বেড়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


খুলনায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের উদ্দেশ্যে খুলনার রূপসা উপজেলায় আজ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে, রূপসা উপজেলার অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে এসব গাছের চারা বিতরণ করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা।

এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবীব প্রামাণিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ. আনোয়ারুল কুদ্দুস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে খুলনা জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি সাধারণ বরাদ্দের আওতায় রূপসা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলায় দুর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা চলছে। আজ মঙ্গলবার, প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সকাল ১০টায় শহরের এম.এ. বারি মাধ্যমিক বিদ্যালয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে জেলার মোট ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর আগে, গতকাল সোমবার রাহেলা খাতুন গার্লস একাডেমিতে রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী এই কর্মসূচি। আগামীকাল বুধবার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটবে। এ সময় বক্তারা মন্তব্য করেন, তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করেই ভবিষ্যৎ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। এই ধরনের সৃজনশীল প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এম এ বারি মাধ্যমিক বিদ্যালয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বিপুল আশরাফ, মেহরাব্বিন সানভী এবং ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরাধ দমনে যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


অপরাধ দমনে যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৬

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের সদস্যরা ৪৬ জনকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এই অভিযানটি সোমবার (১৫ জুন) যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- মো. আলফাজ হোসেন খান (২৫), মৌসুমী আক্তার (৩০), রুপা (৩২), মো. জাহিদ হাসান (৩২), রিফাত (২৫), আকবর (১৯), মো. মিঠু শিকদার (২৪), মো. সোহেল (৩৩), তাইজুল ওরফে তানিম (২২), নাহিদ (১৯), মো. সাগর (১৯), মো. হৃদয় (২২), মো. মামুন তালুকদার (২১), মো. আশিকুর রহমান (৩৩), ফয়সাল আহম্মেদ রাব্বী (২৫), মো. শান্ত (২১), মো. হোসেন (১৯), রিফাত (২০), মো. রিপন (৩২), মেহেদী হাসান (২৩), মো. রিপন হাওলাদার, মো. আনিছুর রহমান (৫০), মো. সাইফুল ইসলাম (৪৮), মো. সোহেল (৩৮), মো. সুমন হাওলদার (৩৪), মো. লালন (৪৫), মো. বাবুল (৫০), মো. রওশন আলী (৪৯), মো. আশরাফ উদ্দিন (৪৬), মো. বশির আহম্মেদ (৪২), রিপন (৪৫), মো. রনি (২৩), ইসমাইল হোসেন (২৩), মো. সোহেল (২০), রেশমা বেগম (২৯), শিমা বেগম (৩৯), ফাহিমা বেগম (১৯), নুসরাত জাহান সুমনা (২৯), শানারা প্রকাশ সাইরু (৩০), ঝর্ণা আক্তার (১৯), সুমি আক্তার (৩৫), জান্নাতুল খানম (২৩), মনিকা আক্তার পারুল (১৮), খাদিজা আক্তার (১৮), সাব্বির হোসেন (১৯) ও দিয়া মিন মনিকা (১৮)।

জানা গেছে যে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি, জুয়াড়ি এবং অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে যে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং অপরাধ দমনের উদ্দেশ্যে এই বিশেষ অভিযানটি চালানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ বিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌক্তিক বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


যৌক্তিক বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল সংসদে ‘যৌক্তিক ও গঠনমূলক বিরোধী দলের’ ভূমিকা পালন করবে। তারা সরকারের প্রতি অন্ধ সমর্থন বা অযৌক্তিক বিরোধিতা করবে না বরং জনকল্যাণ, জবাবদিহিতা ও জাতীয় সংস্কারের প্রশ্নে দায়িত্বশীল ভূমিকা রাখবে।

আজ জাতীয় সংসদের এলডি হলে সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, বিরোধী দল সংসদের ভেতরে ও বাইরে জনগণের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরবে, তবে তা হবে সংসদীয় শালীনতা ও গঠনমূলক রাজনৈতিক আচরণের মধ্য দিয়ে।

তিনি উল্লেখ করেন, ‘আমরা না হবো সরকারপন্থী অনুগত বিরোধী দল, না হবো অযৌক্তিকভাবে বাধাদানকারী বিরোধী দল। আমরা হবো যৌক্তিক ও বিবেকনির্ভর বিরোধী দল।’ তিনি আরও জানান, সংসদে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে দেশ ও জনগণের স্বার্থকে কেন্দ্র করে। ইতোমধ্যে তারা সংসদে ভোটারদের সমর্থিত সংস্কার প্রস্তাব বাস্তবায়ন, ব্যাংকিং খাতের সংকট, প্রবাসী বাংলাদেশিদের সমস্যা এবং সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় উত্থাপন করেছেন।

চলমান বাজেট অধিবেশনে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সরকারি ব্যয় ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে তাদের দল কিছু নির্দিষ্ট সুপারিশ উপস্থাপন করবে বলেও জানান তিনি। অর্থবছরের শেষ দিকে তড়িঘড়ি করে উন্নয়ন ব্যয় সম্পন্ন করার প্রবণতার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বাংলাদেশের বর্তমান জুলাই-জুন অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর ক্যালেন্ডারভিত্তিক অর্থবছর চালুর প্রস্তাব দেন।

তার মতে, ক্যালেন্ডার বছরের সঙ্গে অর্থবছর সামঞ্জস্যপূর্ণ হলে শুষ্ক মৌসুমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহজ হবে, পরিকল্পনা ও তদারকি আরো কার্যকর হবে এবং অর্থবছরের শেষ দিকে অপ্রয়োজনীয় ব্যয় কমে আসবে। তিনি বলেন, ‘সরকারি ব্যয়ের একটি বড় অংশ অর্থবছরের শেষ কয়েক সপ্তাহে সম্পন্ন হয়। এতে কাজের মান, জবাবদিহিতা ও অর্থের যথাযথ ব্যবহার ক্ষতিগ্রস্ত হয়।’ বিরোধীদলীয় নেতা সম্পূরক বাজেট অনুমোদনের সময় নিয়েও প্রশ্ন তোলেন এবং সরকারি ব্যয়ে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

সংবিধান সংস্কারের বিষয়ে তিনি বলেন, সংসদয়ের উচিত জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেটের প্রতিফলন ঘটিয়ে অর্থবহ সাংবিধানিক সংস্কারে মনোনিবেশ করা, শুধু নিয়মিত সংশোধনীতে সীমাবদ্ধ না থাকা। ডা. শফিকুর রহমান বলেন, সংসদকে গণতান্ত্রিক জবাবদিহিতা ও জনমতের কেন্দ্রবিন্দু হিসেবে থাকতে হবে। সংসদ সদস্যদের দায়িত্ব জনগণের প্রতিনিধিত্ব করা, ব্যক্তিগত আক্রমণ বা দলীয় নাটকীয়তায় জড়ানো নয়। তিনি বলেন, ‘আমরা এখানে এসেছি জনগণের কথা বলার জন্য। দেশ ও দেশের মানুষই আমাদের অগ্রাধিকার।’

তবে তিনি সতর্ক করে দেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষিত হলে সংসদের বাইরেও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এসব দাবি আদায়ে তাদের দল কাজ করে যাবে। তিনি আশা প্রকাশ করেন, সংসদ সদস্য, সাংবাদিক ও নাগরিকদের মধ্যে গঠনমূলক সম্পৃক্ততা সংসদীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে এবং দেশের সুশাসন উন্নয়নে সহায়ক হবে। মতবিনিময় সভায় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এটিএম আজহারুল ইসলাম এমপি, সাইফুল আলম খান মিলন এমপি, শাহজাহান চৌধুরী এমপি, ব্যারিস্টার নাজিবুর রহমান এমপি, রফিকুল ইসলাম খান এমপি, গাজী নজরুল ইসলাম এমপি, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি এবং ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%