ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিকের ঝুঁকিতে বসবাস করছেন: মির্জা ফখরুল


দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিকের ঝুঁকিতে বসবাস করছেন: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, জানান যে, বর্তমানে দেশের মোট জনসংখ্যার শতকরা ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছেন।

তিনি মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

মন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ জরিপ প্রতিবেদন মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০১৯ অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার শতকরা ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছেন। তিনি বলেন, আর্সেনিক ঝুঁকি দূর করতে সাধারণ জনগণকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মাধ্যমে গ্রামাঞ্চলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এতে ২০২৬ সালের মধ্যে প্রায় ১২ লাখ ১৫ হাজার ৯৪৮টি আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপন করা হবে।

তিনি আরও জানান, গভীর নলকূপের পাশাপাশি পাইপের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা এবং পুকুর খনন ও পুনঃখনন সহ সৌরচালিত পন্ড স্যান্ড ফিল্টার স্থাপন করা হয়েছে। আশা করা যাচ্ছে, বর্তমানে যারা আর্সেনিক দূষণের ঝুঁকিতে আছেন, তাদের হার ২০২৬ সালের মধ্যে শতকরা ৫-৬ শতাংশে নেমে আসবে।

এছাড়া, গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের ফলে প্রাপ্ত সফলতা সম্পর্কে মন্ত্রী জানান:

১। সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প: এ পর্যন্ত ৬ লাখ ১৫ হাজার ৪৯৭টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

২। উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প: ১ লাখ ৯৯ হাজার ৪৮৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

৩। পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প (সমাপ্ত): ১ লাখ ৭৪ হাজার ৬৭৬টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

৪। পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্প (সমাপ্ত): ৮৮ হাজার ২৩৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

৫। অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প (সমাপ্ত): ১ লাখ ৩৮ হাজার ০৫৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হতাশা নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির, অপেক্ষা আরও দীর্ঘ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


হতাশা নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির, অপেক্ষা আরও দীর্ঘ

বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল জার্মানির দুঃসময় যেন কাটছেই না। একসময় বিশ্বকাপের মঞ্চে আধিপত্য বিস্তার করা চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন টানা তিন আসরে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ২০২৬ বিশ্বকাপেও তাদের শেষ বত্রিশ থেকে বিদায় নিতে হয়েছে। টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে আরও গভীর হয়েছে জার্মান ফুটবলের সংকট।

২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর থেকেই জার্মানি ছন্দ হারাতে শুরু করেছে। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। তবে এবার কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দুর্দান্ত সূচনা করলেও নকআউট পর্বের প্রথম বাধাই তারা পেরোতে পারেনি।

ফক্সবরোর বোস্টন স্টেডিয়ামে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে সমতায় থাকা ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে স্নায়ুর লড়াইয়ে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে প্যারাগুয়ে। আর হতাশায় ডুবে যায় জার্মানি।

ম্যাচ শেষে জার্মানি কোচ ইউলিয়ান নাগলসমান তার হতাশা লুকাননি। তিনি স্বীকার করেছেন, ধারাবাহিক ব্যর্থতার কারণে জার্মানি এখন আর ফুটবলের প্রথম সারির দল নয়। তার ভাষ্য অনুযায়ী, টানা তিনটি বড় আসরে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া জার্মান ফুটবলের মানের সঙ্গে যায় না।

তবে নাগলসমান অতিরিক্ত সময়ে ভিএআরের মাধ্যমে জোনাথান টাহর হেড থেকে করা গোল বাতিলের সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, সেই সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলের ক্ষমতা রাখে।

অন্যদিকে, প্যারাগুয়ে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে জার্মানিকে এক মুহূর্তের জন্যও স্বস্তিতে থাকতে দেয়নি। টাইব্রেকারে জয় নিশ্চিত হওয়ার পর পুরো মাঠজুড়ে আনন্দে ফেটে পড়েন তাদের সমর্থকরা। বিশ্বকাপ ইতিহাসে এটি তাদের অন্যতম স্মরণীয় জয় হয়ে থাকবে।

জার্মানির সাবেক তারকা ইয়ুর্গেন ক্লিন্সমান এই হারকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন। বিশ্লেষকদের মধ্যে কিছু মানুষ ইতোমধ্যেই নাগলসমানের পদত্যাগ দাবি করতে শুরু করেছেন, তবে এখনই তিনি দায়িত্ব ছাড়তে রাজি নন। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন চাইলে দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

একই সঙ্গে ভবিষ্যতের জন্য বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন নাগলসমান। তার মতে, বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসতে নতুন পরিকল্পনা এবং নতুন পথ খুঁজতে হবে।

একসময় বিশ্বকাপের সবচেয়ে ভয়ংকর দল হিসেবে পরিচিত জার্মানি আজ টানা ব্যর্থতার ভারে ন্যুব্জ হয়ে পড়েছে। সেই ব্যর্থতার বৃত্ত ভেঙে কবে আবার বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা- সেই অপেক্ষা আবারও বেড়ে গেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছেলের কাণ্ডে বাহবা নিতে গিয়ে সমালোচনায় দিয়া মির্জা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


ছেলের কাণ্ডে বাহবা নিতে গিয়ে সমালোচনায় দিয়া মির্জা

পরিবেশ সচেতনতার বার্তা দিতে গিয়ে উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে দিয়া নিজের পাঁচ বছর বয়সী ছেলে আভিয়ানের একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। সেই ভিডিও ভাইরাল হতেই ইন্টারনেটে শুরু হয়েছে তীব্র বিতর্ক। নেটিজেনরা দিয়া মির্জা ও তার ছেলের আচরণকে ‘অহংকারী’ ও ‘শ্রেণিবিদ্বেষী’ হিসেবে অভিহিত করছেন।

পডকাস্টে দিয়া জানান, সম্প্রতি তাদের বাড়িতে ডাব বা নারিকেলের পানি ডেলিভারি দিতে এসেছিলেন এক বিক্রেতা। ডেলিভারি করা নারিকেলের পানি প্লাস্টিকের ব্যাগে এবং সঙ্গে প্লাস্টিকের স্ট্র দেখে ভীষণ বিরক্ত হন অভিনেত্রী। সেই ঘটনার বর্ণনা দিয়ে দিয়া বলেন, তার ছেলে আভিয়ান দরজা খুলে বিক্রেতার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তাকে শাসন করতে শুরু করে। আভিয়ান বিক্রেতাকে বলে, তারা বাড়িতে প্লাস্টিক ব্যবহার করে না, তাই এখনই যেন সেই ব্যাগ ও স্ট্র নিয়ে চলে যায়। সোহার পডকাস্টে আভিয়ানের এই আচরণকে বাহবা দেওয়া হলেও সাধারণ মানুষ বিষয়টিকে ভালোভাবে নেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকেই দিয়া মির্জাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, পরিবেশের প্রতি এতই যদি দায়বদ্ধতা থাকে, তবে কেন ডেলিভারি কর্মীকে বাড়িতে ডেকে হেনস্তা করা হলো? বরং নিজেই স্টিলের পাত্র নিয়ে গিয়ে দোকান থেকে নারিকেলের পানি কিনে আনতে পারতেন। কেউ কেউ লিখেছেন, ডেলিভারি কর্মীরা দিন আনে দিন খায়, তাদের সঙ্গে এমন রূঢ় আচরণ করা অত্যন্ত অপমানজনক।

আরেকজন মন্তব্য করেছেন, এটি ভারতের দুটি ভিন্ন বাস্তবতাকে তুলে ধরেছে— একদিকে একজন অতি-উদারপন্থী শিশু, যে বাস্তবের কঠিন জীবন সম্পর্কে কিছুই জানে না; অন্যদিকে একজন ডেলিভারি কর্মী, যার কাছে জীবন মানেই বেঁচে থাকার লড়াই। অনেক ব্যবহারকারীই এটিকে দিয়া মির্জার ‘এলিট অহংকার’ হিসেবে আখ্যা দিয়েছেন। তারা মনে করছেন, পরিবেশ রক্ষার নাম করে একজন সাধারণ মানুষকে ছোট করার অধিকার কারও নেই।

ক্যারিয়ারের দীর্ঘ সময় ধরে পরিবেশ নিয়ে কাজ করে আসা দিয়া মির্জা এই ঘটনার পর এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

নোয়াখালীর চাটখিল উপজেলায় থাইল্যান্ডি জুয়া চক্রের মূল হোতাসহ মোট ছয় জুয়াড়ি এবং পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি, ধর্ষণচেষ্টা মামলার এক আসামি মিলিয়ে মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমনে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজার এলাকায় একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে থাইল্যান্ডি জুয়ার আসর থেকে হাতেনাতে ছয়জনকে আটক করে। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া থাইল্যান্ডি জুয়া চক্রের সদস্যরা হলেন আব্দুস ছাত্তার (৩৬), মো.সোহেল (৩৫), নুর নবী (৩৪), কবির হোসেন (৪১), মো.ইকবাল (৪৫) এবং টিপু সুলতান (২৯)।

এছাড়া পৃথক অভিযানে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরমান হোসেন রাজুকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম খলিল (ইমন) এবং ধর্ষণচেষ্টা মামলার আসামি আনোয়ার হোসেনকেও গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে খিলপাড়া ইউনিয়নের মল্লিকাদীঘির পাড়া এলাকা থেকে ইয়াছিন আরাফাত সৌরভ নামে এক যুবককে গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ জানান, জুয়া, মাদক, সন্ত্রাস, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং সব ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলমাকান্দা বাজারে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্থাপন ৩২টি সিসি ক্যামেরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


কলমাকান্দা বাজারে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্থাপন ৩২টি সিসি ক্যামেরা

নেত্রকোনার কলমাকান্দা বাজারের নিরাপত্তা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে বাজারের গুরুত্বপূর্ণ ১২টি স্থানে ৩২টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কলমাকান্দা থানা প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও সহযোগিতায় এবং কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির বাস্তবায়নে এ প্রকল্পটি সম্পন্ন হয়েছে।

প্রকল্পের আওতায় কলমাকান্দা সরকারি কলেজ এলাকা, উপজেলা মোড়, এতিমখানা বাজার, ঘোষপাড়া খাল, ট্রলারঘাট, রেন্ট্রিতলা, থানা মোড়সহ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ১২টি স্থানে মোট ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এসব ক্যামেরার মাধ্যমে বাজার এলাকার সার্বক্ষণিক নিরাপত্তা পর্যবেক্ষণ, অপরাধ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে কার্যকর সহায়তা মিলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সহ-সভাপতি আনিুর রহমান পাঠান বাবুল, কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম. আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান এরশাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ. আর. নাজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সোলাইমান হক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ, কলমাকান্দা প্রেস ক্লাবের সভাপতি শেখ শামীম, ব্যবসায়ী নূরে আলম, জাফর আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানান, বাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের ফলে চুরি, ছিনতাই, যানজটসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত অপরাধী শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ সহজ হবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%