প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাক ডাকা ভোর থেকে গাইবান্ধা শহরের ঐতিহ্যবাহী নতুন বাজারের মাছের আড়ৎ জমে ওঠে। রাত পোহাতেই জেলা ও পার্শ্ববর্তী এলাকার পাইকার ও খামারিরা মাছ নিয়ে আসেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে পুরো আড়ৎ এলাকা মুখরিত হয়ে ওঠে।
গেল কয়েকদিন ধরে এ মৎস্য আড়ৎতে মাছের সরবরাহ কম থাকার কারণে বিভিন্ন মাছের দাম বেড়ে গেছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, জেলা শহরের বিভিন্ন খুচরা মাছ ব্যবসায়ীরা এই আড়ৎ থেকে মাছ কিনে জেলার নানা হাট-বাজারে নিয়ে যান। সরবরাহের অভাবে, গেল কয়েকদিনে মাছের দাম আগের তুলনায় কিছুটা বেশী হয়ে গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মাছের প্রতি কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।
মঙ্গলবার (১৬ জুন) নতুন বাজারে আড়ৎ থেকে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩শ থেকে ৪শ টাকা, কাতলা ৪শ থেকে ৪২০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২শ টাকা, পাঙ্গাস ১শ ৬০ থেকে ১৭০ টাকা এবং শিং-মাগুর মাছ বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ৪শ’ টাকা, সরপুটি ১৬০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত। অন্যদিকে, অন্যান্য মাছসহ ছোট মাছের দামেরও বৃদ্ধি পেয়েছে।
খুচরা বিক্রেতা নরেশ চন্দ্র জানান, গেল এক সপ্তাহে বাজারে মাছের সরবরাহ কমে গেছে এবং খাল-বিল ও নদীতে পানি কমায় দেশীয় মাছের সরবরাহও মৃদ্ধি পেয়েছে। এর কারণেই সব মাছের দাম বেড়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন