০৮:০০ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২৩ শে জুন ২০২৬ খ্রিস্টাব্দে, নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে চাষাড়া বিজয়স্তম্ভে, বাদ আছর, নারায়ণগঞ্জের ৫ আসনের এমপির রাজনৈতিক সচিব, আবুল কাওসার আশার নেতৃত্বে, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাশকতা সম্ভাবনায় প্রতিরোধে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নাশকতার প্রতিরোধে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে প্রতিবাদ ও নারায়ণগঞ্জ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে, জনগণকে নিয়ে প্রতিহত করার ঘোষণা দেন, আবুল কাওসার আশা আরো জানান, বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে হেলমেট বাহিনী, নারায়ণসহ বিভিন্ন এলাকায়, হরজগতা সহ বিভিন্ন কর্মকান্ড করিয়া আসিয়াছিলেন, তাই বর্তমানেও গাজীপুরসহ বিভিন্ন জায়গায় এ হরজগতা করার পায়তারা শুরু করেছে, তিনি আরো জানান এটা গাজীপুর নয় এটা নারায়ণগঞ্জ, যেকোনো মোকাবেলায় নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ প্রতিহত করার ক্ষমতা আছে ইনশাল্লাহ, তাই সকলকে সতকতা অবলম্বন করার অনুরোধ জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বর্তমান সরকার বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে বদ্ধপরিকর।
সে লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। তিনি আজ সংসদে নওগাঁ-৩ আসনের সরকারি দলের সদস্য মো. ফজলে হুদার টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
খাদ্য প্রতিমন্ত্রী বলেন, অবৈধ মজুতদার ও বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব চাল যথাসময়ে বিতরণ নিশ্চিতকরণের লক্ষ্যে খাদ্যবান্ধব ডাটাবেজের মাধ্যমে ডিজিটাল প্রক্রিয়ায় চাল বিতরণের পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন যে, ২০২৪-২৫ অর্থ-বছরে ৩০৩২৮.৮১ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে।
তিনি আজ সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এই তথ্যটি জানিয়েছেন।
আরিফুল হক চৌধুরী যে তথ্য দিয়েছেন, তা অনুযায়ী, রেমিটেন্স প্রেরণকারী প্রধান প্রধান দেশসমূহের মধ্যে রয়েছে- সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইতালি, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, বাহরাইন, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, গ্রিস, জর্ডান, অস্ট্রেলিয়া, কানাডা, মালদ্বীপ, মরিশাস, স্পেন, জার্মানি, পর্তুগাল, লেবানন, ব্রুনাই দারুসালাম, জাপান, ইরাক, পোল্যান্ড, সুইডেন, সাইপ্রাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ