০৭:৩১ পি.এম
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী আজ রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে যান।
তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য।
আজকের এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসাবে কৃতি পাঠকদের হাতে সনদ ও পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলা। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
আরও পড়ুন: সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকারের দৃঢ়প্রতিজ্ঞা: স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কৃতি মন্ত্রীর বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ একসময় ঐশ্বর্য, প্রাচুর্য ও গৌরবময় ঐতিহ্যের দেশ হিসেবে বিশ্বে পরিচিত ছিল। তিনি আলেকজান্ডার থেকে শুরু করে ইবনে বতুতা পর্যন্ত বহু পর্যটক ও ঐতিহাসিক এই ভূখণ্ডের সৌন্দর্য ও সমৃদ্ধির প্রশংসা করেছেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, বিভিন্ন ঐতিহাসিক কারণে বাংলাদেশ পিছিয়ে পড়লেও জ্ঞান, সংস্কৃতি ও মূল্যবোধের চর্চার মাধ্যমে দেশকে পুনরায় এগিয়ে নেওয়া সম্ভব। দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসন দেশের শিক্ষা, সংস্কৃতি, সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করে।
জুলাই মাসের অভ্যুত্থানের তরুণ প্রজন্ম বিশেষ করে ‘জেন-জি’ বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি কাঠামোগত রূপান্তরের প্রত্যাশা করছেন।
সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশকে নিয়মতান্ত্রিক শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতির মূলোৎপাটন এবং মাদকের বিস্তার রোধ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
আরও পড়ুন: ইশরাকের পদত্যাগ সাংবিধানিক, আইনের ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জ্ঞানের কোনো বিকল্প নেই। বই পড়ার অভ্যাস একজন মানুষকে আলোকিত করে এবং জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলে। তরুণ প্রজন্মকেই আগামী দিনের বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি দেশের গণগ্রন্থাগারগুলোর উন্নয়নে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন