০২:৩৫ পি.এম
খুলনা, ৫ জুলাই ২০২৬ : সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের বন রক্ষীরা অভিযান পরিচালনা করে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ৫ জন জেলেকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ জাল এবং মাছ শিকারের সরঞ্জামসহ একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়।
বন বিভাগের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শেখ মো. আনিচুর রহমান।
আটককৃত ৫ জেলের মধ্যে রয়েছেন শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম (৩২), ফরহাদ (২২), আসাদুল (১৯), আমিরুল (২৭) এবং আরাফাত (২৪)। এরা সবই আপন পাঁচ ভাই। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন