ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান শত বছরে একবার ঘটে: ছাত্রদল সভাপতি রাকিব


জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান শত বছরে একবার ঘটে: ছাত্রদল সভাপতি রাকিব

 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মন্তব্য করেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান শত বছরে মাত্র একবার ঘটে। তাই এই গণঅভ্যুত্থানের চেতনা, ইতিহাস এবং ত্যাগ নতুন প্রজন্মের কাছে পৌঁছানো অপরিহার্য, তাই জুলাই মাসকে বাঁচিয়ে রাখা দরকার।

আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যলয় শাখা ছাত্রদলের আয়োজন করা ‘স্মরণে জুলাই - ছাত্রদল ও অন্যান্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এই বক্তব্য দেন।

রাকিবুল ইসলাম রাকিব যোগ করেন, এই প্রজন্মের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা, যা ঘটে জুলাই-আগস্টে। যেসব মানুষ জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে এই গণঅভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার

তিনি বলেন, ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী ও সমর্থক এই আন্দোলনে শহীদ হয়েছেন। তারা কোন ব্যক্তিগত স্বার্থে না গিয়ে, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজপথে অবস্থান নিয়েছিলেন। একইসঙ্গে, প্রায় ১ হাজার ৪০০ ছাত্র-জনতার আত্মত্যাগ জাতি চিরকাল সম্মানের সঙ্গে স্মরণ করবে।

রাকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের অবদানকে সত্যিকারভাবে স্বীকৃতি দিয়ে বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও তারা আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পুলিশের বাধা এবং ছাত্রলীগের হামলার মুখেও, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ শাহবাগ অবরোধ কর্মসূচি সফল করার উদ্দেশ্যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

ছাত্রদল সভাপতি আরও জানান, গত দুই বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের শিক্ষা প্রতিষ্ঠানে গঠন নীতি, হল দখল বা সাধারণ শিক্ষার্থীদের যার বেড়ে দেওয়া কর্মসূচিতে অংশ গ্রহণ করতে বাধ্য করার রাজনীতি করেনি। ছাত্রদল কখনোই শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটানোর মত কোন কর্মসূচি চালায়নি।

তিনি আরও যোগ করেন, জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে, ভবিষ্যতে দেশে কোন ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও অপসংস্কৃতির রাজনীতি প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।

আরও পড়ুন: ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করলেন খন্দকার দিদারুল আলম

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা - ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল সভাপতিত্ব করেন এবং সদস্যসচিব শামসুল আরেফিন পরিচালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দিন ও ট্রেজারার অধ্যাপক সাবিনা শারমীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশেষ অনুরোধে ২০২২-এর সেই বুট পরেই সেমিফাইনালে মাঠে নেমেছিলেন এনজো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


বিশেষ অনুরোধে ২০২২-এর সেই বুট পরেই সেমিফাইনালে মাঠে নেমেছিলেন এনজো

বিশ্বকাপের সেমিফাইনালে মাত্র ৭ মিনিটের ঝড়ের মাধ্যমে আর্জেন্টিনা একটি দারুণ প্রত্যাবর্তনের গল্প রচনা করে। ম্যাচের ৮৫ মিনিটে ডি-বক্সের বাই থেকে একটি দুর্দান্ত শটে গোল করে এনজো ফার্নান্দেজ দলকে সমতায় ফিরিয়েছিলেন। তবে বিশেষভাবে উল্লেখ্য যে, তার পায়ে যে বুটজোড়া ছিল, সেটি ছিল ২০২২ সালের পুরোনো একটি বুট। একই মডেলের বুট পরে তিনি কাতার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেন।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নেওয়া এক ব্যতিক্রমী সিদ্ধান্তের ফলস্বরূপ এবারে এনজো ফার্নান্দেজ আলোচনায় আসেন। ম্যাচ চলাকালীন বিষয়টি প্রায় সকলের চোখ এড়িয়ে গেলেও পরে জানা যায়, ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগে সে পুরো টুর্নামেন্টে ব্যবহৃত গোলাপি নাইকি বুটটি তিনি সরিয়ে রেখেছিলেন। সেই দিন তিনি ২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্যবহৃত পুরোনো বুট জোড়াই পরিধান করেন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএন-এর এক প্রতিবেদনে জানা যায়, রাউন্ড অব সিক্সটিনের মিশরের বিপক্ষে ম্যাচের পর সে পুরোনো বুটে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে বিষয়টি এত সহজ ছিল না, কারণ তিনি যে মডেলের বুট চেয়েছিলেন, সেটি প্রায় চার বছর আগের হওয়ায় সংশ্লিষ্ট ব্র্যান্ড ইতোমধ্যেই এর উৎপাদন ও বিক্রি বন্ধ করে দিয়েছে। ফলে সেটি সংগ্রহ করতে একজন ব্যক্তিগত সংগ্রাহকের কাছ থেকে নিতে হয়।

এই বিশেষ দায়িত্ব পালন করেন আর্জেন্টিনার কর্ডোবার বাসিন্দা এবং ফুটবল বুট ব্যবসার সঙ্গে যুক্ত নিকানোর ইগলেসিয়াস। তিনি জানান, এনজো তার কাছে তিন জোড়া বিশেষ বুট চেয়েছিলেন, যার একটি ছিল ঠিক সেই মডেল; যা তিনি ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ব্যবহার করেন। ইগলেসিয়াস বলেন, ‘এটি প্রায় চার বছর আগে তৈরি হওয়া একটি মডেল। স্বাভাবিকভাবেই ব্র্যান্ডটি এখন আর এটি তৈরি বা বিক্রি করে না। তাই এই বুটটি সংগ্রহ করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে।’

এনজো হঠাৎ কেন পুরোনো বুটে ফিরে এলেন, সে বিষয়ে তিনি নিজে কখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে ইগলেসিয়াসের ধারণা, এর পেছনে আরামদায়ক অনুভূতির সঙ্গে আবেগের টানও কাজ করেছে। কারণ এই বুট পরিধান করে এনজো ২০২২ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন এবং টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন।

সাধারণত বড় টুর্নামেন্টে স্পন্সরড ফুটবলাররা সংশ্লিষ্ট ব্র্যান্ডের সর্বশেষ মডেলের বুট ব্যবহার করেন। কিন্তু এনজোর পুরোনো মডেলে ফিরে যাওয়া ছিল বাণিজ্যিক রীতির জন্য একটি ব্যতিক্রম। ইগলেসিয়াস এটি ‘নিয়ম কিছুটা ভাঙার’ মতো একটি সিদ্ধান্ত হিসেবেও উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোখের আড়ালে থাকা স্পেনের এই তারকাই হতে পারেন ম্যাচের টার্নিং পয়েন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:০০ পি.এম


চোখের আড়ালে থাকা স্পেনের এই তারকাই হতে পারেন ম্যাচের টার্নিং পয়েন্ট

স্পেনের নীরব নায়ক রদ্রি হতে পারেন ম্যাচের টার্নিং পয়েন্ট। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন লিওনেল মেসি, লামিন ইয়ামাল এবং হুলিয়ান আলভারেজ। তবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন এমন একজন খেলোয়াড় আছেন, যিনি সাধারণত শিরোনামে বেশী থাকেন না। তাই, স্পেনের সেই নীরব নায়ক হচ্ছে রদ্রি। অনেক ফুটবল বিশ্লেষক বলেছেন যে, ফাইনালে স্পেনের সাফল্যের চাবিকাঠি রদ্রি হতে পারে এবং আর্জেন্টিনার সবচেয়ে বড় কৌশল হতে পারে তাঁকে নিষ্ক্রিয় করে দেওয়া। লুইস দে লা ফুয়েন্তের দলের জন্য রদ্রি মধ্যমাঠের মূল ভরসা। রক্ষণ অঞ্চল থেকে আক্রমণে বল পৌঁছে দেওয়ার কাজ তাঁর ওপর রয়েছে, খেলার গতি নিয়ন্ত্রণ করা ও বলের দখল ধরে রাখার দায়িত্বও তার কাঁধেই বর্তায়। এভাবেই স্পেনের পাসনির্ভর ফুটবলের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে এই মিডফিল্ডার। রদ্রি যত সময় বলের নিয়ন্ত্রণে থাকবেন, স্পেন তত সহজে নিজেদের ছন্দে খেলতে সক্ষম হবে। প্রতিপক্ষকে চাপে রাখা এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইনালে আর্জেন্টিনার অন্যতম লক্ষ্য হতে পারে রদ্রির প্রভাব কমিয়ে দেওয়া। বিশ্লেষকরা মনে করছেন, মাঝমাঠে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজকে বিশেষভাবে রদ্রির ওপর দায়িত্ব দেওয়া হতে পারে। যদি স্পেনের মিডফিল্ডের নিয়ন্ত্রণ ভেঙে দেওয়া যায়, তাহলে তাদের আক্রমণও কার্যকারিতা হারাতে পারে। সে কারণে আর্জেন্টিনার কৌশল সাজাতে হলে রদ্রিকে ঘিরে পরিকল্পনা সাজানো অপরিহার্য। ফাইনালে আলো থাকবে মেসি ও ইয়ামালের ওপর, তবে মাঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হতে পারে রদ্রি এবং আর্জেন্টিনার মিডফিল্ডের মধ্যে। স্পেন যদি বলের দখল ধরে রাখতে পারে, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই তাদের হাতে থাকবে। অন্যদিকে, আর্জেন্টিনা যদি রদ্রিকে চাপে রাখতে পারে, তাহলে মেসি ও তাঁর সতীর্থদের জন্য আক্রমণ গড়ে তোলা অনেকটাই সহজ হয়ে যাবে। বিশ্বকাপ ফাইনালে গোলদাতাদের পাশাপাশি নজর দিতে হবে স্পেনের এই নির্ভরযোগ্য মিডফিল্ডারের দিকে। কারণ, যদি রদ্রি নিজের স্বাভাবিক ছন্দে খেলতে পারেন, তাহলে স্পেনের দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর যদি তাঁকে কার্যকরভাবে আটকে দেওয়া যায়, তাহলে ম্যাচের মোড় বদলে যেতে পারে আর্জেন্টিনার পক্ষে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুুদ্রায় আইনপ্রয়োগকারী সংস্থার জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:০১ পি.এম


মুুদ্রায় আইনপ্রয়োগকারী সংস্থার জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের

বিমসটেকভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা প্রধানরা সমুদ্রে পারস্পরিক যোগাযোগের সময় সামুদ্রিক আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রমে পূর্বানুমানযোগ্যতা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন করেছেন।

আজ রোববার বিমসটেক সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিমসটেক জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠকে এই নীতিমালা অনুমোদন করা হয়।

বৈঠকে মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ (এইচএডিআর)-এর সামুদ্রিক উপাদান সম্পর্কিত বিমসটেক নির্দেশিকাও গৃহীত হয়। এর ফলে সদস্য রাষ্ট্রগুলো দ্রুত ও সমন্বিতভাবে আঞ্চলিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রীয়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠকটির আয়োজন ও সভাপতিত্ব করেন। এতে বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা প্রতিনিধিদলের প্রধানরা উপস্থিত ছিলেন।

বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পা-ে আঞ্চলিক জোটটির নিরাপত্তা সহযোগিতার বর্তমান অবস্থা সম্পর্কে একটি বিস্তৃত পর্যালোচনা উপস্থাপন করেন। পাশাপাশি তিনি আগের বৈঠকের পর থেকে প্রচলিত, অপ্রচলিত ও উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় গৃহীত অগ্রগতির বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোকে অবহিত করেন।

পা-ে বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগের সময়মতো বাস্তবায়ন, সমন্বয় ও তথ্য আদান-প্রদান জোরদার, জ্ঞান বিনিময় বৃদ্ধি এবং সদস্য রাষ্ট্রগুলোর সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধিদলের প্রধানরা সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন, সাইবার, সামুদ্রিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, সংযোগ বৃদ্ধি, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা এবং নতুন ও উদীয়মান নিরাপত্তা হুমকি মোকাবিলার বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকের ফাঁকে বিমসটেক মহাসচিব ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, নেপালের স্বরাষ্ট্রসচিব এবং শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিবের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং বিমসটেক কাঠামোর আওতায় সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

বিমসটেকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধিদলের প্রধানরা আঞ্চলিক নিরাপত্তা জোরদার, সহনশীলতা বৃদ্ধি এবং বিভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাতটি দেশ- বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএফএর নতুন কমিটির দাবি কমিশন দ্বিগুণ, সার ডিলারশিপ ব্যবস্থা বহাল রাখবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


বিএফএর নতুন কমিটির দাবি কমিশন দ্বিগুণ, সার ডিলারশিপ ব্যবস্থা বহাল রাখবে

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বিদ্যমান সার ডিলারশিপ ব্যবস্থা বহাল রাখা, ২০২৫ সালের সার ডিলার নীতিমালা সংশোধন বা বাতিল করার পাশাপাশি দীর্ঘ ২৫ বছর ধরে অপরিবর্তিত থাকা ডিলার কমিশন প্রতি টনে ১০০ টাকা থেকে ২০০ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছে।

আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরের আল রাজি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে চেয়ারম্যানসহ ৩৩ সদস্যের পরিচালনা পর্ষদ শপথ গ্রহণ করে। নির্বাচনী বোর্ডের সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাসিব সরকার নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান এবং নির্বাচন বোর্ডের সদস্য শেখ শামসুল আরেফীন। শপথগ্রহণের পর বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণের পর মো. মোশাররফ হোসেন জানান, বিদ্যমান সার ডিলারশিপ ব্যবস্থা বহাল রাখা, ২০২৫ সালের ডিলার নীতিমালা সংশোধন বা বাতিল এবং ডিলার কমিশন দ্বিগুণ করাই হবে নতুন কমিটির প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, প্রায় ৪০ বছর ধরে সার ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষকের কাছে সারটিকে সময়মতো পৌঁছে দেওয়া এবং সার আমদানি ও বিতরণব্যবস্থা কার্যকর করা তাঁর লক্ষ্য।

এছাড়া তিনি জানান, পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ২০২৫ সালের সার ডিলার নীতিমালার সমালোচনা করে মোশাররফ হোসেন বলেন, এর কোনো যৌক্তিকতা নেই।

তিনি দাবি করেন, গত ১৬ বছর ধরে বিদ্যমান ডিলাররা সফলভাবে সার বিতরণ করেছেন এবং কোথাও বড় ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তার পরও বর্তমান ডিলারদের বাদ দিয়ে নতুন করে বিসিআইসির ডিলার অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার বিরুদ্ধে বিএফএ দাঁড়াবে।

তিনি আরো বলেন, বর্তমানে প্রতিটি ইউনিয়নে একজন মূল ডিলার এবং প্রতিটি ওয়ার্ডে খুচরা ডিলার থাকায় সার সরবরাহে কোনো সংকট নেই। বর্তমান ডিলাররা ২৫ থেকে ৩০ বছর আগে প্রায় দুই লাখ টাকা জামানত দিয়ে ডিলারশিপ নিয়েছিলেন, যা সে সময়ের প্রেক্ষাপটে একটি বড় বিনিয়োগ ছিল। তাই তাঁদের বাদ দিয়ে নতুন ডিলার অন্তর্ভুক্তির যৌক্তিকতা নেই।

ডিলার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের হার প্রায় ২৫ বছর ধরে অপরিবর্তিত রয়েছে। প্রতি টনে ১০০ টাকা থেকে ২০০ টাকায় উন্নীত করার প্রস্তাব কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন সরকার দ্রুত এই প্রস্তাবটি অনুমোদন করবে।

তিনি আরো বলেন, নবনির্বাচিত পরিচালকেরা নিজ নিজ এলাকার সমস্যা নিয়ে বোর্ডে আলোচনা করবেন। প্রয়োজনে জেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা কৃষকের স্বার্থ রক্ষা, সময়মতো সার সরবরাহ এবং কৃষি উৎপাদন আরো শক্তিশালী করার সম্ভাবনা তৈরি করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফএর সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান রাজু, এস এম বাবুল, মো. নুর আলম পাটোয়ারি, মোহাম্মদ হাকিম আলী এবং পরিচালক (অর্থ) মো. আলাউদ্দিন চৌধুরী। তারা নবনির্বাচিত কমিটির প্রতি সমর্থন জানিয়ে ডিলারদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%